Terror Attack: পাকিস্তানের ঘৃণ্য চেষ্টা ফের ব্যর্থ! সেনা-জঙ্গির তুমুল গুলির লড়াইয়ে নিকেশ এক সন্ত্রাসবাদী

Terror Attack: সাম্প্রতিক সংঘর্ষে আবারও প্রমাণিত হয়েছে, কাশ্মীরে সক্রিয় জঙ্গিদের দমন করতে সেনাবাহিনী টানা অভিযান চালিয়ে যাচ্ছে এবং পাকিস্তানের ঘৃণ্য চেষ্টা ব্যর্থ করছে

Terror Attack: সাম্প্রতিক সংঘর্ষে আবারও প্রমাণিত হয়েছে, কাশ্মীরে সক্রিয় জঙ্গিদের দমন করতে সেনাবাহিনী টানা অভিযান চালিয়ে যাচ্ছে এবং পাকিস্তানের ঘৃণ্য চেষ্টা ব্যর্থ করছে

author-image
IE Bangla Web Desk
New Update
‘Might of Indian forces felt at Pak Army HQ in Rawalpindi

তুমুল গুলির লড়াইয়ে নিকেশ এক সন্ত্রাসবাদী

Terror Attack: জম্মু কাশ্মীরে ফের সন্ত্রাস বিরোধী অভিযানে সেনা। গুলির লড়াই শুরু। সোমবার কুলগামের বনাঞ্চলে ভারতীয় সেনা ও জঙ্গিদের মধ্যে তুমুল সংঘর্ষে এক জঙ্গি নিহত হয়েছে। গুলির লড়াইয়ে ভারতীয় সেনাবাহিনীর এক জুনিয়র আধিকারিক আহত হয়েছেন বলেই খবর। সেনাবাহিনী সূত্রে জানা গিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই এলাকায় তল্লাশি অভিযান চালাতেই সেনাবাহিনীকে লক্ষ্য করে জঙ্গিরা গুলি চালায়। পালটা জবাব দেয় সেনা। এখনও জারি রয়েছে গুলির লড়াই। 

Advertisment

চিনার কর্পস টুইটারে এক পোস্টে জানিয়েছে, সুর্নিদিষ্ট ইনপুটের ভিত্তিতে জম্মু-কাশ্মীর পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযানে নামে। প্রচণ্ড গুলিবর্ষণ শুরু হয়। তাতেই এক জঙ্গির মৃত্যু হয়।

Advertisment

গত দু'মাস ধরে কাশ্মীরে নিরাপত্তা বাহিনী একাধিক বড়  অভিযান চালিয়েছে। ২৮ জুলাই শুরু হয়েছিল অপারেশন মহাদেব, যাতে লস্কর-ই-তৈয়বার তিন জঙ্গিকে খতম করে সেনা। আগস্ট মাসেও সেনা ও জঙ্গিদের মধ্যে একাধিক সংঘর্ষ হয়। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারত শুরু করে অপারেশন সিন্দুর। সেই অভিযানে শতাধিক জঙ্গি নিহত হয় এবং পাক-অধিকৃত কাশ্মীরের নটি জঙ্গি ঘাঁটি ধ্বংস করে ভারতীয় সেনা। সাম্প্রতিক সংঘর্ষে আবারও প্রমাণিত হয়েছে, কাশ্মীরে সক্রিয় জঙ্গিদের দমন করতে সেনাবাহিনী টানা অভিযান চালিয়ে যাচ্ছে এবং পাকিস্তানের ঘৃণ্য চেষ্টাগুলি বারবার ব্যর্থ করছে।

আরও পড়ুন- কলকাতা সহ জেলায়-জেলায় বালি পাচারের সিন্ডিকেট? আশঙ্কায় একসঙ্গে ২২ জায়গায় ED-র হানা

Jammu-Kashmir Terrorist Attack