/indian-express-bangla/media/media_files/2026/01/03/jamui-train-accident-2026-01-03-12-26-21.jpg)
বদলি ডিআরএম
বিহারের জামুইয়ে মালগাড়ি দুর্ঘটনার পর বড় প্রশাসনিক পদক্ষেপ নিল রেল। পূর্ব রেলের আসানসোল ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) বিনিতা শ্রীবাস্তবকে তাঁর পদ থেকে অপসারণ করা হয়েছে। রেল মন্ত্রকের জারি করা এক আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। একই সঙ্গে রেলওয়ে বোর্ড স্পষ্ট করেছে, নিরাপত্তা নিয়ে কোনও ধরনের গাফিলতি বরদাস্ত করা হবে না।
Narendra Modi: ২০২৬-এর লড়াই শুরু! জানুয়ারিতেই বাংলায় মোদীর জোড়া সভা, থাকছে বড় চমক?
রেল মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী, বিনিতা শ্রীবাস্তবকে পূর্ব রেলের আসানসোল ডিভিশন থেকে সরিয়ে পশ্চিম মধ্য রেলওয়ের ক্যাডারে পুনর্নিয়োগ করা হয়েছে। তাঁর পরিবর্তে সুধীর কুমার শর্মাকে আসানসোল ডিভিশনের নতুন ডিআরএম হিসেবে নিযুক্ত করা হয়েছে। রেলওয়ে বোর্ডের সদস্য রবীন্দ্র পান্ডের সই করা আদেশে জানানো হয়েছে, সংশ্লিষ্ট দুই আধিকারিককে অবিলম্বে এই নির্দেশ কার্যকর করতে হবে।
রেল সূত্রের খবর, সম্প্রতি জসিডিহ–ঝাঝার মধ্যবর্তী রুটে একটি সিমেন্ট বোঝাই মালগাড়ি লাইনচ্যুত হওয়ার ঘটনার পরই এই কড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই দুর্ঘটনায় একাধিক বগি সেতু থেকে নদীতে পড়ে যায়। ঘটনার তদন্তে রেলওয়ে বোর্ড উচ্চ পর্যায়ের অনুসন্ধানের নির্দেশ দিয়েছে।
উল্লেখ্য, ২০২৫ সালের আগস্ট মাসে বিনিতা শ্রীবাস্তব আসানসোল ডিভিশনের ডিআরএম হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। তার আগে জয়ন্ত কুমারকে ওই পদে মনোনীত করা হলেও তিনি কোনও কারণে দায়িত্ব নেননি। মাত্র পাঁচ মাসের মধ্যেই বিনিতা শ্রীবাস্তবের বদলিকে সাম্প্রতিক ট্রেন দুর্ঘটনার সঙ্গে যুক্ত করেই দেখা হচ্ছে। রেলওয়ে বোর্ডের একাংশের মতে, দুর্ঘটনার তদন্ত এবং নিরাপত্তা মানদণ্ডে সম্ভাব্য শিথিলতা নিয়ে তারা গভীরভাবে উদ্বিগ্ন।
প্রসঙ্গত, গত ২৭ ডিসেম্বর গভীর রাতে বিহারের জামুই জেলায় এই বড় রেল দুর্ঘটনা ঘটে। জসিডিহ–ঝাঝা রুটে একটি সেতুর উপর সিমেন্ট বোঝাই মালগাড়ি লাইনচ্যুত হয়। সূত্রের খবর, ওই দুর্ঘটনায় ৮ থেকে ১৯টি ওয়াগন লাইনচ্যুত হয়, যার মধ্যে ৩ থেকে ১০টি ওয়াগন সেতু থেকে নদীতে পড়ে যায়। একাধিক বগি একে অপরের উপর উঠে পড়ে এবং রেলওয়ে ট্র্যাকও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই দুর্ঘটনার জেরে কয়েকদিন ধরে হাজার হাজার যাত্রীকে চরম ভোগান্তির মুখে পড়তে হয়েছে বলে রেল সূত্রে জানা গেছে।
ভোটার তালিকায় নাম নেই কান্তি গাঙ্গুলীর, নথি যাচাইয়ে বাড়িতে BLO
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us