/indian-express-bangla/media/media_files/2025/11/21/earthquake-tremors-felt-kolkata-west-bengal-dhaka-bangladesh-2025-11-21-10-50-23.jpg)
৭.৬ মাত্রার শক্তিশালী কম্পনে কেঁপে উঠল জাপান
Japan Earthquake Updates:শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৬। ভয়াবহ ভূমিকম্পের পর জারি করা হয়েছে সুনামি সতর্কতা। জাপান মেটেরিয়োলজিক্যাল এজেন্সি (JMA) জানিয়েছে, সোমবার রাত স্থানীয় সময় ১১টা ১৫ মিনিটে শক্তিশালী এই ভূমিকম্পটি অনুভূত হয়। এর জেরে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে চরম আতঙ্ক।
আরও পড়ুন- 'তৃণমূলের মুসলিম ভোটব্যাঙ্ক ফিনিশ, পিকচার এখনও বাকি', ভোটের আগে বিরাট হুঙ্কার হুমায়ুনের
সোমবার গভীর রাতে ৭.৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে জাপান। মার্কিন ভূতাত্ত্বিক সংস্থার তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্রস্থল উত্তর জাপানের মিসাওয়া থেকে ৭৩ কিলোমিটার পূর্ব-উত্তর-পূর্বে, ভূপৃষ্ঠ থেকে ৫৩.১ কিলোমিটার গভীরে। প্রথমে জাপান মেটেরিয়োলজিক্যাল এজেন্সি (JMA) ভূমিকম্পের মাত্রা ৭.৬ বলে জানালেও পরে তা সংশোধন করে জানানো হয়, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৫। সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, শক্তিশালী ভূমিকম্পে এখনও পর্যন্ত অন্তত ২৩ জন আহত হয়েছেন, যার মধ্যে একজনের অবস্থা গুরুতর।
আরও পড়ুন-ইন্ডিগো বিভ্রাটের জের, সংকটে হাজার হাজার যাত্রী, কোন যুক্তিতে হস্তক্ষেপে অস্বীকার সুপ্রিম কোর্টের?
ভূমিকম্পের পর জারি করা হয় সুনামি সতর্কতা। ইতিমধ্যেই উপকূলবর্তী এলাকাগুলি ফাঁকা করতে শুরু করেছে সেদেশের বিপর্যয় মোকাবিলা বাহিনী। ইওয়াতে প্রিফেকচারের কুজি বন্দরে ৭০ সেন্টিমিটার উঁচু ঢেউ আছড়ে পড়ে। আশপাশের উপকূলবর্তী অঞ্চলেও ৫০ সেন্টিমিটার পর্যন্ত উঁচু ঢেউ আছড়ে পড়ে বলেই খবর। উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকাগুলির বাসিন্দাদের নিরাপদ উঁচু জায়গায় সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।
আরও পড়ুন- মোদীর মুখে 'বঙ্কিম দা'...! তুমুল হট্টোগোল, বাঙালি বিদ্বেষ প্রশ্নে BJP-কে বিদ্ধ করল TMC
জাপানের মুখ্য ক্যাবিনেট সচিব মিনোরু কিহারা জানিয়েছেন, অন্তত ৮০০টি ঘরবাড়িতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। বুলেট ট্রেন সহ বেশ কয়েকটি রেল পরিষেবা স্থগিত রাখা হয়েছে। ঘটনার পর থেকে উপকূলজুড়ে সজাগ দৃষ্টি রাখছে জাপানের প্রশাসন।
আরও পড়ুন-Corona Remedies IPO শুরু হতেই হুড়োহুড়ি! লিস্টিংয়ে ‘বড় ধামাকা’ ইঙ্গিত GMP–র
আরও পড়ুন-ইন্ডিগো বিভ্রাটের জের, সংকটে হাজার হাজার যাত্রী, কোন যুক্তিতে হস্তক্ষেপে অস্বীকার সুপ্রিম কোর্টের?
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us