South 24 Parganas news: রাতের অন্ধকারে গরু উধাও, সিসিটিভিতে ধরা পড়ল জাইলো গাড়ির কাণ্ড!

cow smuggling:জয়নগরে গরু চুরির ঘটনায় চাঞ্চল্য! জাইলো গাড়ি করে বাড়ি থেকে গরু চুরি, পুলিশের তৎপরতায় মাত্র ২৪ ঘন্টার মধ্যেই গ্রেফতার এক যুবক। হরিনারায়ণপুর ও আশপাশের এলাকায় আতঙ্ক, বাড়ছে নজরদারি দাবি।

cow smuggling:জয়নগরে গরু চুরির ঘটনায় চাঞ্চল্য! জাইলো গাড়ি করে বাড়ি থেকে গরু চুরি, পুলিশের তৎপরতায় মাত্র ২৪ ঘন্টার মধ্যেই গ্রেফতার এক যুবক। হরিনারায়ণপুর ও আশপাশের এলাকায় আতঙ্ক, বাড়ছে নজরদারি দাবি।

author-image
Mina Mondal
New Update
jayngar cow theft, xylo car cow theft, cow stolen in West Bengal, Jaynagar police arrest, 24 hour police action, Harinarayanpur crime, cow theft news, Bengal crime news, Jaynagar news, Basirhat Minakha Canning crime,জয়নগর গরু চুরি, জাইলো গাড়িতে গরু চুরি, পশ্চিমবঙ্গ গরু চুরি, জয়নগর পুলিশ অভিযান, ২৪ ঘন্টায় গ্রেফতার, হরিনারায়ণপুর চুরি, বারুইপুর আদালত, গরু চোর ধৃত, দক্ষিণ ২৪ পরগনা খবর, অপরাধ সংবাদ

joyngar Incident: পুলিশের দুরন্ত তপরতায় মেলে সাফল্য।

Crime News: জয়নগরে গরু চুরির ঘটনায় মাত্র ২৪ ঘন্টার মধ্যেই এক দুষ্কৃতিকে গ্রেফতার করল জয়নগর থানার পুলিশ। ধৃতের নাম সুদীন ব্যানার্জী (২৫), বাড়ি মগরাহাট থানার যুগদিয়া এলাকায়। বৃহস্পতিবার তাকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়।

Advertisment

সূত্রের খবর, জয়নগর থানার হরিনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের রায়নগর শরৎপল্লী এলাকার বাসিন্দা মিঠুন সরকার বুধবার সকালে ঘুম থেকে উঠে দেখেন, তাঁর গোয়ালঘরে থাকা গরুটি নিখোঁজ। আশপাশে খোঁজাখুঁজি করেও কিছু না পেয়ে তিনি দুশ্চিন্তায় পড়েন। পরে এক প্রতিবেশীর বাড়ির সিসিটিভি ফুটেজ দেখে হতবাক হয়ে যান তিনি।

আরও পড়ুন- West Bengal News Live Updates: মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ, বিরাট নির্দেশ কলকাতা হাইকোর্টের

Advertisment

ফুটেজে দেখা যায়, মঙ্গলবার গভীর রাতে একটি জাইলো গাড়িতে চেপে কয়েকজন দুষ্কৃতী এসে বাড়ির ভিতর থেকে গরুটিকে বের করে নিয়ে যায়। চার চাকা গাড়ি ব্যবহার করে গরু চুরির এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

খবর পেয়ে জয়নগর থানার আইসি পার্থ সারথি পালের নির্দেশে পুলিশের বিশেষ টিম তদন্তে নামে। অভিযোগ দায়েরের পর দ্রুত অভিযান চালিয়ে বুধবার রাতে মগরাহাট থানার যুগদিয়া এলাকা থেকে জাইলো গাড়িসহ সুদীন ব্যানার্জীকে গ্রেফতার করা হয়। তবে এখনও পর্যন্ত চুরি যাওয়া গরুটি উদ্ধার করা যায়নি। ধৃতকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নিজেদের হেফাজতে নিতে চায়।

আরও পড়ুন- দিল্লি লাল কেল্লা বিস্ফোরণের তদন্তে চাঞ্চল্যকর তথ্য, চার শহরে ধারাবাহিক বিস্ফোরণের ছক? চোখ কপালে তদন্তকারীদের

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, জাইলো গাড়িটির নাম্বার প্লেট অনুযায়ী সেটি হাওড়া জেলার নিবন্ধিত। কীভাবে গাড়িটি জয়নগরে এসে এই চুরির কাজে ব্যবহৃত হলো এবং ঘটনার সঙ্গে আর কারা যুক্ত, তা জানার চেষ্টা করছে পুলিশ।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, “যদি গাড়ি এনে বাড়ির ভিতর থেকে গরু তুলে নিয়ে যেতে পারে, তাহলে ভবিষ্যতে অন্য অপরাধও করা দুষ্কৃতিদের পক্ষে কঠিন কিছু নয়। আমাদের নিরাপত্তা কোথায়?”

আরও পড়ুন- বিধানসভা নির্বাচনের আগেই 'খেলা শুরু', তৃণমূল কংগ্রেসের প্রাক্তন দাপুটে বিধায়ক যোগ দিলেন কংগ্রেসে, বঙ্গ রাজনীতিতে আলোড়ন

ঘটনার পর আতঙ্কে দিন কাটাচ্ছেন হরিনারায়ণপুর ও আশপাশের এলাকাবাসী। তাঁরা দাবি করেছেন, এলাকায় রাত্রিকালীন টহল ও পুলিশের নজরদারি আরও বাড়ানো হোক।

Cow Smuggling joynagar majilpur west bengal latest news South 24 Parganas news