JEE Main 2026 Paper Analysis:সরস্বতী পুজোর এফেক্ট! আজ রাজ্যে বন্ধ JEE Main পরীক্ষা, জানুন পরবর্তী শিডিউল

JEE main exam 2026 postponed in West Bengal: আজ JEE Main 2026-এর তৃতীয় দিন। সরস্বতী পুজো উপলক্ষ্যে আজ পশ্চিমবঙ্গে কি পরীক্ষা হচ্ছে? পরীক্ষার্থীদের কেন্দ্রে কী কী নিয়ে যেতে হবে? জানুন বিস্তারিত।

JEE main exam 2026 postponed in West Bengal: আজ JEE Main 2026-এর তৃতীয় দিন। সরস্বতী পুজো উপলক্ষ্যে আজ পশ্চিমবঙ্গে কি পরীক্ষা হচ্ছে? পরীক্ষার্থীদের কেন্দ্রে কী কী নিয়ে যেতে হবে? জানুন বিস্তারিত।

author-image
IE Bangla Web Desk
New Update
jee main 2026, jee main 2026 paper, jee main 2026 24 jan shift 1 paper, jee main 2026 expected cutoff, jee main nta website, JEE Main 2026 Paper Analysis, JEE Main Rank Predictor, JEE Main 2026 Paper Difficulty level, jee main Shift 1 Question Paper, jee main Shift 2 Question Paper, JEE Main 2026 Today Paper Analysis,জেইই মেইন ২০২৬, জেই মেইন ২০২৬, জেইই মেইন পেপার ২০২৬, JEE main exam 2026 session 1 date,  JEE main exam 2026 in West Bengal,  JEE main exam 2026 postponed in West Bengal

jee main 2026: প্রতীকী ছবি।

JEE main exam 2026 in West Bengal: ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) পরিচালিত জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন (JEE) মেন-এর প্রথম সেশনের পরীক্ষা চলছে জোরকদমে। আজ, শনিবার পরীক্ষার তৃতীয় দিন। তবে বাংলার পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। সরস্বতী পুজো উপলক্ষ্যে আজ পশ্চিমবঙ্গে JEE Main-এর কোনও পরীক্ষা নেওয়া হচ্ছে না।

Advertisment

গত ২১ জানুয়ারি থেকে শুরু হয়েছে ২০২৬ সালের জেইই মেইন (সেশন ১)। এই পরীক্ষা চলবে আগামী ২৯ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন দুটি শিফটে পরীক্ষা নেওয়া হচ্ছে। প্রথম শিফট, সকাল ৯টা থেকে দুপুর ১২টা। দ্বিতীয় শিফট, বিকেল ৩টে থেকে সন্ধ্যা ৬টা।

আরও পড়ুন- West Bengal News Live: সুপ্রিম-স্বস্তির পরেই ‘মেগা ক্লাস’! আজ অভিষেকের ভার্চুয়াল বৈঠকে কী গোপন বার্তা?

আজ তৃতীয় দিনে দেশের অন্যান্য প্রান্তে পরীক্ষা চললেও, উৎসবের মরশুমের কারণে পশ্চিমবঙ্গে আজ পরীক্ষাকেন্দ্রগুলি বন্ধ থাকছে। যাঁদের আগামী দিনে পরীক্ষা রয়েছে, তাঁদের জন্য এনটিএ (NTA) বেশ কিছু নিয়মাবলী মনে করিয়ে দিয়েছে। পরীক্ষাকেন্দ্রে যাওয়ার আগে সঙ্গে রাখুন অ্যাডমিট কার্ড,পাসপোর্ট সাইজ ছবি (অন্তত দুটি কপি), পরিচয়পত্র, একটি বৈধ অরিজিনাল ফটো আইডি কার্ড (যেমন আধার, প্যান বা ভোটার কার্ড)।

আরও পড়ুন-West Bengal Weather: লেপ-কম্বল কি এবার সত্যিই আলমারিতে? রবিবার থেকেই আবহাওয়ায় বড় চমক!

পরীক্ষার্থীরা জেইই মেইনের অফিসিয়াল ওয়েবসাইট jeemain.nta.nic.in থেকে তাদের হল টিকিট বা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। এছাড়াও মহারাষ্ট্রের নান্দেদের পরীক্ষার্থীদের জন্য এনটিএ-র তরফে বিশেষ অ্যাডভাইজরি জারি করা হয়েছে।

আরও পড়ুন-Suvendu Adhikari: শাসকদলের হুকুমেই কি চুপ পুলিশ? বিডিও অফিসের ‘আসল ছবি’ দেখালেন বিরোধী দলনেতা!

JEE main exam 2026 postponed in West Bengal JEE main exam 2026 session 1 date jee main 2026