Murshidabad News: ভিনরাজ্যে নির্মম হত্যার পর জুয়েলের মৃতদেহ ফিরল গ্রামে, কান্নায় ভেঙে পড়ল পরিবার

Jewel Mondal murder: ভিনরাজ্যে নির্মম মারধরের শিকার হয়ে পরিযায়ী শ্রমিক জুয়েল মন্ডালের মৃতদেহ গ্রামে ফিরেছে। চক বাহাদুরপুর গ্রামে শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে, দোষীর গ্রেফতারের দাবি উঠেছে।

Jewel Mondal murder: ভিনরাজ্যে নির্মম মারধরের শিকার হয়ে পরিযায়ী শ্রমিক জুয়েল মন্ডালের মৃতদেহ গ্রামে ফিরেছে। চক বাহাদুরপুর গ্রামে শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে, দোষীর গ্রেফতারের দাবি উঠেছে।

author-image
Gopal Thakur
New Update
Jewel Mondal murder  ,Chak Bahadurpur killing  ,Murshidabad crime  ,Migrant worker death,Violence against laborers,  Brutal assault incident  ,Sole breadwinner killed  ,Body brought from Odisha  ,Village grief and outrage  ,Police investigation Murshidabad,জুয়েল মন্ডল মৃত্যু  ,চক বাহাদুরপুর হত্যাকাণ্ড,  মুর্শিদাবাদ খুন  ,পরিযায়ী শ্রমিক হত্যা,  ভিনরাজ্যে শ্রমিক নিরাপত্তা  ,নির্মম মারধরের ঘটনা  ,পরিবারের একমাত্র উপার্জনকারী নিহত  ,উড়িষ্যা থেকে মৃতদেহ ফেরত  ,গ্রামে শোক ও ক্ষোভ  ,পুলিশি তদন্ত মুর্শিদাবাদ

Jewel Mondal murder: ভিনরাজ্য থেকে বাড়ি ফিরল পরিযায়ী শ্রমিকের দেহ।

Migrant worker death: রোজগারের টানে ভিনরাজ্যে গিয়েছিলেন, স্বপ্ন ছিল পরিবারের মুখে হাসি ফোটানোর। কিন্তু শেষ পর্যন্ত বাড়ি ফিরলেন নিথর দেহে। মর্মান্তিক এই ঘটনার সাক্ষী রইল মুর্শিদাবাদের সুতি থানার অন্তর্গত চক বাহাদুরপুর গ্রাম। শুক্রবার সকালে ওড়িশা থেকে গ্রামে আনা হয় রাজমিস্ত্রি শ্রমিক জুয়েল রানার মৃতদেহ। দেহ গ্রামে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা, শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়।

Advertisment

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গিয়েছে, কাজের সূত্রে উড়িষ্যায় থাকার সময় নির্মম মারধরের শিকার হন জুয়েল রানা। গুরুতর জখম অবস্থায় সেখানেই তাঁর মৃত্যু হয়। এই খবর গ্রামে পৌঁছাতেই উদ্বেগ ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। শুক্রবার বেলা ১০টার কিছু পর মৃতদেহ গ্রামে পৌঁছালে শেষবারের মতো প্রিয়জনকে দেখতে ভিড় জমান আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা। নিস্তব্ধ পরিবেশে শুধু শোনা যাচ্ছিল বুকফাটা কান্না।

আরও পড়ুন- Adhir Ranjan Chowdhury: 'হিন্দু-মুসলিম ভোট ভাগের খেলায় মেতেছে BJP-তৃণমূল', হুমায়ুনের 'মিশন-বাবরি' নিয়ে বিস্ফোরক অধীর

জানা গিয়েছে, জুয়েল রানা ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। প্রতিবেশীদের কথায়, শান্ত স্বভাবের জুয়েল কাজ ছাড়া আর কিছুই ভাবতেন না। পরিবারের ভবিষ্যত গড়ার আশাতেই তিনি ভিনরাজ্যে শ্রমিকের কাজ করতেন।

আরও পড়ুন-Sheikh Hasina: হিন্দু যুবককে জ্বালিয়ে দেওয়ার ঘটনায় এবার বিরাট বিবৃতি হাসিনা, ইউনূসকে নিশানা প্রাক্তন প্রধানমন্ত্রীর

এই ঘটনাকে ঘিরে গ্রামবাসীদের মধ্যে গভীর শোকের পাশাপাশি তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন উঠছে। এলাকাবাসীর দাবি, ঘটনার সঙ্গে যুক্ত দোষীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। পাশাপাশি, ভিনরাজ্যে কাজ করতে যাওয়া শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করতে প্রশাসনের সক্রিয় হস্তক্ষেপ জরুরি বলেও মত প্রকাশ করেছেন তাঁরা।

আরও পড়ুন-Parno Mitra: পদ্ম ছেড়ে ঘাসফুলে পার্ণো মিত্র, একুশের লড়াইয়ে দাঁড়িয়ে হেরেছিলেন ৩৫ হাজারের বেশি ভোটে

Murshidabad Migrant labour Bengali News Today Death