মাথার দাম ছিল ১ কোটি টাকা! কে এই আনল দা? জানুন ঝাড়খন্ডের জঙ্গলে কীভাবে শেষ হল মাওবাদী অধ্যায়

Jharkhand Maoist Encounter: ঝাড়খন্ডের সারান্ডা জঙ্গলে নিরাপত্তা বাহিনীর বড় সাফল্য। এনকাউন্টারে নিহত ১ কোটি টাকার পুরস্কার ঘোষিত শীর্ষ মাওবাদী নেতা আনল দা সহ অন্তত ৯ জন। পড়ুন বিস্তারিত রিপোর্ট।

Jharkhand Maoist Encounter: ঝাড়খন্ডের সারান্ডা জঙ্গলে নিরাপত্তা বাহিনীর বড় সাফল্য। এনকাউন্টারে নিহত ১ কোটি টাকার পুরস্কার ঘোষিত শীর্ষ মাওবাদী নেতা আনল দা সহ অন্তত ৯ জন। পড়ুন বিস্তারিত রিপোর্ট।

author-image
IE Bangla Web Desk
New Update
Jharkhand Maoist Encounter, Anal Da Killed, Saranda Forest Operation, CPI (Maoist),Pati Ram Majhi, West Singhbhum, Naxalite Leader, 1 Crore Bounty, Jharkhand Police, Anti-Insurgency Operation, Tadasha Mishra DGP,ঝাড়খন্ড মাওবাদী এনকাউন্টার, আনল দা নিহত, সারান্ডা জঙ্গল, সিপিআই মাওবাদী, পশ্চিম সিংভূম, মাওবাদী নেতা পতিরাম মাজি, ১ কোটি টাকা পুরস্কার, মাওবাদী দমন অভিযান, পুলিশ এনকাউন্টার, ঝাড়খন্ড পুলিশ

Jharkhand Maoist Encounter: ঝাড়খণ্ডের জঙ্গলে রুদ্ধশ্বাস এনকাউন্টার।

Anal Da Killed: ২০২৬ সালের মার্চের মধ্যে দেশ থেকে মাওবাদী দমনের যে লক্ষ্যমাত্রা কেন্দ্র সরকার নিয়েছে, তার ঠিক আগেই বড়সড় সাফল্য পেল ঝাড়খন্ড পুলিশ ও নিরাপত্তা বাহিনী। বৃহস্পতিবার পশ্চিম সিংভূমের দুর্গম সারান্ডা জঙ্গলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে দীর্ঘক্ষণ চলা গুলির লড়াইয়ে নিহত হলেন শীর্ষ মাওবাদী নেতা আনল দা ওরফে তুফান। নিষিদ্ধ সংগঠন সিপিআই (মাওবাদী)-এর এই শীর্ষ নেতার মাথার দাম ছিল ১ কোটি টাকা।

Advertisment

পুলিশ ও প্রশাসন সূত্রে খবর, এই এনকাউন্টারে আনল দা ছাড়াও আরও প্রায় ৯ জন মাওবাদী ক্যাডার নিহত হয়েছে। তবে বেসরকারি মতে মৃতের সংখ্যা ১৫ পর্যন্ত হতে পারে।

ঘটনার বিবরণ 

বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টা নাগাদ ছোটনাগরা থানা এলাকার কুম্ভডি গ্রামের কাছে গভীর জঙ্গলে এই সংঘর্ষ শুরু হয়। গোপন সূত্রে খবর পেয়ে নিরাপত্তা বাহিনী যখন তল্লাশি অভিযান বা 'সার্চ অপারেশন' চালাচ্ছিল, তখন ওত পেতে থাকা মাওবাদীরা আচমকা গুলি চালাতে শুরু করে। পালটা জবাব দেয় জওয়ানরাও। শুরু হয় দু’পক্ষের মধ্যে তুমুল গুলি বিনিময়।

আরও পড়ুন- SIR শুনানি-কেন্দ্রে ভাঙচুর, দাপুটে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে FIR

স্থানীয় গ্রামবাসী সূত্রে খবর, ভোর থেকেই জঙ্গলের গভীর থেকে মুহুর্মুহু গুলির শব্দ ভেসে আসছিল। অপারেশন এখনও চলছে এবং গোটা এলাকা ঘিরে রেখেছে যৌথ বাহিনী।

প্রশাসনের বক্তব্য ঘটনার সত্যতা স্বীকার করে আইজি (অপারেশনস) মাইকেল রাজ জানিয়েছেন, "গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই আজ সকালে এই অভিযান শুরু হয়েছিল। নিহতদের সঠিক সংখ্যা এখনই বলা সম্ভব নয়, তবে শীর্ষ নেতা আনল দা ওরফে পতিরাম মাজি এবং তাঁর সঙ্গে আরও ৮-৯ জন মাওবাদী নিহত হয়েছে বলে নিশ্চিত করা যাচ্ছে।"

আরও পড়ুন- Saraswati Puja: বদলছে সময়, বদলছে সুর! বাঙালির বাগদেবীর আরাধনার সেকাল ও একাল

ঝাড়খন্ডের ডিজিপি তদাশা মিশ্র এই ঘটনাকে পুলিশের অন্যতম বড় সাফল্য হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, "আমাদের জওয়ানরা অত্যন্ত সাহসিকতার পরিচয় দিয়েছেন। সকাল থেকে চলা এই অপারেশন আমাদের জন্য একটি বিশাল বড় সাফল্য। জঙ্গলে তল্লাশি এখনও জারি রয়েছে।"

কে এই আনল দা?

আনল দা, যার আসল নাম পতিরাম মাজি, ঝাড়খন্ডের 'মোস্ট ওয়ান্টেড' মাওবাদী নেতাদের মধ্যে অন্যতম ছিলেন। তিনি সিপিআই (মাওবাদী)-এর সেন্ট্রাল কমিটির সদস্য হিসেবে সারান্ডা অঞ্চলে সক্রিয় ছিলেন। তবে মিসির বেসরা এবং অসীম মণ্ডলের মতো অন্য শীর্ষ নেতাদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে এখনও নিশ্চিত কিছু জানা যায়নি।

আরও পড়ুন-বইমেলা প্রাঙ্গণেই ১০ কোটির 'বইতীর্থ', উদ্বোধনে এসে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

সারান্ডার দুর্গম পাহাড়ি এলাকা এবং ঘন জঙ্গলকে ঢাল হিসেবে ব্যবহার করে মাওবাদীরা দীর্ঘ দিন ধরে এখানে নিজেদের ঘাঁটি মজবুত করেছিল। অপারেশন শেষ হলে এবং মৃতদেহগুলি উদ্ধার করা হলে পরিস্থিতির স্পষ্ট ছবি পাওয়া যাবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

Jharkhand Maoist Encounter Anal Da Killed Saranda Forest Operation