/indian-express-bangla/media/media_files/2025/09/07/suvendu-on-ssc-exam-2025-09-07-07-54-52.jpg)
Live News in bengal : গুরুত্বপূর্ণ খবরের আপডেট জানুন।
'জেল থেকেই চলেছে শিক্ষকের নিয়োগ কেলেঙ্কারি', বিহার ভোটের ফল ঘোষণার পরই 'বোমা' ফাটালেন শুভেন্দু অধিকারী।
আরও পড়ুন-ভোটের আগে বিরাট বিপাকে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, CBI-কে চার্জশিট জমা দেওয়ার নির্দেশ
মুর্শিদাবাদের বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগে তোলপাড় ফেললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করেছেন, জেলে বসেই শিক্ষক নিয়োগের জন্য টাকা তোলা হয়েছে। আর সেই টাকা তুলেছে তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা।
আরও পড়ুন-নতুন সরকার গঠনের প্রস্তুতি শুরু, শীঘ্রই পদত্যাগ করবেন নীতীশ কুমার
এক্স হ্যান্ডেলে এক পোস্টে বিরোধী দলনেতা বলেন, "সাধারণ বাঙালিরা নিজেদের সন্তানদের ভবিষ্যতের জন্য দিনরাত যেখানে ঘাম ঝরাচ্ছেন, সেখানে এই কেলেঙ্কারিপরায়ণ তৃণমূল নেতা জেলেই বসে বসেই শিক্ষকের নিয়োগ কেলেঙ্কারি চালাচ্ছেন। তিনি মোবাইল ফোন ব্যবহার করে ঘুষ নিচ্ছেন এবং অসৎভাবে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়াকে ত্বরান্বিত করছেন"।
আরও পড়ুন-কাঁপছে দার্জিলিং, চলতি সপ্তাহেই কলকাতায় জাঁকিয়ে ঠান্ডা? জানুন রবিবারের ওয়েদার রিপোর্ট
উল্লেখ্য মুর্শিদাবাদের বড়ঞার বিধায়ক জীবন কৃষ্ণ সাহা ইতিমধ্যেই শিক্ষকের নিয়োগ কেলেঙ্কারি মামলায় দুবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেপ্তার হয়েছেন। সাক্ষ্য প্রমাণ নষ্ট করতে তিনি তার মোবাইল ফোনও পানাপুকুরে ছুঁড়ে ফেলেন। শুভেন্দুর অভিযোগ, এবারও তিনি দলের সাহায্য নিয়ে একই কাজ চালিয়ে যাচ্ছেন, যেখানে যোগ্য প্রার্থীদের চাকরির সুযোগ খর্ব হচ্ছে"।
Shame on TMC and their JAILBIRD MLA Jiban Krishna Saha.
— Suvendu Adhikari (@SuvenduWB) November 16, 2025
The proverbial sayings; 'Habit is the second nature', or 'A leopard doesn't change its spots' have a new synonymous addition - Once a Scamster, always a Scamster !!!
While honest Bengalis are dripping sweat & blood for… pic.twitter.com/UnwPB4C9wS
এই প্রসঙ্গে শুভেন্দু বেশ কিছু অডিও-ভিডিও ক্লিপ সামনে এনেছেন এবং দাবি করেছেন সেগুলি তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহার। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে শুভেন্দু আবেদন জানিয়েছেন, জীবন কৃষ্ণ সাহার ভয়েস স্যাম্পল পরীক্ষা করা হোক এবং দোষী প্রমাণিত হলে পুরো মামলা পশ্চিমবঙ্গের বাইরে স্থানান্তর করা হোক। এছাড়া জেল কর্তৃপক্ষের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ারও দাবি জানিয়েছেন তিনি। ‘ক্রিমিনাল নেগলিজেন্স’ অথবা ‘অপরাধে অংশগ্রহণ'-এর জন্য জেল কর্তৃপক্ষেরও যথাযথ শাস্তির দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা।
আরও পড়ুন-SIR আতঙ্কে বাংলায় পরপর মৃত্যু! দায় কার? কমিশনের বিরুদ্ধে সরব তৃণমূল
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us