/indian-express-bangla/media/media_files/2025/11/24/cji-oath-taking-ceremony-justice-surya-kant-53rd-chief-justice-of-india-2025-11-24-12-36-21.jpg)
৫৩ তম প্রধান বিচারপতি হিসাবে শপথ নিলেন বিচারপতি সূর্য কান্ত
CJI Surya kant: ভারতের ৫৩তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি সূর্য কান্ত। সোমবার (২৪ নভেম্বর, ২০২৫) রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁকে শপথ বাক্য পাঠ করান। রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-রাষ্ট্রপতি সি.পি. রাধাকৃষ্ণণ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, লোকসভার স্পিকার ওম বিড়লা, বিজেপি সভাপতি জে.পি. নাড্ডা, প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সহ বহু বিশিষ্ট ব্যক্তি।
আরও পড়ুন- বিএলওকে খুনের হুমকি, বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার ভয়ঙ্কর হুঁশিয়ারি, গ্রেফতার দাপুটে তৃণমূল নেতা
আগের প্রধান বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গাভাইয়ের মেয়াদ ২৩ নভেম্বর শেষ হওয়ায় নতুন দায়িত্ব গ্রহণ করলেন বিচারপতি সূর্য কান্ত। প্রায় দেড় বছর তিনি দেশের প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন এবং ২০২৭ সালের ৯ ফেব্রুয়ারি অবসর গ্রহণ করবেন। বর্তমানে তাঁর বয়স ৬৩ বছর।
হরিয়ানার হিসারে ১৯৬২ সালের ১০ ফেব্রুয়ারি জন্ম বিচারপতি সূর্য কান্তের। সাধারণ পরিবারে বড় হওয়া তিনি প্রথমে হিসারের সরকারি স্কুল থেকে পড়াশোনা করেন। ১৯৮১ সালে স্নাতক হন। একই বছর তিনি মহর্ষি দয়ানন্দ বিশ্ববিদ্যালয়, রোহতক-এ আইন নিয়ে পড়াশোনা করেন। ১৯৮৪ সালে হিসারে আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু এবং ১৯৮৫ সাল থেকে পাঞ্জাব-হরিয়ানা হাইকোর্টে আইন অনুশীলন শুরু করেন।
আরও পড়ুন- IMD weather alert: বঙ্গোপসাগরে নয়া নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের চোখরাঙানিতে আতঙ্ক তুঙ্গে! জমাটি ঠান্ডা আর কবে?
২০০০ সালে তিনি হন হরিয়ানার সর্বকনিষ্ঠ অ্যাডভোকেট জেনারেল। ২০১১ সালে কুরুক্ষেত্র বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতকোত্তর ডিগ্রিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হন তিনি। পরে ২০১৮ সালে তাঁকে নিয়োগ করা হয় হিমাচল প্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে। ২০১৯ সালে তিনি সুপ্রিম কোর্টের বিচারপতি হন।
বর্ষীয়ান বিচারপতি গাভাই বিদায়ী ভাষণে বিচারপতি সূর্য কান্তের সঙ্গে তাঁর দীর্ঘদিনের বন্ধুত্বের কথা উল্লেখ করে বলেন—সাধারণ পরিবার থেকে উঠে এসে দেশের শীর্ষ বিচারব্যবস্থায় গুরুত্বপূর্ণ পদে পৌঁছনোর তাঁদের যাত্রা সত্যিই অনুপ্রেরণাদায়ক।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us