ঠিক যেন ভূমিকম্প! বিকট বিস্ফোরণে কেঁপে উঠল গোটা এলাকা, কাবুলে আত্মঘাতী হামলা, নিহত ৭

আফগানিস্তানের রাজধানী কাবুলে সোমবার একটি চিনা রেস্তোরাঁর সামনে শক্তিশালী আইইডি বিস্ফোরণে কমপক্ষে সাতজন নিহত হয়েছেন এবং একাধিক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

আফগানিস্তানের রাজধানী কাবুলে সোমবার একটি চিনা রেস্তোরাঁর সামনে শক্তিশালী আইইডি বিস্ফোরণে কমপক্ষে সাতজন নিহত হয়েছেন এবং একাধিক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Islamabad court explosion,  Pakistan blast,  District and Sessions Court,  Car explosion Islamabad,  12 killed in Pakistan,  Fire and smoke Islamabad,ইসলামাবাদ কোর্ট বিস্ফোরণ  ,পাকিস্তান বিস্ফোরণ  ,জেলা ও সেশনস কোর্ট,  গাড়িতে বিস্ফোরণ  ,নিহত ১২ , আগুন ও ধোঁয়া ইসলামাবাদ

প্রতীকী ছবি।

ভয়ঙ্কর বিস্ফোরণে ঝলসে গেল সব কিছুই। প্রবল শব্দে কেঁপে উঠল চারপাশ। মৃত কমপক্ষে ৫। আহত হয়েছে আরও একাধিক। 

Advertisment

আফগানিস্তানের রাজধানী কাবুলে সোমবার একটি চিনা রেস্তোরাঁর সামনে শক্তিশালী আইইডি বিস্ফোরণে কমপক্ষে সাতজন নিহত হয়েছেন এবং একাধিক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। 

সোমবার (১৯ জানুয়ারি, ২০২৬) কাবুলের শাহর-ই-নও এলাকায় চিনা নাগরিকদের বহনকারী একটি গাড়িকে লক্ষ্য করে এই বিস্ফোরণ ঘটানো হয় বলে জানা গিয়েছে। হামলার পিছনে তালিবানের অভ্যন্তরীণ বিদ্রোহী গোষ্ঠীগুলি জড়িত থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করা হয়েছে।

সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, কাবুলের কড়া নিরাপত্তাবেষ্টিত একটি এলাকায় একটি হোটেলের কাছেই এই বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলে একাধিক প্রাণহানির পাশাপাশি বেশ কয়েকজন গুরুতর আহত হন। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এদিকে, বিস্ফোরণের ঘটনায় আফগানিস্তানের তালিবান সরকার একটি আনুষ্ঠানিক বিবৃতি জারি করেছে। সোমবার আফগান স্বরাষ্ট্র মন্ত্রক জানায়, কাবুলের অন্যতম সুরক্ষিত এলাকায় এই বিস্ফোরণে একাধিক হতাহতের ঘটনা ঘটেছে। কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান বলেন, “শাহর-ই-নও এলাকার গলফারোশি স্ট্রিটে একটি হোটেলের কাছে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। এতে বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছেন।”

উল্লেখ্য, শাহর-ই-নও এলাকাটি কাবুলের অন্যতম নিরাপদ অঞ্চল হিসেবে পরিচিত, যেখানে বহু বিদেশি নাগরিক বসবাস করেন। এই এলাকায় এ ধরনের হামলা তালিবান সরকারের নিরাপত্তা ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।

এর আগেও কাবুলে একাধিক আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে। ২০২৫ সালে রাজধানীতে দু’টি আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে। প্রথমটি ঘটে গত বছরের ফেব্রুয়ারিতে,এতে একজন নিহত এবং তিনজন আহত হন। একই সপ্তাহে উত্তর-পূর্ব আফগানিস্তানের একটি ব্যাঙ্কের বাইরে আরেকটি আত্মঘাতী হামলায় পাঁচজনের মৃত্যু হয়।

Kabul Blast