কালিয়াচকে ফের গুলি-বৃষ্টি, চরম আতঙ্ক, পুলিশি নজরদারিতে বিরাট প্রশ্ন

কালিয়াচক আবারও দুষ্কৃতীদের দাপট। বুধবার সন্ধ্যায় মোজমপুরে বেপরোয়া গুলিবর্ষণে মুহূর্তে জনশূন্য হয়ে পড়ে গোটা এলাকা। গত চারদিনে ধারাবাহিক খুন, গুলি ও হামলার ঘটনায় অশান্ত হয়ে উঠেছে কালিয়াচক।

কালিয়াচক আবারও দুষ্কৃতীদের দাপট। বুধবার সন্ধ্যায় মোজমপুরে বেপরোয়া গুলিবর্ষণে মুহূর্তে জনশূন্য হয়ে পড়ে গোটা এলাকা। গত চারদিনে ধারাবাহিক খুন, গুলি ও হামলার ঘটনায় অশান্ত হয়ে উঠেছে কালিয়াচক।

author-image
IE Bangla Web Desk
New Update
Kaliachak firing, Mozampur violence, Malda crime, Bengal crime news, random firing, ration dealer attack, youth injured, Kaliachak tension, police role questioned, Bengal law and order

কালিয়াচকে ফের গুলি-বৃষ্টি

 
কালিয়াচক আবারও দুষ্কৃতীদের দাপট।  বুধবার সন্ধ্যায় মোজমপুরে বেপরোয়া গুলিবর্ষণে মুহূর্তে জনশূন্য হয়ে পড়ে গোটা এলাকা। গত চারদিনে ধারাবাহিক খুন, গুলি ও হামলার ঘটনায় অশান্ত হয়ে উঠেছে কালিয়াচক। মানুষের ক্ষোভের কেন্দ্রবিন্দুতে এখন পুলিশের ভূমিকাই।

Advertisment

আরও পড়ুন- জয় হিন্দ’, ‘বন্দে মাতরম’ স্লোগানে নিষেধাজ্ঞা, আগুনে হুঁশিয়ারি মমতার

স্থানীয় সূত্রের দাবি, মোজমপুরের এক রেশন ডিলারের বাড়ি লক্ষ্য করে দুষ্কৃতীরা পরপর একাধিক রাউন্ড গুলি চালায়। জাআন গিয়েছে গুলিতে আহত হন এক যুবক। হঠাৎ গুলির শব্দে আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে পালাতে শুরু করেন গ্রামবাসীরা। কয়েক মিনিটের মধ্যে পুরো এলাকা এক অদ্ভুত নীরবতায় ঢেকে যায়।

Advertisment

আরও পড়ুন- ফের বাংলার মুকুটে নয়া পালক, আপ্লুত মমতা, বাঙালি হিসাবে গর্বে বুক ভরে উঠবে 

ঘটনার খবর পেয়ে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছালেও ক্ষোভ কমেনি মানুষের। স্থানীয়দের অভিযোগ,“ঘটনা ঘটার পরই শুধু পুলিশ আসে। আগাম প্রতিরোধ নেই কেন?”টানা অপরাধের জেরে পুলিশি টহল, নজরদারি ও গোয়েন্দা তথ্য সংগ্রহ সবই প্রশ্নের মুখে পড়েছে।

আরও পড়ুন-ফের কলকাতায় শ্যুট আউটের ঘটনা, শহরের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন

এলাকার এক স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, “কালিয়াচকে আবার দুষ্কৃতীদের রাজত্ব ফিরছে। এবার পুলিশকে কঠোরতম ব্যবস্থা নিতেই হবে।” এদিকে গুলি চালনার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুষ্কৃতীদের পরিচয়, হামলার উদ্দেশ্য ও নেপথ্যের চক্র উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাড়ানো হয়েছে নিরাপত্তা।

Malda Shootout