Malda News: সালিশি সভায় নৃশংস খুন! জমি নিয়ে পুরনো বিরোধের জেরে অতর্কিতে হামলা

Kaliyachak news: মালদার কালিয়াচক ১ গ্রাম পঞ্চায়েতের রাজনগরে জমি বিরোধ নিয়ে সালিশি সভায় হামলা। নিহত ১, জখম আরও ৬। পুলিশ ইতিমধ্যেই সাতজনকে আটক করেছে ও অভিযুক্তদের খোঁজ চালাচ্ছে।

Kaliyachak news: মালদার কালিয়াচক ১ গ্রাম পঞ্চায়েতের রাজনগরে জমি বিরোধ নিয়ে সালিশি সভায় হামলা। নিহত ১, জখম আরও ৬। পুলিশ ইতিমধ্যেই সাতজনকে আটক করেছে ও অভিযুক্তদের খোঁজ চালাচ্ছে।

author-image
Madhumita Dey
New Update
Kaliyachak news  ,Rajnagar village incident,  Salishi murder case,  Land dispute violence  ,Malda crime news  ,Village feud attack,  Family clash over land,  Injured in salishi attack  ,Malda police investigation,কালিয়াচক সংবাদ,  রাজনগর গ্রামের হামলা , সালিশি খুন কাণ্ড,  জমি বিরোধ  ,মালদা অপরাধ সংবাদ,  গ্রামের বিবাদ  ,একরামুল শেখ হত্যাকাণ্ড,  জখম পরিবার সদস্য  ,পুলিশ তদন্ত

murder case: গ্রামে পুলিশের টহলদারি।

জমি সংক্রান্ত বিষয় নিয়ে পুরনো একটি গোলমালকে ঘিরে দুই পক্ষের বিবাদ হয়েছিল। আর তার মীমাংসার জন্যই গ্রামে বসেছিল সালিশি সভা। আর সেই সালিসি সভাতেই সকলের সামনেই এক জমির মালিককে কুপিয়ে খুন করার অভিযোগ উঠলো অপরপক্ষ সামসুল শেখ সহতার দলবলের বিরুদ্ধে। 

Advertisment

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা নাগাদ এমন চাঞ্চল্যকর ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় কালিয়াচক থানার কালিয়াচক ১ গ্রাম পঞ্চায়েতের রাজনগর এলাকায়। সালিশি সভায় দুষ্কৃতীদের হামলায় বাবা, ছেলে সহ জখম হয়েছেন মোট ছয় জন। আহতরা প্রত্যেকেই মৃতের নিকট আত্মীয় বলে জানতে পেরেছে পুলিশ। আক্রান্ত বাবা ও ছেলের চিকিৎসা চলছে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে।

আরও পড়ুন- Weekend Trip: কলকাতার কাছের গোপন এক 'সমুদ্র-রাজ্য', কোলাহলমুক্ত অপরূপ সাগড়পাড় যেন স্বর্গীয় গন্তব্য!

Advertisment

বাকি চারজন চিকিৎসাধীন কালিয়াচক গ্রামীণ হাসপাতালে। এই ঘটনার পর কালিয়াচক থানার বিশাল পুলিশবাহিনী রাজনগর এলাকায় তদন্তে পৌঁছায়। ততক্ষণে হামলাকারীরা এলাকা থেকে পালিয়ে যায় বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, ইতিমধ্যেই হামলার ঘটনায় সাতজনকে আটক করা হয়েছে। জমির রাস্তা ব্যবহার করাকে কেন্দ্র করে পুরনো গোলমালকে ঘিরেই এই খুনের ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ।

আরও পড়ুন-Gold smuggling: সাইকেলের টায়ার যেন সোনার ভাঁড়ার! BSF-এর দুরন্ত হানায় কোটি টাকার সোনার বিস্কুট উদ্ধার

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম একরামুল শেখ (৪৫)। আহতের নাম  জাহিরুদ্দিন শেখ (৬৫) এবং তার ছেলে বাদশা শেখ (৩০)। বাকি চারজন কালিয়াচক গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। এরা প্রত্যেকেই মৃত একরামুলের আত্মীয়। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে একরামুল শেখের রাজনগর এলাকায় কয়েক বিঘা ভুট্টার জমি রয়েছে। এর পিছনে রয়েছে সামসুলের ধানের জমি। কিন্তু একরামুলের জমির রাস্তা ব্যবহার করে ট্রাক্টর নিয়ে যাতায়াত করছিল সামসুল। এনিয়ে প্রতিবাদ করাতে বুধবার বিকাল একরামুল ও সামসুলের দলবলের মধ্যে হাতাহাতি হয়। 

এরপরই দুই পক্ষের মীমাংসা করতে এদিন রাজনগরের একটি মসজিদ সংলগ্ন ফাঁকা এলাকায় সালিশি বসে। স্থানীয় গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের সদস্যা মুশরেফা বিবির স্বামী মুক্তার শেখের নির্দেশেই এই সালিশি শুরু করা হয় বলে অভিযোগ। আর সেখানেই এই হামলার ঘটনাটি ঘটে।

আরও পড়ুন-China Train Accident Tragedy :চিনে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা, মৃত্যু কমপক্ষে ১১ জনের

মৃতের এক ভাই আজগার আলি বলেন, "দাদা একরামুলের গমের ফসল নষ্ট করে সামসুল ও তার দলবল ট্রাক্টর চালিয়ে যাতায়াত করছিল। কারণ সামসুলদের ওই এলাকাতেও কিছু ধানের জমি রয়েছে। এই ব্যাপারে প্রতিবাদ করাতে গত বুধবার আমার দাদা ও তার কয়েকজন আত্মীয়কে মারধর করে সামসুলের দলবল।" 

তাঁর কথায়, "তার পরের দিন রাজনগর মসজিদ সংলগ্ন এলাকায় সালিশি সভা ডাকা হয়। সেখানে বিচারে সামসুলকে অন্যায় করার জন্য কান ধরে ওঠবস করতে বলেন সালিশি সভায় উপস্থিত ছিলেন প্রবীণেরা। কিন্তু সামসুলরা যে আগে থেকে ধারালো হাঁসুয়া, লাঠি নিয়ে প্রস্তুত ছিল সেটা আমরা জানতাম না। ওরাই আচমকা হামলা চালায়। দাদার গলায় কোপ মারে।  ঘটনাস্থলে মারা যান তিনি।"  

মৃতের আরেক দাদা সারিউল শেখ বলেন, "স্থানীয় পঞ্চায়েত সদস্যের স্বামী মুক্তার শেখের কথামতোই সালিসি সভা বসে। সামসুলের দলবল যে ভাই একরামুলকে অন্যায় ভাবে মারধর করে সেটা প্রমাণিত হয়। তারজন্য ওকে শাস্তি হিসেবে কান ধরে উঠবস করতে বলা হয়। কিন্তু সেই নিদান না মেনেই পাল্টা সকলের সামনেই ভাই একরামুলকে কুপিয়ে খুন করে ওঁরা।" 

আরও পড়ুন- West Bengal SIR: বাংলার ভোটার তালিকায় ২৬ লক্ষ জাল ভোটার!SIR প্রক্রিয়ার মাঝে সামনে এল চমকে দেওয়া পরিসংখ্যান

তৃণমূল পরিচালিত কালিয়াচক ১ গ্রাম পঞ্চায়েতের রাজনগর এলাকার পঞ্চায়েত সদস্যা মুসরেফা বিবির স্বামী মুক্তার শেখ অবশ্য জানিয়েছেন, তার কথাতে সালিশি সভার আয়োজন হয়নি। তিনি স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে গিয়েছিলেন। কিন্তু মাঝপথে চলে এসেছিলেন। পরে কি ঘটেছে সেই সম্পর্কে তার কিছু জানা নেই।

এদিকে, মালদার পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব জানিয়েছেন, সালিশি সভায় একজনকে খুন করার অভিযোগ উঠেছে। কয়েকজন জখম হয়েছেন। এই ঘটনায় সামসুল শেখ সহ তার দলবলের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক। তাদের খোঁজ চালানো হচ্ছে।

crime Murder Bengali News Today news in west bengal news of west bengal