/indian-express-bangla/media/media_files/2025/11/12/kalna-bjp-member-two-voter-id-sir-revision-row-2025-11-12-20-43-54.jpg)
বিজেপি নেতার ভোটার তালিকায় বিরাট গড়মিল
Bengal SIR: পূর্ব বর্ধমানের কালনা-২ নম্বর ব্লকের সাতগাছি পঞ্চায়েতে ভোটার তালিকা ঘিরে চাঞ্চল্য। অভিযোগ, ওই পঞ্চায়েতের বিজেপি সদস্য গোপাল বাড়ৈর নাম নাকি ভোটার তালিকার দুই জায়গায় পাওয়া গিয়েছে—এমনকি দুই জায়গায় দুই রকম EPIC নম্বরও ব্যবহার করা হয়েছে। আরও বিস্ময়কর বিষয়, এক জায়গায় তিনি নিজের আসল বাবা অনিল বাড়ৈয়ের নাম ব্যবহার করেছেন, আর অন্য তালিকায় জ্যেঠামশাই দুলাল বাড়ৈকে ‘বাবা’ হিসেবে দেখিয়েছেন।
ঘটনা প্রকাশ্যে আসে SIR (Special Intensive Revision) প্রক্রিয়া শুরু হওয়ার পর। সূত্রের খবর, ভোটার তালিকা খতিয়ে দেখতে গিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীরা এই অস্বাভাবিক তথ্যটি ধরতে পারেন। তারপরই এলাকায় শুরু হয় হুলস্থুল।
স্থানীয়রা জানান, গোপাল বাড়ৈ শ্বাসপুর রামকৃষ্ণপল্লী এলাকা থেকে নির্বাচিত বিজেপি সদস্য। ঘটনার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি স্বীকার করেন যে, তাঁর নামে দুটি ভোটার কার্ড রয়েছে। তবে তিনি দাবি করেন, “আমি সংশোধনের জন্য আবেদন করেছিলাম, কিন্তু তখন কমিশনের ওয়েবসাইট বন্ধ ছিল। এখন এসআইআর প্রক্রিয়ায় একটি নাম বাদই যাবে।”
তৃণমূল কংগ্রেসের নিয়ন্ত্রিত সাতগাছি পঞ্চায়েতের প্রধান হরেকৃষ্ণ মণ্ডল অবশ্য ঘটনাটিকে হালকা ভাবে নিচ্ছেন না। তিনি বলেন, “একই ব্যক্তির নামে ভিন্ন নম্বরের দুটি ভোটার কার্ড থাকা সম্পূর্ণ বেআইনি। এটা প্রমাণ করে বিজেপি ভোটার তালিকায় ‘ভুতুড়ে ভোটার’ রেখেছিল।” তিনি আরও জানান, বিষয়টি ইতিমধ্যেই বিডিও ও নির্বাচন কমিশনের কাছে জানানো হয়েছে।
এই ঘটনাকে ঘিরে এখন রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে, আর প্রশাসনও ঘটনার তদন্তে নেমেছে।
আরও পড়ুন- পাকিস্তানের ভয়ঙ্কর ষড়যন্ত্র ফাঁস, জৈব অস্ত্রে ভারতে গণহত্যার ছক? বিরাট সতর্ক কেন্দ্র
চিকিৎসার আড়ালে ভারতে জৈশ-এর মহিলা শাখার নেতৃত্বে শাহিন? বোনের গ্রেফতারিতে দাদা কী বলছেন জানেন?
“খাঁটি সোনা গলে না, অসৎ নই, আমি নির্দোষ”, ফের রাজনীতিতে ফিরতে মুখিয়ে পার্থ চট্টোপাধ্যায়
কলকাতার দোরগোড়ায় অপূর্ব-অসাধারণ নতুন এক সমুদ্র সৈকত আবিষ্কার! উইকেন্ড ট্রিপে বাম্পার হিট!
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us