ফিল্মি কায়দায় হাইওয়েতে ধাওয়া, গাড়ির ডিকি খুলতেই চোখ ছানাবড়া দুঁদে পুলিশ কর্তাদের

হুগলির দিকে যাওয়া গাড়ির চালক হঠাৎতই গাড়ি ঘুরিয়ে নিয়ে উল্টোদিকে পূর্বস্থলীর পারুলিয়া দিকে যেতে শুরু করে। এরপরই ধাওয়া করে আটক করা হয় গাড়িটি। শনিবার তাদের বর্ধমান আদালতে পেশ করা হয়। ধৃতদের ৫দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

হুগলির দিকে যাওয়া গাড়ির চালক হঠাৎতই গাড়ি ঘুরিয়ে নিয়ে উল্টোদিকে পূর্বস্থলীর পারুলিয়া দিকে যেতে শুরু করে। এরপরই ধাওয়া করে আটক করা হয় গাড়িটি। শনিবার তাদের বর্ধমান আদালতে পেশ করা হয়। ধৃতদের ৫দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

author-image
Pradip Kumar Chattopadhyay
আপডেট করা হয়েছে
New Update
Kalna ganja seizure, Kalna police chase, Purba Bardhaman drug bust, STKK Road ganja recovery, 83kg ganja seized, Babli Mallick arrest, Raju Das arrest, NDPS Act case, Kalna Parulia bazar incident, Nandai Bridge police operation, Purba Bardhaman crime news, Bengal drug trafficking crackdown, Eastern Burdwan police action, NDPS arrest Bengal, Kalna breaking news, Purba Bardhaman latest news, ganja trafficking case, Bengal police operation, Kalna crime update, drug smugglers arrested Bengal

প্রতীকী ছবি

ফিল্মি কায়দায় পিছু ধাওয়া করে চার চাকা গাড়ির পথ আটকে প্রচুর গাঁজা সহ দুই গাঁজা পাচারকারীকে পাকড়াও করলো পুলিশ। শুক্রবার রাতে পূর্ব বর্ধমানের কালনার পারুলিয়া বাজার এলাকায়  এসটিকেকে(STKK) রোডে ঘটনাটি ঘটেছে। সফল এই অভিযানের পুরোভাগে ছিল জেলার পূর্বস্থলী ও নাদনঘাট থানার পুলিশ। অভিযানে ৮৩ কেজি  গাঁজা সহ বাবলি মল্লিক নামে এক মহিলা এবং রাজু দাস নামে এক ব্যক্তিকে গ্রেফতার হয়েছে। ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস(NDPS)অ্যাক্টে মামলা রুজু করেছে পূর্বস্থলী থানার পুলিশ। শনিবার তাদের বর্ধমান আদালতে পেশ করা হয়। ধৃতদের ৫দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। 

Advertisment

বাবরি মসজিদ নির্মাণের বাজেট ৩০০ কোটি, ৮০ কোটি একাই হুমায়ুনকে দিলেন কে? জানলে চমকে যাবেন 

পুলিশ কর্তাদের কথায় জানা গিয়েছে ,ধৃত রাজু দাস নাদনঘাট থানার অন্তর্গত দক্ষিণ শ্রীরামপুর বাজার এলাকার বাসিন্দা। বাবলি মল্লিকের বাড়ি হুগলির বলাগড় থানার অধীন ডুমুরদহো দাদপুর এলাকায়। কালনা মহকুমা পুলিশ আধিকারিক (SDPO) রাকেশ চৌধুরী জানিয়েছেন,“মাদকদ্রব্য নিয়ে একটি চারচাকা  গাড়ি এসটিকেকে রোড ধরে কাটোয়ার দিক থেকে কালনার দিকে আসছে, এমন খবর শুক্রবার রাতে পূর্বস্থলী ও নাদনঘাট থানায় পৌছায়। খবর পেয়েই পুলিশ ওই গাড়িটি ধরার জন্য সক্রিয় হয়। স্থানীয় নান্দাই ব্রিজ ও পারুলিয়ার মধ্যবর্তী এলাকায় পুলিশ গাড়ি দাঁড় করিয়ে তল্লাশি চালানো শুরু করে।ওই সময়ে হুগলির দিকে যাওয়া গাড়ির চালক হঠাৎতই গাড়ি ঘুরিয়ে নিয়ে উল্টোদিকে পূর্বস্থলীর পারুলিয়া দিকে যেতে শুরু করে। এমনটা দেখে পূর্বস্থলী থানাকে বিষয়টি জানায় নাদনঘাট থানার পুলিশ। এরপরেই পূর্বস্থলী ও নাদনঘাট  থানার পুলিশ পিছু ধাওয়া করে পারুলিয়ার কাছে ওই গাড়িটিকে আটকায়। পুলিশ দল গাড়িটি ঘিরে ফেলেই গাড়িতে থাকা অভিযুক্তদের আটক করে।  

Egg price hike: ডিমের দামে বিরাট লাফ! মধ্যবিত্তের পকেটে বিরাট কোপ, চিন্তা মিড-ডে মিলেও 

তিনি আরও জানিয়েছেন, এনডিপিএস আইনের সমস্ত নিয়ম কানুন মেনে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ভিডিওগ্রাফি সহযোগে পুলিশ আটক গাড়িটিতে তল্লাশি চালায়। তল্লাশিতে ৯৮টি পৃথক প্যাকেটে (প্লাস্টিকের মোড়কে) ভর্তি মোট ৮৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।এরপরেই পুলিশ ওই গাঁজা বাজেয়াপ্ত করার পাশাপাশি গাঁজা পাচারের  অভিযোগে ওই গাড়িতে থাকা অভিযুক্ত বাবলি মল্লিক ও রাজু দাসকে গ্রেপ্তার করে। গাড়িটিও পুলিশ আটক করেছে। এই বিপুল পরিমাণ গাঁজা কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় পাচার করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল তা পুলিশ খতিয়ে দেখছে। 

Suvendu Adhikari: বেলডাঙায় বাবরি শিলান্যাস! হুমায়ুনের ইভেন্টে বিস্ফোরক শুভেন্দু, তোলপাড় রাজ্য রাজনীতি 

burdwan West Bengal News