বিজেপির অভিযোগের জের! বাংলাদেশি 'তকমা'য় তৃণমূলের পঞ্চায়েত প্রধানের 'নাম ডিলিট', তোলপাড়

তৃণমূল কংগ্রেস পরিচালিত এই দুই পঞ্চায়েত প্রধানের নাম ভোটার তালিকা থেকে বাদ যাওয়ায় রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।

তৃণমূল কংগ্রেস পরিচালিত এই দুই পঞ্চায়েত প্রধানের নাম ভোটার তালিকা থেকে বাদ যাওয়ায় রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।

author-image
Pradip Kumar Chattopadhyay
New Update
কালনা ভোটার তালিকা, SIR প্রক্রিয়া পশ্চিমবঙ্গ, শ্রাবন্তি মণ্ডল ভোটার তালিকা, সন্তোষী দাস নাম বাদ, পূর্ব বর্ধমান পঞ্চায়েত প্রধান, ভোটার তালিকা থেকে নাম বাদ, বিজেপি অভিযোগ বাংলাদেশি, তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত, নির্বাচন কমিশন চূড়ান্ত ভোটার তালিকা, কালনা রাজনৈতিক বিতর্ক

বিজেপির অভিযোগের জের! বাংলাদেশি 'তকমা'য় তৃণমূলের পঞ্চায়েত প্রধানের 'নাম ডিলিট', তোলপাড়

বহু রাখঢাক করেও শেষরক্ষা হল  না। বিজেপির তোলা বাংলাদেশি নাগরিকত্ব সংক্রান্ত অভিযোগেই  শেষ পর্যন্ত সিলমোহর পড়ল। শনিবার নির্বাচন কমিশনের তরফে প্রকাশিত পশ্চিমবঙ্গের চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ পড়েছে পূর্ব বর্ধমানের কালনার হাটকালনা পঞ্চায়েতের প্রধান শ্রাবন্তী মণ্ডল এবং পূর্বস্থলীর মেড়তাল পঞ্চায়েতের প্রধান সন্তোষী দাসের নাম।

Advertisment

তৃণমূল কংগ্রেস পরিচালিত এই দুই পঞ্চায়েত প্রধানের নাম ভোটার তালিকা থেকে বাদ যাওয়ায় রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। মালদার রসিদাবাদ পঞ্চায়েতের প্রধান লাভলি খাতুনের ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় কালনার বিজেপি শিবিরে স্পষ্ট উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। একইসঙ্গে কালনা পুরসভার তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর অনিল বোসের নামও ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। তবে নাম বাদ যাওয়ায় দুই পঞ্চায়েত প্রধানই চরম ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন, যার আঁচ পেয়েছেন স্থানীয় সাংবাদিকরাও।

উল্লেখ্য, রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া শুরু হয় গত ২৭ অক্টোবর। সেই সময়েই কালনার হাটকালনা পঞ্চায়েতের প্রধান শ্রাবন্তী মণ্ডলএবং পূর্বস্থলীর মেড়তাল পঞ্চায়েতের প্রধান সন্তোষী দাসের বিরুদ্ধে ভুয়ো ভারতীয় নাগরিকত্বের অভিযোগ তোলে বিজেপি। বিজেপির কাটোয়া সাংগঠনিক জেলা সভানেত্রী স্মৃতিকণা বসু নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়ে দাবি করেন, ২০২০ সালে বাংলাদেশ থেকে ভারতে আসা এক দম্পতিকে নিজের বাবা-মা হিসেবে পরিচয় দিয়ে শ্রাবন্তি মণ্ডল প্রথমে ভোটার তালিকায় নাম তোলেন। পরবর্তীতে ভোটার কার্ড, আধার কার্ড ও জাতিগত শংসাপত্র সংগ্রহ করে তিনি পঞ্চায়েত প্রধানের পদে অধিষ্ঠিত হন বলেও অভিযোগে উল্লেখ করা হয়। একই ধরনের অভিযোগ আনা হয় সন্তোষী দাসের বিরুদ্ধেও, যা নিয়ে কালনার মহকুমা শাসকসহ প্রশাসনের বিভিন্ন স্তরে অভিযোগ দায়ের করা হয়। তবে সেই সময় এই সমস্ত অভিযোগ উড়িয়ে দেন শ্রাবন্তী মণ্ডল ও সন্তোষী দাস। তাঁরা প্রকাশ্যে দাবি করেছিলেন, বিজেপির আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

Advertisment

কিন্তু শনিবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর দেখা যায়, শ্রাবন্তী মণ্ডল ও সন্তোষী দাস দু’জনের নামের পাশেই ‘ডিলিটেড’ লেখা রয়েছে। এই প্রসঙ্গে সাংবাদিকরা প্রশ্ন করলে শ্রাবন্তি মণ্ডল ক্ষোভে ফেটে পড়েন বলে অভিযোগ। এমনকি এক সাংবাদিকের ফোন কেড়ে নেওয়ার ঘটনাও ঘটে বলে জানা গেছে।এ বিষয়ে বিজেপির কাটোয়া সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সুমন ঘোষ বলেন, “তৃণমূল কংগ্রেস পরিচালিত হাটকালনা ও মেড়তাল পঞ্চায়েতের প্রধানদের বিরুদ্ধে আমরা যে ন্যায্য অভিযোগ এনেছিলাম, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সঙ্গেই তা প্রমাণিত হয়ে গেল। আগামী দিনে আমরা এই দুই প্রধানের পদ খারিজের দাবিতে মহকুমা শাসকের দ্বারস্থ হব। মালদার লাভলি খাতুনের মতোই এই দুই পঞ্চায়েত প্রধান যে বাংলাদেশি, তা এখন স্পষ্ট।”অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের তরফে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। তবে ভোটার তালিকা সংশোধনকে কেন্দ্র করে আগামী দিনে রাজনৈতিক ও প্রশাসনিক টানাপোড়েন আরও বাড়তে পারে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

আরও পড়ুন-নজরে ভবানীপুর, মমতার খাসতালুকে কত নাম বাদ চূড়ান্ত ভোটার তালিকায়? বিস্ফোরক তথ্য সামনে আনল কমিশন

আরও পড়ুন- নাগপুরে ভয়াবহ বিস্ফোরণ, দাউদাউ করে জ্বলছে আগুন, ঝলসে মৃত্যু কমপক্ষে ১৫ জনের, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরও ১৮

আরও পড়ুন- ইরান হামলার পর ট্রাম্পের ভয়ঙ্কর হুমকি, বিশ্বজুড়ে ছড়াল অনিশ্চয়তার কালো মেঘ

আরও পড়ুনগ্র্যান্ড ফিনালে-তে জয় পেতে মরিয়া বিজেপি, পরিবর্তনের পক্ষে আওয়াজ তুলে সরকার বদলের 'ঢাকে পড়ল কাঠি’

আরও পড়ুন-খামেনিকে কীভাবে হত্যা করা হয়েছিল? মার্কিন-ইজরায়েলর পুরো পরিকল্পনা জানলে গায়ে কাঁটা দেবে

আরও পড়ুন- 'ভবানীপুর ছেড়ে পালাবেন না', ৪৭ হাজার নাম বাদ হতেই মমতাকে ওপেন চ্যালেঞ্জ শুভেন্দুর

আরও পড়ুন- মার্কিন–ইজরায়েল বিমান হামলায় নিহত আলি খামেনেই, মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কা আরও জোরালো, বিশ্বজুড়ে তোলপাড়

আরও পড়ুন-ইরান হামলার পর ট্রাম্পের ভয়ঙ্কর হুমকি, বিশ্বজুড়ে ছড়াল অনিশ্চয়তার কালো মেঘ 

আরও পড়ুন- 'ভবানীপুর ছেড়ে পালাবেন না', ৪৭ হাজার নাম বাদ হতেই মমতাকে ওপেন চ্যালেঞ্জ শুভেন্দুর

SIR