Saraswati Puja: দুর্গাপুজোও এখানে ফিকে! কালনার মানুষের কাছে কেন শ্রেষ্ঠ উৎসব সরস্বতী পুজো? জানুন ৩০০ বছরের ইতিহাস

Saraswati Puja 2026: দুর্গাপুজো নয়, কালনার মানুষের কাছে শ্রেষ্ঠ উৎসব সরস্বতী পুজো। ৩০০ বছরের পুরনো টোল ও চতুষ্পাঠীর ইতিহাস থেকে আজকের থিমের লড়াই, পড়ুন এই ঐতিহ্যের বিস্তারিত কাহিনী।

Saraswati Puja 2026: দুর্গাপুজো নয়, কালনার মানুষের কাছে শ্রেষ্ঠ উৎসব সরস্বতী পুজো। ৩০০ বছরের পুরনো টোল ও চতুষ্পাঠীর ইতিহাস থেকে আজকের থিমের লড়াই, পড়ুন এই ঐতিহ্যের বিস্তারিত কাহিনী।

author-image
Pradip Kumar Chattopadhyay
New Update
Kalna Saraswati Puja, Purba Bardhaman, Bengali Festivals, Saraswati Puja 2026,Tols and Chatuspathis, History of Education in Bengal, William Adam Report, Taranath Tarkavachaspati, Kalna Heritage, Theme Puja West Bengal,কালনা সরস্বতী পুজো, পূর্ব বর্ধমান, সরস্বতী পুজো, বাঙালির উৎসব,টোল ও চতুষ্পাঠী, উইলিয়াম অ্যাডাম রিপোর্ট, তারানাথ তর্ক বাচস্পতি, কালনার ইতিহাস, সর্বজনীন পুজো, হোগলা পাতার মণ্ডপ, মাগনপুর

Saraswati Puja 2026: কালনায় ধুমধাম করে এবারও সরস্বতী পুজো পালিত হচ্ছে।

হিন্দু ধর্মে সৃষ্টির দেবতা ব্রহ্মা প্রথম দেবী সরস্বতীর আরাধনা করেছিলেন বলে পুরাণে উল্লেখ রয়েছে। কিন্তু বর্তমানে সেই দেবী সরস্বতীর সর্বশ্রেষ্ঠ আরাধ্যভূমি হিসেবে যদি কোনও জায়গার নাম করতে হয়, তবে উঠে আসবে পূর্ব বর্ধমানের কালনার নাম। গোটা বাংলায় বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো হলেও, কালনাবাসীর কাছে তাঁদের আবেগ ও ঐতিহ্যের শ্রেষ্ঠ উৎসব হলো সরস্বতী পুজো। বিদ্যা ও জ্ঞান অর্জনকে কেন্দ্র করে গড়ে ওঠা এক প্রাচীন ইতিহাসই কালনার এই পুজোর মূল ভিত্তি।

Advertisment

ঐতিহ্যের প্রেক্ষাপট ও ইতিহাস

আজ থেকে প্রায় ৩০০ বছর আগে কালনা শহর ও সংলগ্ন এলাকা ছিল জ্ঞানচর্চার পীঠস্থান। উইলিয়াম অ্যাডামের ১৮৩৫ সালের রিপোর্ট অনুযায়ী, সেই সময় বর্ধমান জেলায় মোট ১৯৫টি চতুষ্পাঠী ছিল, যার মধ্যে শুধুমাত্র কালনাতেই ছিল ৫৭টি। এছাড়াও পূর্বস্থলী-১ ব্লক ও আশেপাশের বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে ছিল বহু টোল ও চতুষ্পাঠী।

আরও পড়ুন- Saraswati Puja: বদলছে সময়, বদলছে সুর! বাঙালির বাগদেবীর আরাধনার সেকাল ও একাল

তারানাথ তর্ক বাচস্পতি, অক্ষয় ভট্টাচার্য, সীতানাথ তর্কবাগীশ, রোহিণী চতুষ্পাঠী এবং রামনাথ তর্কসিদ্ধান্তের মতো পণ্ডিতদের টোল সেই সময় শিক্ষার আলো জ্বালাত। বিশিষ্টজনেদের মতে, এই টোল ও চতুষ্পাঠীগুলির সরস্বতী পুজোই কালক্রমে কালনার সর্বজনীন পুজোর রূপ নিয়েছে।

হোগলা পাতা থেকে থিমের জৌলুস

এককালে টোল ও চতুষ্পাঠীগুলিতে হোগলা পাতার মণ্ডপ, বাহারি গাছগাছালি আর তেলের প্রদীপের আলোয় ভক্তিভরে দেবীর আরাধনা হতো। সেখানে আড়ম্বর কম থাকলেও ভক্তির খামতি ছিল না। কালক্রমে ভাগীরথী নদীকেন্দ্রিক বাণিজ্যনগরী হিসেবে কালনার উত্থান এবং ব্যবসায়ী, স্কুল-কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর হাত ধরে এই পুজো সর্বজনীন রূপ পায়। নবদ্বীপ বা শান্তিপুর যেমন রাস উৎসবের জন্য বিখ্যাত, তেমনই কালনার সরস্বতী পুজো আজ সারা বাংলায় প্রসিদ্ধ।

আরও পড়ুন-Snigdhajit Bhowmik: লগ্নজিতার পর এবার স্নিগ্ধজিৎ, সরকারি মেলায় গায়ককে ‘ধাক্কা’! প্রশাসনিক ব্যর্থতার অভিযোগে সরব বিজেপি

গবেষকদের মত কালনার ইতিহাস গবেষক সোমনাথ ভট্টাচার্য বলেন, “অতীতে নবদ্বীপকে ‘বাংলার অক্সফোর্ড’ বলা হলেও কালনা মহকুমাও পাণ্ডিত্য ও শিক্ষাচর্চায় পিছিয়ে ছিল না। পূর্বস্থলী-১ ব্লকের মাগনপুরে মহাপ্রভু চৈতন্যদেবের বাল্যশিক্ষার কেন্দ্র তার প্রমাণ। তারানাথ তর্ক বাচস্পতির মতো পণ্ডিতরা এখানে বসবাস করতেন। তাঁদের সেই শিক্ষার পরিবেশ থেকেই আজ কালনার এই বিশাল পুজোর উৎপত্তি।”

আরও পড়ুন- বইমেলা প্রাঙ্গণেই ১০ কোটির 'বইতীর্থ', উদ্বোধনে এসে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

উৎসবের বর্তমান চিত্র

আজ সরস্বতী পুজোয় মেতে উঠেছে গোটা কালনা। শহর ও শহরতলি মিলিয়ে এবার প্রায় দু’শোটিরও বেশি পুজো হচ্ছে। তার মধ্যে রয়েছে বড় বাজেটের চোখধাঁধানো থিমের পুজোও। আগামী কয়েকদিন লক্ষাধিক দর্শনার্থীর ভিড় সামলাতে প্রস্তুত পুলিশ ও প্রশাসন। ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার মেলবন্ধনে কালনার সরস্বতী পুজো এবারও স্বমহিমায় উজ্জ্বল।

Purba Bardhaman Saraswati puja 2026 Kalna Saraswati Puja