East Burdwan news : পিণ্ড না পেয়ে 'ভূত'! কুসংস্কারের নামে যুবকের গায়ে জ্বলন্ত আগুনের ছ্যাঁকা পূর্ব বর্ধমানে

Kalna superstition case: পূর্ব বর্ধমানের কালনায় ভূত তাড়ানোর নামে অন্ধবিশ্বাস ও কুসংস্কারের ভয়াবহ ছবি। পিণ্ড না পেয়ে পূর্বপুরুষ ভর করেছে দাবি তুলে ২২ বছরের যুবকের উপর নির্মম নির্যাতনের অভিযোগ।

Kalna superstition case: পূর্ব বর্ধমানের কালনায় ভূত তাড়ানোর নামে অন্ধবিশ্বাস ও কুসংস্কারের ভয়াবহ ছবি। পিণ্ড না পেয়ে পূর্বপুরুষ ভর করেছে দাবি তুলে ২২ বছরের যুবকের উপর নির্মম নির্যাতনের অভিযোগ।

author-image
Pradip Kumar Chattopadhyay
New Update
East Burdwan news ,Kalna superstition case, Ghost exorcism torture, Human rights violation Bengal, Superstition in rural Bengal ,Kalna village incident ,Youth tortured in name of ghost, Occult violence India, Science movement Bengal ,Anti-superstition campaign,পূর্ব বর্ধমান খবর ,কালনা কুসংস্কার ঘটনা, ভূত তাড়ানোর নামে নির্যাতন ,অন্ধবিশ্বাসের বলি যুবক, মহিলা ওঝা, তালা গ্রাম কালনা, ভূত ধরেছে আতঙ্ক ,কুসংস্কার বিরোধী আন্দোলন, বিজ্ঞান মঞ্চ ,অমানবিক অত্যাচার

Kalna superstition case: যুবকের উপর পাশবিক নির্যাতনের সেই মুহূর্ত।

পিণ্ড না পেয়ে ভূত হয়ে যাওয়া পূর্বপুরুষ নাকি বাড়ির ছেলের উপর ভর করেছে! তাই ভূত তাড়াতে ওই যুবক ছেলের হাত-পা দড়ি দিয়ে বাঁধিয়ে তাঁর গায়ে একের পর এক জ্বলন্ত আগুনের ছ্যাঁকা দিয়ে চললেন মহিলা ওঝা। জ্বালা যন্ত্রণায় যুবক গলা ফাটিয়ে আর্তনাদ করে চললেও মেলেনি রেহাই। স্রেফ অন্ধ-বিশ্বাস ও কুসংস্কারের বশবর্তী হয়ে এক যুবকের উপর এমন নিষ্ঠুর অত্যাচার চালানোর ঘটনা চাক্ষুষ করে শিউরে উঠেছেন পূর্ব বর্ধমানের কালনার তালা গ্রামের বাসিন্দারা। ঘটনা নিয়ে তোলপাড় পড়তেই তালা গ্রামের ওই মহিলা ওঝা গা ঢাকা দিয়েছেন। এই সব জেনে বিজ্ঞান মঞ্চ বসে থাকেনি। তারা কুসংস্কারের এই বীভৎসতা রুখতে তৎপর হয়েছে।

Advertisment

তালা গ্রামটি কালনা ২ ব্লকের বৈদ্যপুর পঞ্চায়েতের এলাকার মধ্যে অবস্থিত। এই গ্রামের যে যুবকের হাত-পা দড়ি দিয়ে বেঁধে,গায়ে জলন্ত আগুনের ছ্যাকা দেওয়া হয়েছে তাঁর বয়স বইশ বছর। তাঁকে ভুতে ধরেছে জানিয়ে গ্রামের মহিলা ওঝা ভুত তাড়াতে যুবকের গায়ে আগুনের ছ্যেকা দেওয়ার নিদান দেন। সেই মতো দড়ি দিয়ে হাত-পা বাঁধা করিয়ে যুবের শরীরে আগুনের ছ্যেকার পর  ছ্যাকা দিয়ে চলেন ওই মহিলা ওঝা। 

আরও পড়ুন- West Bengal Weather: হাড় কাঁপানো ঠান্ডা বাংলাজুড়ে, শীতের ঝোড়ো ইনিংস আর কতদিন চলবে?

সেই ছ্যাঁকায় জ্বালা  যন্ত্রণা সহ্য করতে না যুবক আর্তনাদ করে চললেও তাকে রক্ষা করতে কেউ এগিয়ে যায়নি। কাপড়ের আড়ালে গত দু-দিন ধরে ভুত তাড়ানোর নামে এভাবেই যুবকের উপর চলে অত্যাচার। অসুস্থ যুবকের উপর মহিলা ওঝাকে এমন অত্যাচার চালাতে দেখে শিউরে উঠেছেন প্রতিবেশী ও গ্রামের শুভবুদ্ধি সম্পন্ন মানুষজন।  

আরও পড়ুন-কয়লা পাচার কাণ্ডে পাল্টা শাহকে নিশানা, টাকা পাচারের মধ্যস্থতাকারী কে? 'বিস্ফোরক' দাবি মমতার

এত কিছুর মধ্যে যুবকের মায়ের বক্তব্য গ্রামের সবাইকে কার্যত চমকে দিয়েছে। তিনি বলেন’ “কয়েক বছর আগে তাঁদের বাড়ির এক সদস্যের মৃত্যু হয়েছিল। কিন্তু তাঁর পিণ্ড দেওয়া হয়নি। ওই পূর্ব পুরুষই ভূত হয়ে তাঁর ছেলেকে এখন ভর করেছে।’ তবে যুবকের মা এমনটা দাবি করলেও 
যুবকের উপর ওঝার অত্যাচার চালানোর খবর চাউর হতেই এলাকার বাসিন্দা মহলে ক্ষোভ বিক্ষোভ ছড়ায়। তা আঁচ করে মহিলা ওঝা গা ঢাকা দিয়ে দেন। কিন্তু কোনও এক কারণে এই ঘটনা নিয়ে গ্রামের মানুষজন সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলতে চাননি। তবে এমন ঘটনার বিরোধিতায় বিজ্ঞান মঞ্চ সরব হয়েছে । 

আরও পড়ুন-ভেনেজুয়েলার পর ট্রাম্পের টার্গেট মেক্সিকো? ভারতের উপর ৫০০% শুল্ক আরোপ আমেরিকার?

বিষয়টি নিয়ে বিজ্ঞান মঞ্চের কালনার সহকারি সভাপতি তাপস কুমার কার্ফা বলেন, “একবিংশ শতকে ভূতের অস্তিত্ব মানা যায় না। তালা গ্রামে যে ঘটনা ঘটেছে তা বিজ্ঞানের সীমাহীন অগ্রগতীর যুগে কোনভাবেই মানা যায় না। এমন ঘটনা রুখতে পুলিশ,প্রশাসন,পঞ্চায়েত এবং সর্বোপরি স্থানীয় মানুষজনকে এগিয়ে আসতে হবে।এমন ঘটনার পুনরাবৃত্তি আটকাতে সচেতনতার প্রচার চালাতে হবে।" 

বিজ্ঞান মঞ্চের দাবি অনুযায়ী, এর আগেও ২০২৫ সালের জানুয়ারি মাসে বৈদ্যপুরের রথতলা এলাকার মানুষজন ভূতের আতঙ্কে দরজা জানালা বন্ধ করে রেখে গৃহবন্দি হয়ে থাকছিলেন।তার জন্য ওই এলাকায় সচেতনতার প্রচার চালানো হয়েছিল। 

Bengali News Bengali News Today East Burdwan news Kalna superstition case Ghost exorcism torture Superstition in rural Bengal