West Bengal SIR: জলজ্যান্ত হেঁটে চলেও খসড়া তালিকায় 'মৃত', ডেথ সার্টিফিকেট নিতে তড়িঘড়ি ছুটলেন পুরসভায়, হুলস্থূল!

West Bengal SIR: দিব্যি বেঁচে আছেন। হেঁটে চলেও বেড়াচ্ছেন। তবুও খসড়া ভোটার তালিকায় ‘মৃত’ বনে গিয়েছেন পূর্ণ সাহা। এতেই ক্ষিপ্ত হয়ে গিয়ে তিনি তাঁর ’ডেথ সার্টিফিকেট’ তুলতে বুধবার সটান পৌছে যান পূর্ব বর্ধমানের কালনা পৌরসভায়।

West Bengal SIR: দিব্যি বেঁচে আছেন। হেঁটে চলেও বেড়াচ্ছেন। তবুও খসড়া ভোটার তালিকায় ‘মৃত’ বনে গিয়েছেন পূর্ণ সাহা। এতেই ক্ষিপ্ত হয়ে গিয়ে তিনি তাঁর ’ডেথ সার্টিফিকেট’ তুলতে বুধবার সটান পৌছে যান পূর্ব বর্ধমানের কালনা পৌরসভায়।

author-image
Pradip Kumar Chattopadhyay
New Update
Kalna voter list error, Purn Saha protest, SIR voter list, West Bengal voter list, BLO error, Kalna municipality, voter registration issue, deceased entry in voter list, political controversy West Bengal, TMC reaction, BJP allegation, election commission Bengal, voter enumeration form

পূর্ণ সাহা

West Bengal SIR: দিব্যি বেঁচে আছেন। হেঁটে চলেও বেড়াচ্ছেন। তবুও খসড়া ভোটার তালিকায় ‘মৃত’ বনে গিয়েছেন পূর্ণ সাহা। এতেই ক্ষিপ্ত হয়ে গিয়ে তিনি তাঁর ’ডেথ সার্টিফিকেট’ তুলতে বুধবার সটান পৌছে যান পূর্ব বর্ধমানের কালনা পৌরসভায়। কালনা পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের কালিনগর পাড়ার বাসিন্দা পূর্ণ সাহার এমন প্রতিবাদ চলতি এসআইআর আবহে রাজনৈতিক মহলে বেশ হুলস্থূল ফেলে দিয়েছে। 

Advertisment

বঙ্গে এসআইআর(SIR) লাগু হওয়ার পর থেকে দীর্ঘ এক মাস ধরে চলেছে ভোটারদের পূরণ করা এনুমারেশন ফর্ম সংগ্রহের কাজ।এরপর মঙ্গলবার
প্রকাশিত হয়েছে খসড়া ভোটার তালিকা। নির্বাচন  কমিশনের তরফে প্রকাশিত খসড়া ভোটার তালিকা বুধবার সকালে খতিয়ে দেখার সময় পূর্ণ সাহা দেখেন তাঁর নামের পাশে ’মৃত’ লেখা রয়েছে।এমনটা দেখে তিনি ক্ষিপ্ত হয়ে যান। এর পরেই তিনি তাঁর এক প্রতিবেশীকে সঙ্গে নিয়ে ’ডেথ সার্টিফিকেট’  তুলতে কালনা পৌরসভায় হাজির হয়ে যান। 

পূর্ণ সাহা বলেন ,আমি এনামুরেশন ফর্ম পূরণ করে নির্দিষ্ট সময়ের মধ্যে বিএলও(BLO) কে জমা করে ছিলাম।আর এখন আমি খসড়া তালিকায় দেখছি আমি মৃত। পূর্ণ বাবুর অভিযোগ,“পূরণ করা ফর্ম সংগ্রহের সময় সংশ্লিষ্ট বুথ লেভেল অফিসার’ই (BLO) রিসিভ কপিতে নিশ্চই আমায়  মৃত বলে উল্লেখ করেছে। তাই খসড়া ভোটার তালিকায় আমার নামের পাশে ’মৃত ’ রয়েছে।“পূর্ণ  বাবুর স্ত্রী নীরবী সাহার দাবি,“বাড়িতে এসে বিএলও ফর্ম সংগ্রহ করেননি।অন্যত্র বসে তিনি ফর্ম নিয়েছিলেন ।ওই সময়ে ফর্মে আলাদা করে কিছু লিখে দেওয়া  হয়েছিল কিনা,সেটা জানার উপায় আমাদের ছিল না।“এ বিষয়ে অভিযুক্ত বিএলও অনিতা প্রসাদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনও মন্তব্য করতে রাজি হননি।তবে তিনি জীবিত ওই ব্যক্তিকে তাঁর কাছে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন ।

এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সভাপতি সন্দীপ বসু অভিযোগ করেন,’চক্রান্ত করে বৈধ ভোটারের নাম খসড়া তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তাঁর দাবি, এর পিছনে বিজেপির হাত রয়েছে। ’আর সব শুনে কালনার মহকুমা শাসক অহিংসা জৈন বলেন “কি হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।”

আরও পড়ুন-'আমাকেই বলির পাঁঠা'...! দলের প্রতি ক্ষোভ উগরে বোমা ফাটালেন দাপুটে TMC নেতা, ভোটের আগে ধুন্ধুমার কান্ড

আরও পড়ুন- রূপার দামে ভূমিকম্প! ২ লাখ পার, আকাশছোঁয়া সোনাও 

আরও পড়ুন- South 24 Parganas News: মাছ ধরতে নামলেই ‘টাকা দাও’! সুন্দরবনেও লাগামছাড়া 'তোলাবাজি'তে ফুঁসছেন মৎস্যজীবীরা 

আরও পড়ুন-SIR List: ‘আমি বেঁচে আছি!’ ভোটার তালিকায় মৃত দেখানোয় শ্মশানে গিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ কাউন্সিলরের 

West Bengal SIR 2025