SSC Case:পার্থের পর কল্যাণময়! নিয়োগ দুর্নীতি মামলায় ফের এক অভিযুক্তের মুক্তির পথে সবুজ সংকেত

Kalyanmoy Gangopadhyay: নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের বিরোধিতা উপেক্ষা করে কলকাতা হাইকোর্ট কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে জামিন দিল। মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতির বিরুদ্ধে এসএসসি নিয়োগ কাণ্ডে তদন্ত চলছে।

Kalyanmoy Gangopadhyay: নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের বিরোধিতা উপেক্ষা করে কলকাতা হাইকোর্ট কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে জামিন দিল। মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতির বিরুদ্ধে এসএসসি নিয়োগ কাণ্ডে তদন্ত চলছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Kalyanmoy Gangopadhyay,  Recruitment scam  ,WBSSC case,  CBI investigation,  Bail granted,  Calcutta High Court  ,Education board,  Teacher recruitment corruption,  Partha Chatterjee  ,West Bengal news,কল্যাণময় গঙ্গোপাধ্যায়,  নিয়োগ দুর্নীতি  ,এসএসসি নিয়োগ কাণ্ড,  সিবিআই তদন্ত  ,জামিন,  কলকাতা হাইকোর্ট  ,মধ্যশিক্ষা পর্ষদ,  শিক্ষক নিয়োগ মামলা  ,পশ্চিমবঙ্গ খবর,  পার্থ চট্টোপাধ্যায়

Kalyanmoy Gangopadhyay: মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়।

Recruitment scam Case: পার্থ চট্টোপাধ্যায়ের পর এবার নিয়োগ দুর্নীতি মামলায় বড় স্বস্তি পেলেন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। বুধবার তাঁর জামিন মঞ্জুর করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। সিবিআই দাখিল করা মামলাতেই এই জামিন পেলেন তিনি। জানা গিয়েছে, এর আগে নিয়োগ দুর্নীতির প্রায় সব ক’টি মামলাতেই জামিন পেয়ে গিয়েছিলেন কল্যাণময় গঙ্গোপাধ্যায়। 

Advertisment

তবে এই বিশেষ মামলায় তাঁর জামিন আবেদনের শুনানি চলছিল দীর্ঘদিন ধরে।সিবিআই-এর আইনজীবী আদালতে জানান, এই মামলায় আরও দু’জনের সাক্ষ্যগ্রহণ বাকি রয়েছে। তাঁদের বক্তব্য শোনার পর জামিন দিলে ভালো হয় বলেও মত প্রকাশ করেন তিনি। তবে আদালত সিবিআই-এর অনুরোধ মানেনি। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আজই কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে জামিন দিয়েছেন। জামিন মঞ্জুর হওয়ায় স্বাভাবিকভাবেই স্বস্তির নিঃশ্বাস প্রাক্তন পর্ষদ সভাপতির আইনজীবী মহলে। 

আরও পড়ুন- West Bengal News Live Updates: হাইকোর্টে ফের ধাক্কা রাজ্যের, সরকারের আপত্তি উড়িয়ে মেমারিতে শুভেন্দুর সভায় ছাড়

Advertisment

উল্লেখ্য, কয়েক দিন আগেই টানা তিন বছরের বেশি কারাবাসের পর অবশেষে জেল থেকে মুক্তি পেয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ২০২২ সালে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছিলেন তিনি।

আরও পড়ুন-BLO death: কাজের চাপ সামলাতে না পেরে আত্মঘাতী মহিলা বিএলও? SIR বন্ধের দাবি ক্ষুব্ধ মমতার

 ঠিক সেই বছরই, ১৫ সেপ্টেম্বর গ্রেফতার হন তৎকালীন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। তাঁর বিরুদ্ধেও চাকরি দুর্নীতির একাধিক গুরুতর অভিযোগ ওঠে। গ্রেফতারের পর থেকে একটানা জেলবন্দী ছিলেন তিনি। এর মধ্যে তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া অন্যান্য মামলায় আগেই জামিন মঞ্জুর হয়েছিল।

আরও পড়ুন-SIR: “দেশছাড়া হতে হবে”, SIR নিয়ে নথির ভুলেই ভরসা হারালেন শফিকুল, আতঙ্কে আত্মঘাতী প্রৌঢ়

অবশেষে, সিবিআইয়ের আপত্তি সত্ত্বেও এই মামলাতেও জামিন পেলেন কল্যাণময় গঙ্গোপাধ্যায়। কলকাতা হাইকোর্ট তাঁর জামিনের আবেদন মঞ্জুর করায় দীর্ঘদিনের বন্দিদশা থেকে মুক্তির পথ সুগম হলো প্রাক্তন পর্ষদ সভাপতির।

kolkata news Recruitment Scam WB SSC Scam west bengal latest news Kalyanmoy Gangopadhyay Breaking news