/indian-express-bangla/media/media_files/2025/08/09/indian-railway-2025-08-09-16-16-40.jpg)
Indian Railway: প্রতীকী ছবি।
Kanchenjunga Express: পূর্ব রেল অবশেষে যাত্রী পরিষেবায় বড়সড় আপগ্রেডের পথে। শিয়ালদহ থেকে উত্তর-পূর্ব ভারতের দুই গুরুত্বপূর্ণ রুটে চলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের চারটি রেক (rake)-কে আধুনিক LHB (Linke Hofmann Busch) কোচে রূপান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রেলের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ১৩১৭৩/১৩১৭৪ শিয়ালদহ–সবরুম–শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস নতুন LHB রেকে চলবে শিয়ালদহ থেকে ২৮ নভেম্বর, ২০২৫ এবং সবরুম থেকে ৩০ নভেম্বর, ২০২৫ তারিখ থেকে।
আরও পড়ুন- google search:খবরদার! ভুলেও গুগলে এই বিষয়গুলো সার্চ করবেন না, গ্রেফতার হতে পারেন!
অন্যদিকে, ১৩১৭৫/১৩১৭৬ শিয়ালদহ–শিলচর–শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস LHB কোচে চলবে শিয়ালদহ থেকে ২৯ নভেম্বর, ২০২৫ ও শিলচর থেকে ১ ডিসেম্বর, ২০২৫ তারিখ থেকে।
আরও পড়ুন- West Bengal News Live Updates: মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ, বিরাট নির্দেশ কলকাতা হাইকোর্টের
এই নতুন LHB কোচ চালুর ফলে যাত্রীদের জন্য যাত্রা হবে আরও নিরাপদ, আরামদায়ক ও আধুনিক। রেল দফতরের দাবি, পুরনো ICF রেকের তুলনায় LHB কোচগুলি বেশি স্থিতিশীল, ঝাঁকুনিহীন ও আগুন প্রতিরোধী, ফলে দুর্ঘটনার ঝুঁকি অনেকটাই কমে যাবে।
পূর্ব রেলের এক মুখপাত্র এই বিষয়ে বলেছেন, “এই পরিবর্তন কেবল রেল প্রযুক্তিতে উন্নতি নয়, এটি যাত্রী নিরাপত্তা ও আরামের নতুন মানদণ্ড স্থাপন করবে। আমরা চাই, যাত্রীরা আধুনিক সুবিধা ও সুরক্ষিত পরিবেশে ভ্রমণ উপভোগ করুন।”
আধুনিক ব্রেকিং সিস্টেম, উন্নত সাসপেনশন ও প্রশস্ত কেবিন স্পেসসহ LHB কোচে যাত্রীরা পাবেন সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us