Cyber Crime: ভয়ঙ্কর সাইবার প্রতারণার পর্দা ফাঁস, খোয়া যাওয়া লক্ষ লক্ষ টাকা উদ্ধার

Cyber Crime: প্রতারিতদের মধ্যে ছিলেন কান্দি থানার বাসিন্দা অরবিন্দ দে, তন্ময় চৌধুরী এবং আরও বেশ কয়েকজন। তাঁরা পুলিশের দ্বারস্থ হলে সাইবার ক্রাইম সেলের সহযোগিতায় তদন্ত শুরু করে কান্দি থানার পুলিশ।

Cyber Crime: প্রতারিতদের মধ্যে ছিলেন কান্দি থানার বাসিন্দা অরবিন্দ দে, তন্ময় চৌধুরী এবং আরও বেশ কয়েকজন। তাঁরা পুলিশের দ্বারস্থ হলে সাইবার ক্রাইম সেলের সহযোগিতায় তদন্ত শুরু করে কান্দি থানার পুলিশ।

author-image
IE Bangla Web Desk
New Update
cats

ভয়ঙ্কর সাইবার প্রতারণার পর্দা ফাঁস, খোয়া যাওয়া লক্ষ লক্ষ টাকা উদ্ধার

Cyber Crime:  সাইবার প্রতারণার শিকারদের মুখে হাসি ফিরিয়ে দিল কান্দি থানার পুলিশ। বুধবার সন্ধ্যায় প্রায় ১০ লক্ষ ২১ হাজার টাকা প্রতারিতদের হাতে তুলে দিলেন কান্দির এসডিপিও শস্রিক আমবারদার ও থানার আইসি মৃণাল সিনহা।

Advertisment

গত কয়েক মাসে কান্দি থানা এলাকায় একাধিক বাসিন্দা সাইবার প্রতারণার শিকার হন। কেউ ক্রেডিট কার্ড ইস্যুর ভুয়ো ফোন কলে প্রায় ৮০ হাজার টাকা হারান, আবার কেউ শেয়ার মার্কেট প্রশিক্ষণের প্রলোভনে অ্যাপ ইন্সটল করে আড়াই লক্ষ টাকারও বেশি খুইয়ে বসেন। এভাবে আরও অনেকে প্রতারকদের ফাঁদে পা দিয়ে বিপুল অঙ্কের টাকা গচ্ছা দেন।

প্রতারিতদের মধ্যে ছিলেন কান্দি থানার বাসিন্দা অরবিন্দ দে, তন্ময় চৌধুরী এবং আরও বেশ কয়েকজন। তাঁরা পুলিশের দ্বারস্থ হলে সাইবার ক্রাইম সেলের সহযোগিতায় তদন্ত শুরু করে কান্দি থানার পুলিশ। অবশেষে দীর্ঘ অনুসন্ধানের পর উদ্ধার হয় প্রতারিত ৯ জনের মোট ১০ লক্ষ ২১ হাজার টাকা।

Advertisment

এদিন থানায় প্রতারিতদের হাতে টাকা ফেরত দেওয়ার সময় তাঁদের চোখেমুখে স্বস্তির ঝিলিক। পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তাঁরা বলেন, "আমরা ভেবেছিলাম আর টাকা ফেরত পাব না। কিন্তু কান্দি থানার পুলিশ আমাদের ভরসা জুগিয়েছে।"

কান্দির আইসি মৃণাল সিনহা জানান, “সাইবার প্রতারণার বিরুদ্ধে মানুষকে সচেতন থাকতে হবে। অপরিচিত লিঙ্কে ক্লিক বা ভুয়ো অ্যাপ ডাউনলোড না করলেই এই ধরনের সমস্যার অনেকটাই রোধ করা সম্ভব।”প্রশাসনের এই পদক্ষেপে এলাকায় সাইবার অপরাধ মোকাবিলায় মানুষের আস্থা আরও বাড়ল।

আরও পড়ুন- সেনাকে নিয়ে মমতার অবমাননাকর মন্তব্য! বিরোধীতায় আসরে প্রাক্তন আধিকারিকরা

cyber crime