Karachi gas cylinder blast: রমজানের প্রথম ভোরেই রক্তাক্ত করাচি: গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশু ও মহিলাসহ নিহত ১৬, ভেঙে পড়ল বহুতল

Pakistan building collapse Ramadan:রমজানের প্রথম ভোরেই রক্তাক্ত করাচি! সেহরির প্রস্তুতির সময় ভয়াবহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কেঁপে উঠল সোলজার বাজার এলাকা। শিশু ও মহিলাসহ প্রাণ হারিয়েছেন অন্তত ১৬ জন, ধসে পড়েছে বহুতল আবাসনের অংশ।

Pakistan building collapse Ramadan:রমজানের প্রথম ভোরেই রক্তাক্ত করাচি! সেহরির প্রস্তুতির সময় ভয়াবহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কেঁপে উঠল সোলজার বাজার এলাকা। শিশু ও মহিলাসহ প্রাণ হারিয়েছেন অন্তত ১৬ জন, ধসে পড়েছে বহুতল আবাসনের অংশ।

author-image
IE Bangla Web Desk
New Update
Karachi gas cylinder blast, Pakistan building collapse Ramadan, Soldier Bazaar explosion news, Cylinder blast kills 16 in Karachi,করাচি সিলিন্ডার বিস্ফোরণ, পাকিস্তানে গ্যাস সিলিন্ডার দুর্ঘটনা, রমজানের প্রথম দিনে করাচিতে মৃত্যু, করাচি সোলজার বাজার বিস্ফোরণ

Karachi gas cylinder blast: রমজান মাসের প্রথম দিনেই ভয়াবহ শোকের ছায়া পাকিস্তানের করাচিতে।

পবিত্র রমজান মাসের প্রথম দিনেই ভয়াবহ শোকের ছায়া পাকিস্তানের করাচিতে। সেহরির প্রস্তুতি চলার সময় একটি বহুতল আবাসন ভয়াবহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কেঁপে ওঠে। এই ঘটনায় শিশু ও মহিলাসহ অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। বিস্ফোরণের তীব্রতায় বহুতলটির একটি অংশ সম্পূর্ণ ধসে পড়েছে।

Advertisment

স্থানীয় পুলিশ প্রধান রিজওয়ান প্যাটেল জানিয়েছেন, করাচির পূর্ব দিকের অত্যন্ত জনবহুল এলাকা ‘সোলজার বাজার’-এর একটি বহুতল কম্পাউন্ডে এই দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার ভোরে যখন বাসিন্দারা সেহরির জন্য খাবার তৈরিতে ব্যস্ত ছিলেন, ঠিক তখনই প্রথম তলায় একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়।

আরও পড়ুন- HS Exam 2026: অংকের খাতায় ১০ নম্বরের জ্যাকপট! কোন ৩টি প্রশ্ন 'টাচ' করলেই মিলবে ফুল মার্কস? দেখে নিন একনজরে

Advertisment

প্রাথমিক অবস্থায় মৃতের সংখ্যা ১৩ বলে জানানো হলেও, ধ্বংসস্তূপ সরিয়ে আরও ৩টি দেহ উদ্ধার করার পর সংখ্যাটি বেড়ে ১৬-তে দাঁড়িয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকে রয়েছেন কি না, তা দেখতে উদ্ধারকর্মীরা তল্লাশি চালিয়ে যাচ্ছেন। বিস্ফোরণে আহত হয়েছেন বহু মানুষ, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুন-দেশজুড়ে SIR, এপ্রিল থেকেই শুরু মেগা অপারেশন! ১৮ রাজ্যকে বিরাট নির্দেশ নির্বাচন কমিশনের

এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। তিনি শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের সর্বোত্তম চিকিৎসার ব্যবস্থা করতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে উদ্ধারকাজ দ্রুত শেষ করার এবং সিন্ধু প্রাদেশিক সরকারকে কড়া ‘বিল্ডিং কোড’ বা নির্মাণ বিধি মেনে চলার নির্দেশ দিয়েছেন তিনি।

আরও পড়ুন-Lachen: স্বর্গ যদি কোথাও থেকে থাকে, তবে তা এখানেই! উত্তর সিকিমের এই গোপন রত্নটির হদিস জানতেন কি?

বিস্ফোরণের জেরে ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। জনবহুল এলাকা হওয়ায় উদ্ধারকাজে কিছুটা বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

Karachi Karachi gas cylinder blast Pakistan building collapse Ramadan