West Bengal News Updates: আজ মরসুমের শীতলতম দিন, হুড়মুড়িয়ে কলকাতায় পারদ পতন

West Bengal News Updates 25December 2025: কলকাতা ও পশ্চিমবঙ্গের সর্বশেষ লাইভ আপডেট। ব্রেকিং নিউজ, রাজ্য ও শহরের খবর, রাজনীতি, আবহাওয়া ও অন্যান্য ঘটনার সরাসরি খবর পেতে এখানে থাকুন।

West Bengal News Updates 25December 2025: কলকাতা ও পশ্চিমবঙ্গের সর্বশেষ লাইভ আপডেট। ব্রেকিং নিউজ, রাজ্য ও শহরের খবর, রাজনীতি, আবহাওয়া ও অন্যান্য ঘটনার সরাসরি খবর পেতে এখানে থাকুন।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
West Bengal cold wave  ,Kolkata temperature today  ,Bengal winter weather update,  Cold wave alert West Bengal  ,North Bengal weather today  ,South Bengal cold weather , Kolkata minimum temperature,  Darjeeling snowfall alert  ,Winter cold in Bengal  ,Alipore weather forecast,বাংলার শীত  ,পশ্চিমবঙ্গ আবহাওয়া  ,কলকাতার তাপমাত্রা,  শৈত্যপ্রবাহ সতর্কতা , উত্তরবঙ্গের আবহাওয়া  ,দক্ষিণবঙ্গের শীত  ,দার্জিলিঙে তুষারপাত  ,আলিপুর আবহাওয়া দপ্তর,  কনকনে ঠান্ডা,  ঘন কুয়াশা সতর্কতা

News in Bengal Highlights: গুরুত্বপূর্ণ খবরের আপডেট জানুন।

Latest news Kolkata Updates: বড়দিনে কনকনে শীতে কাঁপছে বাংলা। বুধবার থেকে পারদের ধারাবাহিক পতনের জেরে আজ মরশুমের শীতলতম দিনের সাক্ষী কলকাতা। এই মরশুমে প্রথমবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১৪ ডিগ্রির নীচে। বৃহস্পতিবার ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিনে ধাপে ধাপে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে।

Advertisment

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কেটে যাওয়ায় দক্ষিণবঙ্গে ফের জাঁকিয়ে শীত পড়তে চলেছে। আজ থেকেই রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে। চলতি সপ্তাহে কলকাতার পারদ নামতে পারে ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসে। উপকূলবর্তী জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৫ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে বলে জানানো হয়েছে।

কর্ণাটকের চিত্রদুর্গ জেলায় বৃহস্পতিবার ভোরে ভয়াবহ পথ দুর্ঘটনায় অন্তত ১০ জনের মৃত্যু  হয়েছে। একটি লরি ও একটি বেসরকারি ট্রাভেলস বাসের মুখোমুখি সংঘর্ষের পর বাসটিতে আগুন ধরে যায়। আগুনে পুড়ে বাসটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়, যার জেরে বহু যাত্রী ঝলসে প্রাণ হারান। দুর্ঘটনার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, বেসরকারি বাসটি বেঙ্গালুরু থেকে শিবমোগ্গা হয়ে গোকর্ণের দিকে যাচ্ছিল। ভোর ৩টে নাগাদ উল্টো দিক থেকে আসা একটি লরির সঙ্গে বাসটির তীব্র সংঘর্ষ হয়। সংঘর্ষের পরপরই বাসটিতে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে এবং যাত্রীরা বাস থেকে বেরিয়ে আসার চেষ্টা করলেও আগুনের লেলিহান শিখায় অনেকেই আটকে পড়েন। দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় একাধিক প্রাণহানির ঘটনা ঘটে।পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনার সময় বাসটিতে প্রায় ৩০ জনের বেশি যাত্রী ছিলেন। এই দুর্ঘটনায় লরি চালক-সহ অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। খবর  পেয়ে দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর পাশাপাশি উদ্ধারকাজ শুরু করে।

চিত্রদুর্গের অতিরিক্ত জেলা শাসক কুমারস্বামী বি.টি. সংবাদমাধ্যমকে জানান, “বেঙ্গালুরু থেকে গোকর্ণগামী একটি বাসের সঙ্গে উল্টো দিক থেকে আসা একটি লরির সংঘর্ষ হয়। এর জেরেই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। লরি চালকের মৃত্যু হয়েছে এবং তাঁর দেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।”তিনি আরও জানান, এই দুর্ঘটনায় বৃদ্ধ-সহ অন্তত ১২ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ৯ জনকে  সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসে ৩০ জনের বেশি যাত্রী ছিলেন বলে জানা যাচ্ছে। প্রাথমিকভাবে লরি চালকের গাফিলতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। মৃতদের পরিচয় শনাক্ত করার কাজ চলছে। উল্লেখ্য, সম্প্রতি অন্ধ্রপ্রদেশের কুরনুল জেলাতেও একই ধরনের একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছিল, যেখানে একাধিক মানুষের প্রাণহানি হয়েছিল।

আরও পড়ুন- 'আর কতদিন এভাবে হিন্দুদের পুড়ে মরতে হবে'? ইউনূসের বিরুদ্ধে সরাসরি হুঙ্কার লেখিকা তসলিমা নাসরিনের

আরও পড়ুন-ওসমান হাদি খুনে এবার ইউনূসের বিরুদ্ধেই অভিযোগের আঙ্গুল ভাই ওমরের, তুলকালাম বাংলাদেশে

আরও পড়ুন- হিন্দু যুবক পুড়িয়ে মারার ঘটনায় ঘরে বাইরে প্রবল চাপে ইউনূস, ড্যামেজ কন্ট্রোলে এবার বড় পদক্ষেপ

আরও পড়ুন-'যদি সত্যিই ধর্মনিরপেক্ষ হতেন', প্রার্থীপদ বাতিল হতেই হুমায়ুনকে তুলধোনা নিশার

রাজনৈতিক কারণে সাসপেন্ড করার অভিযোগ মালদায় এক মহিলা সিভিক ভলান্টিয়ারকে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের জন্য জনতা উন্নয়ন পার্টি (জেইউপি)-র সম্ভাব্য প্রার্থী হিসেবে নাম ঘোষণার পরই তাঁকে সাসপেন্ড করা হয় বলে তাঁর দাবি। সম্প্রতি বরখাস্ত তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের নেতৃত্বে ২২ ডিসেম্বর গঠিত হয়েছে জনতা উন্নয়ন পার্টি। মালদার বৈষ্ণবনগর বিধানসভা কেন্দ্র থেকে ওই দলের সম্ভাব্য প্রার্থী হিসেবে সিভিক ভলান্টিয়ার মুস্তারা বিবির নাম ঘোষণা করা হয় ২২ ডিসেম্বর। ওই দিনই তাঁকে সিভিক ভলান্টিয়ারের কাজ থেকে সাসপেন্ড করা হয়। উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে এই আসনটি বিজেপির হাত থেকে ছিনিয়ে নেয় তৃণমূল কংগ্রেস।বুধবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুস্তারা বিবি জানান, চাকরি হারালেও তাঁর কোনও আফসোস নেই। তিনি বলেন, “সিভিক ভলান্টিয়ারের কাজ চলে যাওয়ায় আমার কোনও আক্ষেপ নেই। জেইউপি-র প্রার্থী হিসেবে আমি নির্বাচনে লড়তে প্রস্তুত এবং এই বিধানসভা আসনে জয়ের ব্যাপারে আমি আত্মবিশ্বাসী।”

  • Dec 25, 2025 13:07 IST

    WB news LIVE Updates: SSC নিয়োগ প্রক্রিয়া ঘিরে বিতর্কের মধ্যেই এবার প্রাথমিক শিক্ষক নিয়োগে গতি আনতে উদ্যোগী রাজ্য

    SSC নিয়োগ প্রক্রিয়া ঘিরে বিতর্কের মধ্যেই এবার প্রাথমিক শিক্ষক নিয়োগে গতি আনতে উদ্যোগী রাজ্য। আগামী ৩০ ডিসেম্বর থেকে প্রাথমিকে শিক্ষক নিয়োগের ইন্টারভিউ শুরু হতে চলেছে। সূত্রের খবর, রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে মোট ১৩ হাজার ৪২১টি শূন্যপদে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

    পর্ষদ সূত্রে জানা গিয়েছে, এই নিয়োগের জন্য আবেদন করেছেন প্রায় ৬০ হাজার চাকরিপ্রার্থী। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতেই এবার কেন্দ্রীয়ভাবে ইন্টারভিউ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    স্বচ্ছতা বজায় রাখতে পর্ষদ অফিসে কড়া নজরদারির ব্যবস্থা রাখা হয়েছে। প্রতিটি ইন্টারভিউ হবে ভিডিওগ্রাফির মাধ্যমে রেকর্ড করা হবে বলে জানা গিয়েছে। এতে ভবিষ্যতে কোনও অভিযোগ উঠলে তার প্রমাণ হিসেবে ভিডিও ফুটেজ ব্যবহার করা যাবে।

    রাজ্য শিক্ষা দফতরের আধিকারিকদের দাবি, পুরো নিয়োগ প্রক্রিয়া আদালতের নির্দেশিকা মেনেই সম্পন্ন করা হবে।



  • Dec 25, 2025 09:12 IST

    WB news LIVE Updates: কলকাতায় মরশুমের শীতলতম দিন, ঠান্ডার দাপটে কাঁপছে বাংলা

    বড়দিনে কনকনে শীতে কাঁপছে বাংলা। বুধবার থেকে পারদের ধারাবাহিক পতনের জেরে আজ মরশুমের শীতলতম দিনের সাক্ষী কলকাতা। এই মরশুমে প্রথমবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১৪ ডিগ্রির নীচে। বৃহস্পতিবার ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিনে ধাপে ধাপে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে।

    আরও পড়ুন- বড়দিনেই হুড়মুড়িয়ে পারদ পতন



bus accident karnataka