SIR শুনানির আগে নিখোঁজ কাটোয়ার বিএলও! মোবাইল-নথি ফেলে রহস্যজনক উধাও

Katwa BLO missing: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনীর শুনানি শুরুর আগেই পূর্ব বর্ধমানের কাটোয়ায় নিখোঁজ বিএলও অমিত কুমার মণ্ডল। ঘরে পড়ে মোবাইল ও নথি, ঘটনায় প্রশাসনিক তৎপরতা ও রাজনৈতিক শোরগোল।

Katwa BLO missing: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনীর শুনানি শুরুর আগেই পূর্ব বর্ধমানের কাটোয়ায় নিখোঁজ বিএলও অমিত কুমার মণ্ডল। ঘরে পড়ে মোবাইল ও নথি, ঘটনায় প্রশাসনিক তৎপরতা ও রাজনৈতিক শোরগোল।

author-image
Pradip Kumar Chattopadhyay
New Update
Katwa BLO missing,  West Bengal voter list revision,  SIR hearing West Bengal,  Booth Level Officer missing  ,Burdwan election news,  Voter list correction hearing  ,Election Commission West Bengal  ,Katwa Assembly news  ,Political controversy Bengal  ,BLO disappearance case,কাটোয়া বিএলও নিখোঁজ,ভোটার তালিকা সংশোধন  ,এসআইআর শুনানি,  বুথ লেভেল অফিসার নিখোঁজ,  পূর্ব বর্ধমান খবর,  কাটোয়া বিধানসভা,  নির্বাচন কমিশনের কাজ,  ভোটার তালিকা খসড়া,  প্রশাসনিক চাঞ্চল্য  ,রাজনৈতিক তরজা

SIR hearing West Bengal: এসআইআর শুনানি শুরুর আগে নিখোঁজ বিএলও।

নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের ভোটারদের খসড়া তালিকা ইতিমধ্যেই প্রকাশ করে দিয়েছে। এবার শুরু হতে চলেছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনীর শুনানী পর্ব। তার প্রাক্কালে হঠাৎতই নিখোঁজ হয়ে গেলেন পূর্ব বর্ধমানের কাটোয়া  বিধানসভার ২৩ নম্বর বুথের বিএলও(BLO)অমিত
কুমার মণ্ডল। গত দু’দিন ধরে তাঁর কোন খোঁজ মিলছে না। আগামী শনিবার থেকে এসআইআর (SIR)এর শুনানি পর্ব শুরুহবে। তার আগে বিএলও  নিখোঁজ হয়ে যাওয়ার রহস্য উদঘাটনে নড়েচড়ে বসেছে প্রশাসন।রাজনৈতিক মহলেও এই ঘটনা  শোরগোল ফেলে দিয়েছে। 

Advertisment

পুলিশ ও স্থানীয় সূত্রে জান গিয়েছে,বিএলও (BLO) অমিত কুমার মণ্ডলের বাড়ি কাটোয়া ১ নম্বর ব্লকের খাজুরডিহি পঞ্চায়েতের বিকিহাট এলাকায়। তিনি কেতুগ্রামের উদ্ধারণপুর প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন। বঙ্গে এসআইআর(SIR) প্রক্রিয়া শুরু হতেই অমিত মণ্ডল কাটোয়া বিধানসভার ২৩ নম্বর বুথের বিএলও-র দায়িত্বে রয়েছেন। 

আরও পড়ুন- জাঁকিয়ে ঠান্ডা কলকাতায়, কাল থেকেই হাড়-মজ্জায় কাঁপুনি ধরাবে আরও কনকনে শীত? জানুন লেটেস্ট আপডেট

অমিত মণ্ডলের স্ত্রী রীনা মণ্ডল বলেন, “তাঁর  স্বামী গত মঙ্গলবার বেলা ১০ টা নাগাদ বাজার থেকে বাড়ি ফেরেন।মোটরবাইকটি বাড়ির ভিতরে ঢুকিয়ে রেখেই ফের তিনি বেরিয়ে যান। যাওয়ার সময় বলে যান বিএলও মিটিং আছে।

এরপর দুপুর পেরিয়ে বিকাল গড়িয়ে গেলেও অমিত মণ্ডল বাড়ি না ফেরায় পরিবারের সবাই চিন্তায় পড়ে যান। অমিতবাবুর ফোন নম্বারে ফোন করেও তাঁর সাথে  যোগাযোগ করে উঠতে পারেন না পরিবারের লোকজন।’ রীনাদেবী জানান, এই অবস্থায় তাঁদের পরিবারের সবাই দুশ্চিন্তায় পড়ে যান। বাড়ির সবাই অমিত বাবুর খোঁজে নেমে পড়েন।

আরও পড়ুন- Pabung Kurseong: উত্তরবঙ্গের লুকনো রত্ন পাবং! কার্শিয়ঙের অফবিট অপূর্ব পাহাড়ি গ্রাম মন কাড়ছে পর্যটকদের

ওই সময়েই দেখা যায় ঘরে পড়ে রয়েছে অমিত  মন্ডলের মোবাইল ফোন,বিএলও পরিচয়পত্র ও SIR এর কাগজপত্র।অমিত মণ্ডলের ভাই অভিজিৎ মণ্ডল জানান, বিভিন্ন জায়গায় এবং আত্মীয়দের বাড়িতে গিয়ে অমিত বাবুর খোঁজ তাঁরা চালিয়েছে। কাটোয়া থানায় নিখোঁজ ডায়েরীও করা হয়েছে।কিন্তু তিন দিন হতে চললেও এখনো তাঁর স্বামীর কোনো খোঁজ নেই। পরিবারের সবাই উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে বলে রীনাদেবী জানিয়েছেন। 

এদিকে ভোটার তালিকার নিবিড় সংশোধনীর শুনানী পর্ব শুরুর আগে বিএলও অমিত কুমার মন্ডল নিখোঁজ হয়ে যাওয়া নিয়ে রহস্য ক্রমশই বাড়ছে। পরিবারের দাবি,অমিত মণ্ডল,বিএলও  দ্বায়িত্ব পাওয়ার পর থেকে চাপে ছিলেন। অমিত মণ্ডল কাটোয়া বিধানসভার যে ২৩ নম্বর বুথের ভোটার সেই বুথে ভোটার ৬৪১ জন।

আরও পড়ুন-SIR নিয়ে বড় সিদ্ধান্ত নির্বাচন কমিশনের, কোন কাজে দফতরগুলিকে সময়সীমা বেঁধে দেওয়া হল জানেন?

শুনানির জন্য অমিত মণ্ডল ৩৩ জন ভোটারকে নোটিশ বিলি করেছেন। আর দু’দিন পর থেকে শুনানি শুরু হবে।সেই শুনানি তে বিএলও হিসাবে অমিত মন্ডলের উপস্থিত থাকা বাধ্যতামূলক।কিন্তু এখনো তিনি নিখোঁজ রয়ে থাকায় প্রশাসনও যথেষ্ট বিড়ম্বনায় পড়ে গিয়েছে। এই প্রসঙ্গে কাটোয়া মহকুমা শাসক অনির্বান বসু ক্যামেরায় কোনো প্রতিক্রিয়া না দিলেও মৌখিক ভাবে বলেন, "আমরা গুরুত্ব সহকারে বিষয়টি দেখছি।প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"

এদিকে বিএলও নিখোঁজ কাণ্ড নিয়ে শাসক ও বিরোধীদের রাজনৈতিকর তর্জা এখন চরমে উঠেছে। বিজেপি জেলা নেত্রী সীমা ভট্টাচার্য্য বলেন, "এই ঘটনায় আমরা চিন্তিত নই। হতে পারে শাসক দলের চাপে অনেক নাম শুনানিতে ডাক করিয়েছে ওই বিএলও। সেইজন্যেই হয়তো ওই বিএলও এখন গা ঢাকা দিয়েছেন। বিএলও কে খুঁজে বার করতে না পারাটা কাটোয়া প্রশাসনের  ব্যর্থতা বলে সীমা ভট্টাচার্য্য দাবি করেছেন।" 

আর তৃণমূলের পূর্ব বর্ধমান জেলা সভাপতি ও কটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, "নির্বাচন কমিশনের চাপে বিএলও-রা দিশেহারা হয়ে পড়ছে। বিএলও অমিত মণ্ডলের নিখোঁজ হয়ে  যাওয়ার খবর শুনে আমরাও উদ্বিগ্ন রয়েছি। আমরাও আমাদের মতো করে তাকে খুঁজে বের করার চেষ্টা করছি ।প্রশাসনকেও অনুরোধ করবো যত দ্রুত সম্ভব বিএলও-কে খুঁজে বের করে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য।" 

East Burdwan Missing Person Purba Bardhaman SIR BLO