সরকারি অফিসার সেজে মহিলার সঙ্গে কুকীর্তি, বিরাট অভিযোগে পুলিশের জালে কে? জানলে চমকে যাবেন

পুলিশকে মহিলা জানিয়েছেন,২০২৩ সালের শেষের দিকে ফেসবুকে তাঁর সঙ্গে আজাহারের পরিচয় হয়।পরিচয় কালীন সময়ে আজহার তাঁর ধর্ম গোপন করে। এমনকি নামও বদল করে আজহার নিজেকে সুমন মণ্ডল বলে পরিচয় দেয়।

পুলিশকে মহিলা জানিয়েছেন,২০২৩ সালের শেষের দিকে ফেসবুকে তাঁর সঙ্গে আজাহারের পরিচয় হয়।পরিচয় কালীন সময়ে আজহার তাঁর ধর্ম গোপন করে। এমনকি নামও বদল করে আজহার নিজেকে সুমন মণ্ডল বলে পরিচয় দেয়।

author-image
Pradip Kumar Chattopadhyay
আপডেট করা হয়েছে
New Update
civic volunteer arrest, katwa civic volunteer news, ketugram civic volunteer fraud, burdwan woman police complaint, burdwan mahila thana case, civic volunteer cheating case, facebook love trap news, bengal civic volunteer arrest, mohammad azhar hossain arrest, ketugram cyber cell volunteer, burdwan fraud complaint, fake police officer arrest, suman mondal identity fraud, katwa breaking news, burdwan crime news, bengal crime breaking, civic volunteer misconduct, burdwan woman harassment case, birhati burdwan news, bengal police crime update

ধৃত সিভিক ভলান্টিয়ার

ফের ফাঁস হলো সিভিক ভলান্টিয়ারের কুকীর্তি। এবার 'নায়ক' পূর্ব বর্ধমানের কেতুগ্রাম থানার সিভিক ভলান্টিয়ার মহম্মদ আজহার হোসেন। তিনি নিজেকে পুলিশ অফিসার পরিচয় দিয়ে এক মহিলাকে প্রেমের জালে ফাঁসান।পরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই মহিলার সঙ্গে শারীরিক সম্পর্কের পর তিনি প্রতিশ্রুতি ভঙ্গ করেন। এমন গুরুতর অভিযোগ এনে ওই মহিলা বর্ধমান মহিলা থানার দ্বারস্থ হন।সেই অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে বর্ধমান মহিলা থানার পুলিশ আজহার হোসেনকে গ্রেফতার করে।তাকে শনিবার বর্ধমান আদালতে পেশ করে পুলিশ তদন্তের প্রয়োজনে নিজেদের হেফাজতে নিয়েছে।

Advertisment

Suvendu Adhikari: বেলডাঙায় বাবরি শিলান্যাস! হুমায়ুনের ইভেন্টে বিস্ফোরক শুভেন্দু, তোলপাড় রাজ্য রাজনীতি   

পুলিশ সূত্রে জানা গিয়েছে,ধৃত সিভিক ভলান্টিয়ার আজহার হোসেনের বাড়ি কেতুগ্রামের ভালপাড়ায়। তিনি কেতুগ্রাম থানার সাইবার অপরাধ সংক্রান্ত বিষয় দেখাশোনা করেন। তার বিরুদ্ধে বর্ধমান মহিলা থানায় অভিযোগ দায়ের করা বছর ৩০ বয়সী মহিলা বেঙ্গালুরুতে একটি বেসরকারি হাসপাতালে কাজ করেন।পুলিশকে তিনি জানিয়েছেন,২০২৩ সালের শেষের দিকে ফেসবুকে তাঁর সঙ্গে আজাহারের পরিচয় হয়।পরিচয় কালীন সময়ে আজহার তাঁর ধর্ম গোপন করে। এমনকি নামও বদল করে আজহার নিজেকে সুমন মণ্ডল বলে পরিচয় দেয়। আজহার নিজেকে পুলিশের বড় অফিসার বলেও মহিলার কাছে তাঁর  পরিচয় দেয়। সময় গড়ানোর সাথে সাথে দু’জনের মধ্যে ভাব ভালেবাসার সম্পর্ক গড়ে ওঠে। মহিলা তার সঙ্গে দেখা করতে আসেন।তখনই সে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মহিলার সঙ্গে বেশ কয়েকবার সহবাস করে। গত বছরের ডিসেম্বর মাসে মহিলাকে সে হুগলির চন্দননগরে নিয়ে যায়। সেখানেও একটি হোটেলে নিয়ে গিয়ে সে মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করে। 

হুমায়ুন কবীরের বাবরি শিলান্যাসের মাঝেই রাম মন্দিরের কর্মযজ্ঞ, বিরোধীদের তোপে মুখ্যমন্ত্রী

এর কিছুদিন পর মহিলা তাকে বিয়ের কথা বলেন। কিন্তু,নানা অছিলায় সে বিয়ের প্রসঙ্গ এড়িয়ে চলতে থাকে। এতে মহিলার সন্দেহ হয়।এরপর খোঁজখবর নিয়ে মহিলা জানতে পারেন,তাঁকে যিনি নিজের নাম সুমন মণ্ডল জানিয়ে ছিলেন তিন  আসলে হলেন বিবাহিত আজহার হোসেন। তিন নিজেকে বড় পুলিশ অফিসার বলে পরিচয় দিলেও  আদপে তিনি সিভিক ভলান্টিয়ার।তবুও তিনি পুলিশ লেখা বাইক নিয়ে এলাকায় ঘুরে বেড়ান।  নানারকম কুকর্মের সঙ্গে তিনি যুক্ত। তার দৌরাত্ম্যে এলাকাবাসী মুখ খুলতে সাহস পান না। 

Egg price hike: ডিমের দামে বিরাট লাফ! মধ্যবিত্তের পকেটে বিরাট কোপ, চিন্তা মিড-ডে মিলেও 

এইসব কিছু জানতে পারার পরেই মহিলা আজহার হোসেনের কঠোর শাস্তির দাবি করে পুলিশে অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে ভারতীয় ন্যায় সংহিতার ৬৯ ধারায় মামলা রুজু করে তদন্তে নামে পুলিশ। শুক্রবার বর্ধমান শহরের কার্জন গেট এলাকা থেকে তাকে গ্রেফতার করে মহিলা থানার পুলিশ। বর্ধমান মেডিকেল কলেজের ফরেন্সিক স্টেট মেডিসিন বিভাগে শারীরিক পরীক্ষার জন্য মহিলাকে নিয়ে যাওয়া হয়।ম্যাজিস্ট্রেটের কাছে মহিলার গোপন জবানবন্দি নথিভুক্ত করিয়েছে পুলিশ। ধৃতের মেডিকেল পরীক্ষা করানোর জন্য এদিন আদালতে আবেদন জানান তদন্তকারী অফিসার।এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য হিজেএম বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপারকে নির্দেশ দিয়েছেন। 

বাবরি মসজিদ নির্মাণের বাজেট ৩০০ কোটি, ৮০ কোটি একাই হুমায়ুনকে দিলেন কে? জানলে চমকে যাবেন 

burdwan Civic Volunteer