Kerala local body elections: স্থানীয় ভোটেই বড় ইঙ্গিত! কেরলের রাজনীতিতে বদলের আভাস

কেরলের স্থানীয় নির্বাচনের ভোটগণনা। শহর ও পুর এলাকায় ইউডিএফ এগিয়ে, গ্রাম পঞ্চায়েতে লিড এলডিএফের। একাধিক জায়গায় হাড্ডাহাড্ডি লড়াইয়ে নজর ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক সমীকরণে।

কেরলের স্থানীয় নির্বাচনের ভোটগণনা। শহর ও পুর এলাকায় ইউডিএফ এগিয়ে, গ্রাম পঞ্চায়েতে লিড এলডিএফের। একাধিক জায়গায় হাড্ডাহাড্ডি লড়াইয়ে নজর ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক সমীকরণে।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Kerala local body elections,  Kerala election results,  Vote counting Kerala  ,UDF vs LDF  ,Kerala municipal elections,  Kerala panchayat polls  ,NDA performance Kerala , Thiruvananthapuram Municipal Corporation,  Kerala politics  ,Assembly election 2026 Kerala,কেরল স্থানীয় নির্বাচন  ,কেরল ভোটগণনা,  কেরল পৌরসভা নির্বাচন  ,ইউডিএফ বনাম এলডিএফ,  কেরল পঞ্চায়েত ভোট  ,এনডিএর ফলাফল  ,তিরুবনন্তপুরম পুরনিগম  ,কেরল রাজনীতি  ,২০২৬ বিধানসভা নির্বাচন,  স্থানীয় সংস্থার নির্বাচন

Kerala election results: কেরলে স্থানীয় নির্বাচনের ফল প্রকাশের ট্রেন্ডে বড় ইঙ্গিত।

Kerala municipal elections: কেরলে স্থানীয় নির্বাচনের ভোটগণনা শনিবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে। প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে, শহর ও পুর এলাকাগুলিতে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ এগিয়ে রয়েছে, অন্যদিকে গ্রাম পঞ্চায়েতগুলিতে বামফ্রন্ট (সিপিআইএম নেতৃত্বাধীন এলডিএফ) ভালো ফল করছে। একাধিক স্থানীয় সংস্থায় দুই জোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে।

Advertisment

শুরুর দিকে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ কিছুটা গতি পেলেও প্রথম ঘণ্টার পর সেই গতি অনেকটাই কমে যায়। তবে তিরুবনন্তপুরম মিউনিসিপ্যাল কর্পোরেশনে এলডিএফের সঙ্গে কড়া টক্কর দিচ্ছে এনডিএ। কেরলের মোট ১,২০০টি স্থানীয় সংস্থার মধ্যে ১,১৯৯টিতে এবছর নির্বাচন হয়েছে। 

আরও পড়ুন- West Bengal News Live Updates: ভোটার তালিকায় বড় ধাক্কা, মৃত, নিখোঁজ ও স্থানান্তরিত ৫৮ লক্ষের বেশি ভোটার

কান্নুর জেলার মাট্টান্নুর পুরসভায় ভোট হয়নি, কারণ সেখানে নির্বাচন নির্ধারিত রয়েছে ২০২৭ সালের সেপ্টেম্বর মাসে। দ্বিতীয় দফায় সাতটি জেলায় ভোটদানের হার ছিল ৭৬.০৮ শতাংশ। প্রথম দফায়, যা ৯ ডিসেম্বর অনুষ্ঠিত হয়, সেখানে ভোট পড়েছিল ৭০.৯১ শতাংশ।

আরও পড়ুন-Kolkata Metro: যাত্রী স্বার্থে আরও এক অনন্য উদ্যোগ কলকাতা মেট্রোর, দুরন্ত তৎপরতা দারুণ চর্চায়

প্রথম দফায় তিরুবনন্তপুরম, কোল্লাম, পাঠানামথিট্টা, আলাপ্পুঝা, কোট্টায়ম, ইডুক্কি ও এরনাকুলাম, এই সাতটি জেলায় ১১ হাজারের বেশি ওয়ার্ডে ভোট হয়। দ্বিতীয় দফায় আরও সাতটি জেলায় ৫৯৫টি স্থানীয় সংস্থায় ভোটগ্রহণ হয়। এই নির্বাচনের মাধ্যমে মিউনিসিপ্যাল কর্পোরেশন, পুরসভা, গ্রাম পঞ্চায়েত, ব্লক পঞ্চায়েত ও জেলা পঞ্চায়েতের প্রতিনিধি নির্বাচন করা হয়েছে।

আরও পড়ুন-MGNREGA revamp: ১০০ দিনের সীমা ভাঙতে চলেছে MGNREGA? কেন্দ্রের বড় সিদ্ধান্তের ইঙ্গিত

রাজনৈতিক মহলের মতে, কেরল এই নির্বাচনের ফলাফল ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক সমীকরণ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। অতীতে ২০১০ ও ২০১৫ সালের স্থানীয় নির্বাচনে শাসক জোটের বিপক্ষে ফল গিয়েছিল এবং তার পরের বিধানসভা নির্বাচনে বিরোধীরা ক্ষমতায় আসে।

Kerala local body elections Kerala election results Kerala municipal elections UDF vs LDF