/indian-express-bangla/media/media_files/2025/04/07/XxZY7sBTBitS9bb87isc.jpg)
প্রতীকী ছবি।
panchayat election results kerala: শশী থারুরের শক্ত ঘাঁটি তিরুবনন্তপুরমে ফুটল পদ্ম! উচ্ছ্বাসে ভাসলেন প্রধানমন্ত্রী মোদী।
কেরলের রাজনীতিতে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত মিলল তিরুবনন্তপুরম পুর নির্বাচনের ফলাফলে। দীর্ঘ চার দশক ধরে বামফ্রন্টের (এলডিএফ) দখলে থাকা তিরুবনন্তপুরম পুর কর্পোরেশনে এবার গেরুয়া পতাকা ওড়াল ভারতীয় জনতা পার্টি। ক্ষমতাসীন এলডিএফের কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নিয়ে বিজেপি নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ) এই ঐতিহাসিক জয়কে কেরলের রাজনীতিতে এক বড় রাজনৈতিক ধাক্কা হিসেবেই মনে করছেন রাজনৈতিক মহল।
ফলাফল অনুযায়ী, ১০১টি ওয়ার্ডের তিরুবনন্তপুরম পুর কর্পোরেশনে এনডিএ জয় পেয়েছে ৫০টি আসনে। অন্যদিকে, এলডিএফ-র আসন সংখ্যা কমে দাঁড়িয়েছে মাত্র ২৯-এ। কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউডিএফ) ১৯টি আসনে জয়লাভ করেছে, আর নির্দল প্রার্থীরা জিতেছেন ২টি ওয়ার্ডে। উল্লেখযোগ্যভাবে, গত সপ্তাহে এক প্রার্থীর মৃত্যুর কারণে একটি ওয়ার্ডে ভোটগ্রহণ বাতিল করা হয়।
Thank you Thiruvananthapuram!
— Narendra Modi (@narendramodi) December 13, 2025
The mandate the BJP-NDA got in the Thiruvananthapuram Corporation is a watershed moment in Kerala’s politics.
The people are certain that the development aspirations of the state can only be addressed by our Party.
Our Party will work towards…
তিরুবনন্তপুরমকে কংগ্রেস নেতা শশী থারুরের শক্ত ঘাঁটি হিসেবে ধরা হলেও, এই নির্বাচনে সেই দুর্গে পদ্ম ফোটাতে সক্ষম হয়েছে বিজেপি। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই ফলাফল কেবল একটি পুর নির্বাচনের জয় নয়, বরং কেরলে বিজেপির ক্রমবর্ধমান সাংগঠনিক শক্তির স্পষ্ট ইঙ্গিত।
এই ঐতিহাসিক জয়ের জন্য তিরুবনন্তপুরমের জনগণকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স-এ করা এক পোস্টে তিনি লেখেন, “ধন্যবাদ তিরুবনন্তপুরম। তিরুবনন্তপুরম পুর কর্পোরেশনে বিজেপি-এনডিএ যে ম্যান্ডেট পেয়েছে, তা কেরলের রাজনীতিতে একটি ঐতিহাসিক মুহূর্ত। জনগণের পূর্ণ বিশ্বাস যে একমাত্র আমাদের দলই রাজ্যের জনগণের উন্নয়নের আকাঙ্ক্ষা পূরণ করতে পারে। আমরা এই শহরের উন্নয়ন এবং মানুষের জীবনযাত্রার মান উন্নত করার জন্য কাজ করব।”
আরও পড়ুন-১ জানুয়ারি, ২০২৬ থেকেই কার্যকর হবে অষ্টম বেতন কমিশন? বহু প্রতীক্ষিত প্রশ্নের উত্তর দিল সরকার
পরে এক বার্তায় প্রধানমন্ত্রী বিজেপি কর্মীদের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, তিরুবনন্তপুরম কর্পোরেশন নির্বাচনে এই সাফল্যের পেছনে তৃণমূল স্তরে কাজ করা হাজার হাজার পরিশ্রমী বিজেপি কর্মীর অবদান রয়েছে। মোদীর কথায়, “আজ কেরালায় বহু প্রজন্মের কর্মীদের সংগ্রাম ও নিষ্ঠাকে স্মরণ করার দিন। আমাদের কর্মীরাই আমাদের শক্তি, এবং আমরা তাঁদের জন্য গর্বিত।”
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us