Burdwan News: হাড়কাঁপানো শীতের রাতে মন্দিরে হানা! কেতুগ্রামে ধর্মরাজের সোনা-রুপো লুঠ

Ketugram temple theft: পূর্ব বর্ধমানের কেতুগ্রামে ধর্মরাজ মন্দিরে গভীর রাতের চুরি। শীতের সুযোগে প্রায় ৫ লক্ষ টাকার গয়না লুট, তদন্তে পুলিশ।

Ketugram temple theft: পূর্ব বর্ধমানের কেতুগ্রামে ধর্মরাজ মন্দিরে গভীর রাতের চুরি। শীতের সুযোগে প্রায় ৫ লক্ষ টাকার গয়না লুট, তদন্তে পুলিশ।

author-image
Pradip Kumar Chattopadhyay
New Update
Ketugram temple theft,  Dharmaraj temple robbery  ,Purba Bardhaman temple theft , West Bengal temple robbery news  ,Gold silver jewellery stolen from temple,  Winter night robbery Bengal,  Ketugram police investigation,  Ankhona village temple theft,  Ancient temple robbery India,  Temple security West Bengal,কেতুগ্রাম মন্দির চুরি  ,ধর্মরাজ মন্দিরে চুরি  ,পূর্ব বর্ধমান চুরির ঘটনা  ,আনখোনা গ্রামের মন্দির  ,সোনা রুপো গহনা চুরি  ,শীতের রাতে চুরি  ,ধর্মরাজ ঠাকুরের গহনা  ,কেতুগ্রাম থানা তদন্ত,  প্রাচীন মন্দির চুরি  ,গ্রামে চাঞ্চল্য

Ketugram temple theft: শীতের রাতে মন্দিরে চুরি।

তীব্র শীতের রাতে জবুথবু জনজীবন। তারই সুযোগ নিয়ে সোমবার রাতে পূর্ব বর্ধমানের কেতুগ্রামের প্রাচীন ধর্মরাজ মন্দিরে হানা দেয় চোরেরা। দরজা ভেঙে মন্দিরের ভিতরে ঢুকে চোরেরা প্রায় ৫ লক্ষ টাকা মূল্যের সোনা ও রুপোর অলংকার চুরি করে নিয়ে চম্পট দিয়েছে। মঙ্গলবার সকালে এই ঘটনা জানাজানি হতেই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।বহু ভক্ত মন্দিরের সামনে জড়ো হয়ে ক্ষোভে ফেটে পড়েন। পুলিশ চুরির ঘটনার তদন্তে নেমেছে। 

Advertisment

ধর্মরাজ মন্দিরটি কেতুগ্রামের আনখোনা গ্রামের মন্দির গুলির মধ্যে সব থেকে প্রাচীন। তীব্র শীতে জনজীবন কার্যত জবুথবু। শীতের দাপটে সন্ধার পরথেকে জনশূন্য হয়ে যাচ্ছে পথ-ঘাট। সোমবার গভীর রাতে ধর্মরাজ মন্দিরে হানা দেয়। চুরির সময় যাতে বাইরে থেকে কেউ বাধা দিতে না পারে,তারজন্য চোরেরা বাইরে থেকে মন্দিরের সদর দরজায় খিল তুলে দেয়। 

আরও পড়ুন- Murshidabad News: মুখ্যমন্ত্রীর আশ্বাসের বাস্তব রূপ! ভিনরাজ্যে খুন হওয়া শ্রমিকের মায়ের হাতে সরকারি চাকরি

এরপর মন্দিরের ভেতরের গ্রিলের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে চোরেরা দেবতার অঙ্গে থাকা সমস্ত সোনা ও রুপোর গহনা লুঠ করেনিয়ে পালায়। মঙ্গলবার সকালে সেবায়েত মন্দিরে পৌছে চুরির বিষয়টি প্রত্যক্ষ করে গ্রামবাসীদের জানানা। তার পরেই  আনখোনা গ্রামজুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রচুর মানুষজন ধর্মরাজের মন্দিরের সামনে জড়ো হন। লণ্ডভণ্ড মন্দির দেখে তাঁরা ক্ষোভে ফেটে পড়েন। 

আরও পড়ুন-West Bengal cold wave: জমে যাচ্ছে বাংলা! সর্বকালীন রেকর্ড ভাঙার মুখে এবারের শীত? শৈত্যপ্রবাহের আশঙ্কা কোন কোন জেলায়?

আনখোনা গ্রামে লোকশ্রুতি অনুযায়ী,বহুকাল আগে স্বয়ং বর্ধমানের মহারাজা ধর্মরাজ ঠাকুরের সেবার ভার অর্পণ করেছিলেন গ্রামের হাজরা পরিবারকে । সেই থেকে বংশপরম্পরায় হাজরা পরিবারই এই মন্দির দেখাশোনা করে আসছেন। ধর্মরাজ ঠাকুর অত্যন্ত জাগ্রত বলে বিশ্বাস করেন এলাকার মনুষজন।মনস্কামনা পূরণ হওয়ায় ভক্তরা প্রতি বছর প্রচুর সোনা ও রুপোর গহনা ধর্মরাজ ঠাকুরকে দান করেন। সেইসব গহনাই চোরেরা চুরি করে নিয়ে গেছে বলে গ্রামবাসীদের দাবি। 

আরও পড়ুন-Dzongu: যেখানে প্রকৃতি কথা বলে, মানুষ শোনে! হিমালয়ের কোলে লুকিয়ে থাকা স্বর্গ ‘জোঙ্গু’

এমন মন্দিরে চুরির ঘটনা নিয়ে ক্ষোভ বিক্ষোভ বাড়তেই ​কেতুগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় । গ্রামবাসীদের সঙ্গে কথা বলে পুলিশ কর্তারা জানতে পারেন ,প্রায় ৫ লক্ষ টাকা মূল্যের সোনা ও রুপোর গহনা চোরেরা চুরি করে নিয়ে গেছে।যত শীঘ্র সম্ভব চোরেদের গ্রেপ্তার করে চুরি যাওয়া ধর্মরাজের সোনা ও রুপোর গহনা উদ্ধার করতে হবে। কেতুগ্রাম থানার পুলিশ চুরির ঘটনার তদন্তে নেমে কবে চুরির কিনারা করে সেদিকেই এখন তাকিয়ে আনখোনা গ্রামের বাসিন্দারা। 

weather latest news West Bengal News west bengal latest news Latest news Ketugram temple theft Dharmaraj temple robbery Purba Bardhaman temple theft