Khaleda Zia’s Health Update: তড়িঘড়ি হাসপাতালে ছুটলেন তারেক রহমান, মধ্যরাতেই চিকিৎসকদের প্রেস ব্রিফিং, কেমন আছেন খালেদা জিয়া?

Khaleda Zia’s Health Update: তাঁর ব্যক্তিগত চিকিৎসক ও চিকিৎসক বোর্ডের সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন। শনিবার গভীর রাতে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক। 

Khaleda Zia’s Health Update: তাঁর ব্যক্তিগত চিকিৎসক ও চিকিৎসক বোর্ডের সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন। শনিবার গভীর রাতে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক। 

author-image
IE Bangla Web Desk
New Update
Khaleda Zia health update, Khaleda Zia critical condition, BNP Chairperson Khaleda Zia, Evercare Hospital Dhaka, Dr AZM Zahid Hossain statement, Khaleda Zia ICU news, Khaleda Zia latest health news, BNP chief health condition, Khaleda Zia medical board, Professor Shahabuddin Talukder, Dr Zubaida Rahman treatment, Tarique Rahman visits mother, Khaleda Zia hospital update, Bangladesh politics news, BNP latest news, Khaleda Zia critical period, Khaleda Zia CCU ICU, Khaleda Zia treatment update, Bangladesh breaking news, Dhaka hospital news, খালেদা জিয়ার শারীরিক অবস্থা, খালেদা জিয়া অসুস্থ, বিএনপি চেয়ারপার্সন খবর, ঢাকার এভারকেয়ার হাসপাতাল খবর

কেমন আছেন খালেদা জিয়া?

Khaleda Zia’s Health Update:  ঢাকার এক হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন ও প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক ও চিকিৎসক বোর্ডের সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন। শনিবার গভীর রাতে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক। 

Advertisment

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ডা. জাহিদ হোসেন বলেন, “কোনও বলা যায় না যে তাঁর অবস্থার উন্নতি হয়েছে। পরিস্থিতি অত্যন্ত জটিল। তিনি এখন একটি সংকটজনক সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। আমরা সবরকম ভাবে চেষ্টা করছি"। শনিবার রাত সাড়ে ১২টার সময় কোনও পূর্বঘোষণা ছাড়াই  হাসপাতালের সামনে এই প্রেস ব্রিফিং করেন ডা. জাহিদ হোসেন। তিনি জানান, গত ২৩ নভেম্বর খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি হওয়ার পর থেকেই তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হয়। সেই কারণেই প্রথমে তাঁকে কেবিন থেকে সিসিইউতে এবং পরে আইসিইউতে স্থানান্তরিত করা হয়।

আরও পড়ুন-Migrant worker killing: ওড়িশায় বাঙালি পরিযায়ী শ্রমিক খুন, তদন্তে পড়শি রাজ্যে পুলিশ পাঠালেন মমতা

আরও পড়ুন- Suvendu Adhikari: ‘রাতের অন্ধকারে চটি পায়ে পুলিশের তাণ্ডব’, নন্দীগ্রাম থানায় আগুনে ঝড় শুভেন্দুর! পুলিশকে চরম হুঁশিয়ারি

খালেদা জিয়ার চিকিৎসা প্রসঙ্গে ডা. জাহিদ জানান, স্থানীয় ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি মেডিক্যাল বোর্ড তাঁর চিকিৎসার দায়িত্বে রয়েছেন। এই বোর্ডের নেতৃত্বে রয়েছেন অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার। চিকিৎসা প্রক্রিয়ায় সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন খালেদা জিয়ার পুত্রবধূ চিকিৎসক ডা. জুবাইদা রহমানও।

এদিকে, দীর্ঘ ১৭ বছর পর লন্ডন থেকে দেশে ফিরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গত বৃহস্পতিবার মাকে দেখতে হাসপাতালে যান। শনিবার দিনভর বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পর রাতেও তিনি ফের তিনি হাসপাতালে যান। প্রায় দু’ঘণ্টার বেশি সময় মায়ের পাশে থাকার পর রাত ১১টা ৫৮ মিনিটে হাসপাতাল ছাড়েন।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, খালেদা জিয়া একাধিক জটিল শারীরিক সমস্যায় ভুগছেন। ডায়াবেটিস, কিডনি, হৃদ্‌যন্ত্র ও ফুসফুসজনিত সমস্যার কারণে তাঁর শারীরিক অবস্থা বেশ আশঙ্কাজনক।নিয়মিত বিভিন্ন মেডিক্যাল পরীক্ষা করা হচ্ছে এবং তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

বিএনপির তরফে উন্নত চিকিৎসার জন্য তাঁকে বিদেশে নিয়ে যাওয়ার প্রস্তাব দেওয়া হলেও বর্তমান শারীরিক অবস্থার কারণে বিমানযাত্রা সম্ভব নয় বলে জানিয়েছেন চিকিৎসকেরা। ফলে আপাতত দেশেই তাঁর চিকিৎসা চালিয়ে যাওয়া হচ্ছে।

আরও পড়ুন-  '১৯৭১ সালের মতো পরিস্থিতির পুনরাবৃত্তি প্রয়োজন', বাংলাদেশে হিংসা কাণ্ডে এবার ইউনূসের বিরুদ্ধে 'বোমা ফাটালেন' শুভেন্দু   

আরও পড়ুন- জেমসের কনসার্টে মৌলবাদীদের তাণ্ডব, বানচাল হল অনুষ্ঠান, ক্ষোভে ফুঁসলেন তসলিমা

Khaleda Zia health update