Khaleda Zia: খালেদা জিয়া কি ভারতীয় ছিলেন? বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুর পর নতুন বিতর্ক

Khaleda Zia birthplace: বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যু ও জন্মস্থান নিয়ে বিস্তারিত খবর। জলপাইগুড়িতে জন্ম হলেও বাংলাদেশি নাগরিক হিসেবে তার জীবন ও রাজনৈতিক কর্যক্রম নিয়ে তথ্য এখানে পড়ুন।

Khaleda Zia birthplace: বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যু ও জন্মস্থান নিয়ে বিস্তারিত খবর। জলপাইগুড়িতে জন্ম হলেও বাংলাদেশি নাগরিক হিসেবে তার জীবন ও রাজনৈতিক কর্যক্রম নিয়ে তথ্য এখানে পড়ুন।

author-image
IE Bangla Web Desk
New Update
Khaleda Zia death  ,Khaleda Zia birthplace,  Was Khaleda Zia Indian,  Bangladesh first female PM  ,Khaleda Zia family history,  Jalpaiguri birth  ,Bangladesh politics,  BNP leader Khaleda Zia,  Khaleda Zia biography,  Khaleda Zia health and death,খালেদা জিয়া মৃত্যু,  খালেদা জিয়ার জন্মস্থান  ,খালেদা জিয়া কি ভারতীয় ছিলেন  ,বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী,  বিএনপি চেয়ারপারসন  ,জলপাইগুড়ি জন্ম  ,খালেদা জিয়ার পরিবার,  বাংলাদেশ রাজনীতি,  খালেদা জিয়ার জীবনী  ,স্বাস্থ্য সমস্যা ও মৃত্যু

Khaleda Zia: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

Was Khaleda Zia Indian: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ৩০ ডিসেম্বর ৮০ বছর বয়সে মারা গেছেন। তাঁর মৃত্যুর পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই প্রশ্ন তুলছেন, বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কি ভারতীয় ছিলেন?

Advertisment

খালেদা জিয়ার জন্মস্থান ও পারিবারিক ইতিহাসের সূত্র ধরেই এই আলোচনা শুরু হয়েছে। খালেদা জিয়া জন্মগ্রহণ করেন ১৯৪৫ সালের ১৫ আগস্ট জলপাইগুড়িতে। বর্তমানে এটি পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ শহর হলেও, সেই সময় জলপাইগুড়ি ছিল ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রদেশের অংশ। তাঁর জন্মনাম ছিল খালেদা খানম পুতুল।

আরও পড়ুন- Bangladesh News LIVE Updates:বাংলাদেশ হারাল প্রথম মহিলা প্রধানমন্ত্রীকে, না ফেরার দেশে খালেদা জিয়া

তার বাবা ইস্কান্দার আলী মজুমদার পেশায় চা ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর আদি বাড়ি ছিল ফেনি জেলায়, যা বর্তমানে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের অন্তর্গত। খালেদা জিয়ার মা তৈয়বা মজুমদারের জন্ম উত্তর দিনাজপুর জেলার চাঁদবাড়ি গ্রামে, যা বর্তমানে পশ্চিমবঙ্গে অবস্থিত। ১৯৪৭ সালের দেশভাগের পর খালেদা জিয়ার পরিবার দিনাজপুরে চলে যায়, যা পরবর্তীতে স্বাধীন বাংলাদেশের অংশ হয়। ফলে জন্মসূত্রে ভারতের বর্তমান ভূখণ্ডে জন্ম হলেও তিনি বাংলাদেশি নাগরিক হিসেবেই পরিচিত ছিলেন।

আরও পড়ুন-Khaleda Zia death: ইতিহাসের এক অধ্যায়ের অবসান, প্রয়াত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া

এদিকে, খালেদা জিয়ার মৃত্যুর কারণ হিসেবে একাধিক জটিল শারীরিক সমস্যার কথা জানিয়েছেন চিকিৎসকেরা। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্টজনিত গুরুতর অসুস্থতা নিয়ে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় তাকে। চিকিৎসকদের মতে, ফুসফুসের সংক্রমণ থেকে তার নিউমোনিয়া হয়, যা পরবর্তীতে শ্বাসযন্ত্র বিকল হওয়ার দিকে যায়। অবস্থার অবনতি হলে তাকে ভেন্টিলেশনে রাখা হয়।

এছাড়াও তিনি দীর্ঘদিন ধরে লিভারের সিরোসিসে ভুগছিলেন। তার শারীরিক অবস্থাকে আরও জটিল করে তোলে ডায়াবেটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, কিডনির সমস্যা ও হৃদরোগ। খালেদা জিয়ার হৃদ্‌যন্ত্রে পেসমেকার বসানো ছিল এবং আগে একাধিক স্টেন্টও বসানো হয়েছিল। বুকে সংক্রমণের ফলে তার হৃদ্‌যন্ত্রের ওপর বাড়তি চাপ সৃষ্টি হয়। মৃত্যুর আগে নিয়মিত ডায়ালিসিসও চলছিল।

আরও পড়ুন-West Bengal cold wave:হাড়কাঁপানো শীতে কাঁপছে বাংলা, বর্ষবরণে বরফে ঢাকবে দার্জিলিং, বিরাট পুর্বাভাসে উৎফুল্ল পর্যটকরা

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর আগে খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক বলে জানিয়েছিলেন। এক বিবৃতিতে তিনি বলেন, “তিনি মারাত্মক অসুস্থ। গোটা জাতি তার সুস্থতার জন্য প্রার্থনা করছে। দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন।” 

চিকিৎসক দলের সদস্য ডা. জিয়াউল হক বলেন, “খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটজনক ছিল। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল এবং নিয়মিত ডায়ালিসিস চলছিল।”  খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Bangladesh Bangladesh Crisis Khaleda Zia death Khaleda Zia birthplace Was Khaleda Zia Indian Khaleda Zia family history