/indian-express-bangla/media/media_files/2025/12/30/khaleda-zia-death-2025-12-30-12-49-01.jpg)
কট্টর রাজনৈতিক প্রতিপক্ষের মৃত্যুতে বুক কেঁপে উঠল শেখ হাসিনার
Khaleda Zia death : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর কট্টর রাজনৈতিক ব্যাক্তিত্বের প্রয়াণে শোকবার্তায় শেখ হাসিনা বলেন, খালেদা জিয়ার মৃত্যু বাংলাদেশের রাজনীতি ও বিএনপির জন্য এক অপূরণীয় ক্ষতি। আওয়ামী লীগের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ শেখ হাসিনার এই শোকবার্তা প্রকাশ করা হয়েছে।
শোকবার্তায় শেখ হাসিনার উদ্ধৃতি দিয়ে বলা হয়, “বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি। বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর ভূমিকা দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যু বাংলাদেশের রাজনীতি এবং বিএনপি নেতৃত্বের জন্য এক বিরাট ক্ষতি।”
মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে খালেদা জিয়ার মৃত্যুর খবর জানানো হয়। দলীয় সূত্রে জানা যায়, সকাল ৬টা নাগাদ তাঁর মৃত্যু হয়। দীর্ঘদিন ধরে তিনি ফুসফুস ও কিডনির সমস্যাত ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে খালেদা জিয়া ছিলেন এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তিনি দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী এবং দু’বার এই দায়িত্ব পালন করেন। ১৯৯১ সালে প্রথমবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করে ১৯৯৬ সাল পর্যন্ত পাঁচ বছর ক্ষমতায় ছিলেন তিনি। পরে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
আরও পড়ুন-Khaleda Zia death: প্রয়াত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া, বড় সিদ্ধান্ত BNP-এর
অন্যদিকে শেখ হাসিনা বাংলাদেশে মোট পাঁচবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তবে গত বছর দেশে সংঘটিত এক অভ্যুত্থান ও হিংসাত্মক বিক্ষোভের প্রেক্ষিতে তিনি পদত্যাগে বাধ্য হন এবং পরে বাংলাদেশ ছেড়ে ভারতে এসে আশ্রয় নেন।
শেখ হাসিনা ও খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে চির প্রতিদ্বন্দ্বি দুই মুখ। একসময় দু’জনেই স্বৈরশাসনের বিরুদ্ধে একসঙ্গে আন্দোলন করলেও ক্ষমতার রাজনীতিতে তাঁরা একে অপরের প্রধান প্রতিপক্ষ হয়ে ওঠেন। খালেদা জিয়ার আমলে গণভোটের মাধ্যমে রাষ্ট্রপতি শাসনব্যবস্থা থেকে সংসদীয় শাসনব্যবস্থায় রূপান্তরের ঘটনাও বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে উল্লেখযোগ্য ঘটনা বলে বিবেচিত হয়।
দুই নেত্রীর শাসনামলে বিদেশ নীতিতেও স্পষ্ট পার্থক্য লক্ষ্য করা গিয়েছিল। খালেদা জিয়ার সময়কালে চিন ও পাকিস্তানের সঙ্গে সম্পর্কের ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল, অন্যদিকে শেখ হাসিনার আমলে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়।
আরও পড়ুন-Khaleda Zia: খালেদা জিয়া কি ভারতীয় ছিলেন? বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুর পর নতুন বিতর্ক
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us