/indian-express-bangla/media/media_files/2025/12/30/khaleda-zia-death-tarique-rahman-emotional-tribute-bnp-2025-12-30-14-54-46.jpg)
না ফেরার দেশে খালেদা জিয়া, বিদায় বেলায় মায়ের সংগ্রামকে কুর্নিশ ছেলে তারেকের
Khaleda Zia death:প্রয়াত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার সকাল ৬টায় মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে খালেদা জিয়ার বয়স হয়েছিল ৮০ বছর। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দেশ-বিদেশের তাবড় রাজনীতিবিদ থেকে শুরু করে শুভাকাঙ্ক্ষীরা। এদিকে মায়ের মৃত্যুতে ভেঙে পড়েছেন খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এক আবেগঘন বার্তায় তিনি এই দুঃসংবাদের কথা জানান।
তারেক রহমান তাঁর পোস্টে লেখেন, “আমার মা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ আমাদের ছেড়ে তারাদের দেশে পাড়ি দিয়েছেন।” তিনি লিখেছেন, "খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রীই নন, তিনি ছিলেন ‘গণতন্ত্রের জননী’ এবং ‘বাংলাদেশের মা’। সারাজীবন ধরে তিনি দেশের গণতান্ত্রিক ব্যবস্থা সুদৃঢ় করার জন্য সংগ্রাম করেছেন এবং স্বৈরাচার ও নিপীড়নের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছেন বলে উল্লেখ করেন তারেক।
আরও পড়ুন-Khaleda Zia death: প্রয়াত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া, বড় সিদ্ধান্ত BNP-এর
মায়ের ব্যক্তিগত পরিচয় তুলে ধরে তারেক রহমান লেখেন, তাঁর কাছে খালেদা জিয়া ছিলেন এক স্নেহশীল, কোমল অথচ সাহসী। কঠিন পরিস্থিতিতেও তিনি সবসময় পরিবারের খোঁজখবর রাখতেন। রাজনৈতিক সংঘাত ও চরম প্রতিকূলতার মধ্যেও তাঁর মাতৃত্বপূর্ণ ও সহানুভূতিশীল মনোভাব কখনও বদলে যায়নি।
তারেক রহমান আরও জানান, খালেদা জিয়াকে জীবনের বিভিন্ন পর্যায়ে গ্রেপ্তার, চিকিৎসা না পাওয়া এবং ধারাবাহিক রাজনৈতিক নির্যাতনের মুখোমুখি হতে হয়েছে। তবে এসব প্রতিকূলতার মধ্যেও তিনি কখনও ভেঙে পড়েননি। শান্ত অথচ দৃঢ় ব্যক্তিত্বের অধিকারী খালেদা জিয়া দেশের জন্য নিজের স্বামী ও সন্তানকে হারানোর মতো ব্যক্তিগত ট্র্যাজেডির মধ্য দিয়েও অটল ছিলেন। সেই সময়েই বাংলাদেশের মানুষই তাঁর পরিবারে পরিণত হয় এবং জাতির সেবাই তাঁর জীবনের প্রধান লক্ষ্য হয়ে ওঠে।
বিবৃতিতে তারেক রহমান বলেন, দেশপ্রেম, ত্যাগ ও গণতন্ত্রের জন্য সংগ্রামের যে উত্তরাধিকার খালেদা জিয়া রেখে গেছেন, তা আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে। বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে তাঁর স্মৃতি ও অবদান চিরকাল অম্লান থাকবে বলেও উল্লেখ করেন তিনি।
আরও পড়ুন-Khaleda Zia: খালেদা জিয়া কি ভারতীয় ছিলেন? বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুর পর নতুন বিতর্ক
My mother, BNP Chairperson Begum Khaleda Zia, has responded to the call of Almighty Allah and left us today. Inna lillahi wa inna ilayhi raji'un (Indeed, we belong to Allah, and to Him we shall return).
— Tarique Rahman (@trahmanbnp) December 30, 2025
To many, she was the leader of the nation, an uncompromising leader, the… pic.twitter.com/bLsEtzYWgi
পোস্টের শেষে তারেক রহমান লেখেন, “পরিবারের পক্ষ থেকে দেশ ও বিশ্বের সর্বত্র থেকে পাওয়া ভালোবাসা, শ্রদ্ধা ও সমবেদনার জন্য আমি কৃতজ্ঞতা জানাই।” রাজনৈতিক মহলের মতে, খালেদা জিয়ার প্রয়াণের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ যুগের অবসান ঘটল।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us