Khaleda Zia Net Worth: মাসিক আয়ই ছিল কোটি টাকা, খালেদা জিয়ার মোট সম্পত্তির পরিমাণ জানলে চমকে উঠবেন

Khaleda Zia Net Worth: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ৮০ বছর বয়সে প্রয়াত হয়েছেন। তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Khaleda Zia Net Worth: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ৮০ বছর বয়সে প্রয়াত হয়েছেন। তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

author-image
IE Bangla Web Desk
New Update
খালেদা জিয়ার মোট সম্পদ, Khaleda Zia net worth, বেগম খালেদা জিয়া, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, BNP chairperson, Bangladesh politics, Khaleda Zia assets, Khaleda Zia income, BNP leader Khaleda Zia, Bangladesh former PM wealthkhaleda-zia-net-worth-assets-bnp-former-prime-minister

প্রয়াত বেগম খালেদা জিয়া

Khaleda Zia Net Worth: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ৮০ বছর বয়সে প্রয়াত হয়েছেন। তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক প্রভাবশালী ও দীর্ঘদিনের পরিচিত মুখ খালেদা জিয়া ছিলেন দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। 

Advertisment

আরও পড়ুন-Amit Shah: “২০২৬-এ সরকার বদল অবশ্যম্ভাবী!” নারী নিরাপত্তা থেকে শিল্পায়ন, তৃণমূলকে তুলোধনা অমিত শাহের

বিএনপি চেয়ারপারসন ও প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর কট্টর রাজনৈতিক ব্যাক্তিত্বের প্রয়াণে শোকবার্তায় শেখ হাসিনা বলেন, খালেদা জিয়ার মৃত্যু বাংলাদেশের রাজনীতি ও বিএনপির জন্য এক অপূরণীয় ক্ষতি। আওয়ামী লীগের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ শেখ হাসিনার এই শোকবার্তা প্রকাশ করা হয়েছে।

শোকবার্তায় শেখ হাসিনার উদ্ধৃতি দিয়ে বলা হয়, “বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি। বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর ভূমিকা দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যু বাংলাদেশের রাজনীতি এবং বিএনপি নেতৃত্বের জন্য এক বিরাট ক্ষতি।”মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে খালেদা জিয়ার মৃত্যুর খবর জানানো হয়। দলীয় সূত্রে জানা যায়, সকাল ৬টা নাগাদ  তাঁর মৃত্যু হয়। দীর্ঘদিন ধরে তিনি ফুসফুস ও কিডনির সমস্যাত ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

আরও পড়ুন-প্রকাশ্যে অধ্যাপককে 'জাত তুলে' অপমান, বিরাট অভিযোগে উত্তাল গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়

খালেদা জিয়ার জন্ম ১৯৪৫ সালে জলপাইগুড়িতে। ১৯৫৯ সালে তিনি জিয়াউর রহমানকে বিয়ে করেন। পরবর্তীতে জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি হন। ১৯৮১ সালে সামরিক কর্মকর্তাদের হাতে জিয়াউর রহমান নিহত হওয়ার পর খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক পথচলায় বড় পরিবর্তন আসে। স্বামীর মৃত্যুর পর তিনি সক্রিয়ভাবে রাজনীতিতে যুক্ত হন। ১৯৮৪ সালে খালেদা জিয়া বিএনপির সভাপতি নির্বাচিত হন। তাঁর নেতৃত্বেই ১৯৯১ সালের নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসে এবং তিনি বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তাঁর প্রথম মেয়াদ ছিল ১৯৯১ সালের মার্চ থেকে ১৯৯৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত। এরপর ১৯৯৬ সালে স্বল্প সময়ের জন্য দ্বিতীয়বার এবং ২০০১ সালের অক্টোবর থেকে ২০০৬ সালের অক্টোবর পর্যন্ত তৃতীয় মেয়াদে তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন-নিউটাউনে ‘দুর্গা অঙ্গনের’ শিলান্যাস মমতার, 'ভক্তিকে ভোটব্যাঙ্কের রাজনীতি'তে পরিণত করার 'বিস্ফোরক' অভিযোগ বিজেপির

খালেদা জিয়ার মোট সম্পত্তির সঠিক পরিমাণ সম্পর্কে কোনও আনুষ্ঠানিক তথ্য জনসমক্ষে নেই। তবে ২০১৮ সালের নির্বাচনের সময় জমা দেওয়া হলফনামা অনুযায়ী, তাঁর সম্পত্তির একটা হিসাব পাওয়া গিয়েছে । ওই হলফনামা অনুযায়ী, খালেদা জিয়ার বার্ষিক আয় ছিল প্রায় ১ কোটি ৫২ লক্ষ বাংলাদেশি টাকা। বাড়ি, ফ্ল্যাট ও দোকান ভাড়া থেকে তাঁর বার্ষিক আয় ছিল প্রায় ৬৭ লক্ষ টাকা।এছাড়াও শেয়ার ও ব্যাংক আমানত থেকে তাঁর আয় ছিল প্রায় ৮৫ লক্ষ টাকা। হলফনামা অনুযায়ী, তাঁর কাছে নগদ ছিল প্রায় ৫০ হাজার টাকা এবং বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে তাঁর জমা অর্থের পরিমাণ ছিল প্রায় ৪ কোটি ৭৭ লক্ষ টাকা। তাঁর মালিকানাধীন একটি গাড়ির মূল্য ধরা হয়েছিল প্রায় ৪৮ লক্ষ টাকা এবং ইলেকট্রনিক সামগ্রীর মূল্য ছিল আনুমানিক ৫ লক্ষ টাকা। দীর্ঘ রাজনৈতিক জীবনে বিতর্ক ও সাফল্য দু’টিই ছিল খালেদা জিয়ার জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ। তাঁর মৃত্যুতে বাংলাদেশের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের অবসান হল বলে মনে করছেন রাজনৈতিক মহল।

আরও পড়ুন- Republic Day Parade 2026: প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে কর্তব্যপথ কাঁপাবে বাংলার ৫ তরুণ-তরুণী, বাঙালি হিসাবে গর্ব হতে বাধ্য

Khaleda Zia death