উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে ফেলে মার, তৃণমূল নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন দীপক অধিকারী

থানায় দায়ের করা অভিযোগে দীপক অধিকারী জানিয়েছে, “বুধবার বেলা ১১টা নাগাদ তৃণমূলের অঞ্চল সভাপতি শেখ সাহাদ আলি ওরফে লকাইয়ের নেতৃত্বে ২০-৩০ জন হঠাৎতই তাঁদের দোকানে চড়াও হয়ে দোকানে হামলা চালায়“।

থানায় দায়ের করা অভিযোগে দীপক অধিকারী জানিয়েছে, “বুধবার বেলা ১১টা নাগাদ তৃণমূলের অঞ্চল সভাপতি শেখ সাহাদ আলি ওরফে লকাইয়ের নেতৃত্বে ২০-৩০ জন হঠাৎতই তাঁদের দোকানে চড়াও হয়ে দোকানে হামলা চালায়“।

author-image
Pradip Kumar Chattopadhyay
New Update
খণ্ডঘোষ, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী হামলা, আস্তিক অধিকারী, তৃণমূল নেতা লকাই, রাজনৈতিক সহিংসতা পশ্চিমবঙ্গ, খণ্ডঘোষ থানার মামলা, বেরুগ্রাম তৃণমূল, West Bengal student assault, TMC leader violence, HS exam student attack

নিজস্ব চিত্র

প্রথমে মাটিতে ফেলে এলোপাথাড়ি লাথি। তার পর চ্যাংদোলা করে তুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে  ছুঁড়ে ফেলা হলো পুকুরে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগের দিন এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর উপর এমন বর্বরোচিত অত্যাচার চালানোর অভিযোগ উঠেছে পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের এক তৃণমূল নেতার বিরুদ্ধে। অভিযুক্ত খণ্ডঘোষের বেরুগ্রাম অঞ্চল তৃণমূলের সভাপতি শেখ সাহাদ আলি ওরফে লকাইয়ের বিরুদ্ধে বুধবার খণ্ডঘোষ থানায় অভিযোগ জমা করেছেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী আস্তিক অধিকারীর বাবা দীপক অধিকারী। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। আর তা নিয়ে ভোটের মুখে রাজনৈতিক মহলে জোর শোরগোল পড়ে গিয়েছে। 

Advertisment

আরও পড়ুন-রাজ্যে এবার নার্সের রহস্য মৃত্যু, ধুন্ধুমার! হাওড়া, হুগলি, দুর্গাপুর শিল্পাঞ্চলে বনধের মিশ্র প্রভাব

খণ্ডঘোষের বোঁয়াই গ্রামের বাসিন্দা হলেন দীপক অধিকারী। তাঁর ছেলে আস্তিক খণ্ডঘোষ সংলগ্ন বাঁকুড়ার ইন্দাস ব্লকের আকুই হাই স্কুলের কলা বিভাগের ছাত্র। উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে সে বৃহস্পতিবার যাবে কয়েক কিলোমিটার দূরে শাসপুর হাই স্কুলে। খণ্ডঘোষ থানায় দায়ের করা অভিযোগে দীপক অধিকারী জানিয়েছে, “বুধবার বেলা ১১টা নাগাদ তৃণমূলের অঞ্চল সভাপতি শেখ সাহাদ আলি ওরফে লকাইয়ের নেতৃত্বে ২০-৩০ জন হঠাৎতই তাঁদের দোকানে চড়াও হয়ে দোকানে হামলা চালায়"। তখন আস্তিক দোকানের ভিতর ছিল। দীপক বাবুর অভিযোগ,“দোকানে হামলা চালিয়ে লকাইরা দোকান বন্ধ করতে বলে।দোকান কেন বন্ধ করবো?এই প্রশ্ন করা হতেই লকাই ও তার দলবল লাথি মেরে আস্তিককে মাটিতে ফেলে দেয়। তাঁকেও মারে । আস্তিক কোন রকমে উঠে দাঁড়ালে লকাই ও তার দলবল প্রথমে আস্তিকের হাত মুচড়ে দেয়। তারপরে আস্তিক কে পুকুরে ছুঁড়ে ফেলে দেয়। এই ঘটনা ঘটিয়ে পালিয়ে যাওয়ার সময়ে লকাইর ও তাঁর দোকানের মালপত্র নষ্ট করে দেয়।যাওয়ার সময় ‘চার দিন পর ফের  আসছি’ বলে তারা  হুমকিও  দিয়ে যায়। 

Advertisment

আস্তিক অধিকারী বলেন,“যে ভাবে চ্যাংদোলা করে তুলে আমাকে পুকুরে ছুঁড়ে ফেলে দেওয়া হয় তাতে আমার মৃত্যু পর্যন্ত হতে পারতো। বাড়ির লোকজন দ্রুত আমাকে পুকুর থেকে তুলে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান বলে রক্ষা পেয়ে গিয়েছি। তবুও ভয় না পেয়ে আমি ও আমার বাবা থানায় গিয়ে অভিযোগ জানিয়েছি। নিরাপদে সুষ্ঠ ভাবে আমি যাতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যেতে পারি,তা নিশ্চিত করার জন্য পুলিশের কাছে অনুরোধ রেখেছি।” এ নিয়ে এসডিপিও (বর্ধমান দক্ষিণ) অভিষেক মণ্ডল জানান,“বুধবার বিকালে থানায়  অভিযোগ দায়ের হবার পরেই মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে“। 

আরও পড়ুন-৪৩টি স্থানে সংঘর্ষ, মুন্সিগঞ্জে বোমা হামলা, বিএনপি নেতার মৃত্যুতে তোলপাড়

তবে পুলিশ তদন্ত শুরু হওয়ার কথা বললেও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে মারধোর করে তাঁকে পুকুরে 
ছুঁড়ে ফেলে দেওয়ার অভিযোগ ঘিরে খণ্ডোঘোষে রাজনৈতিক উত্তাপের পারদ এখন যথেষ্টই চড়েছে।  ঘটনার তীব্র নিন্দা করে জেলা বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন,“লকাইয়ের অত্যাচার এখন সব সীম ছাড়িয়ে গিয়েছে। লকাইয়ের অত্যাচারে খণ্ডঘোষের বেরুগ্রাম অঞ্চলের মানুষের নাভিশ্বাস উঠছে। সম্প্রতি বোঁয়াইয়ে হওয়া বিজেপির একটি কর্মসূচিতে আস্তিকের  পরিবার সহযোগীতার হাত বাড়িয়ে ছিলো।সেটা বেরুগ্রাম অঞ্চলের  তৃণমূলের সভাপতির মনে নিতে পারেন নি।তাই বদলা নিতে  তৃণমূল নেতা লকাই উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগের দিন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী আস্তিক অধিকারীর উপর বর্বরোচিত আক্রমন চালিয়েছে। পুলিশ মামলা রুজু হওয়ার কথা বললেও লকাইকে গ্রেপ্তার করার স্পর্ধা পুলিশ এখনো দেখাতে পারে নি বলে মৃত্যুঞ্জয় চন্দ্র দাবি করেছেন।’

যদিও অভিযুক্ত বেরুগ্রাম অঞ্চলের তৃণমূলের সভাপতি শেখ সাহাদ আলি ওরফে লকাই তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।তিনি বলেন,’আমাদের নাম জড়িয়ে দিলে আমাদের কী আর করার আছে।“ অন্যদিকে তৃণমূলের খণ্ডঘোষের ব্লক সভাপতি অপার্থিব ইসলামর বলেন,’ঘটনার সঙ্গে রাজনীতির কোনও যোগ আছে বলে আমার জানা নেই।“ খণ্ডঘোষের বিধায়ক নবীনচন্দ্র বাগ  অবশ্য সাফ জানিয়ে দেন,“অভিযোগ সত্যি হলে,ভোটের মুখে  দলের ভাবমূর্তি খুন্ন হবে।” 

আরও পড়ুন-'বাবরি যাত্রা'থেকে মমতার পাশাপাশি বিজেপিকেও হুঙ্কার ছুঁড়লেন হুমায়ুন, ভোটের আগে বাড়ালেন উত্তেজনা

HS tmc