/indian-express-bangla/media/media_files/2026/01/29/irnahar-gold-shop-armed-robbery-bomb-scare-2026-01-29-13-42-21.jpg)
কপালে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতি
কপালে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় আতঙ্ক ছড়াল কীর্ণাহারে। বুধবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ কীর্ণাহার থানার মাত্র প্রায় ৩০০ মিটার দূরে বাসস্ট্যান্ড সংলগ্ন একটি সোনার দোকানে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন প্রায় ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল পরিকল্পিতভাবে ওই দোকানে হানা দেয়।
আরও পড়ুন-রাজীব কুমারকেই ডিজিপি করতে চায় রাজ্য, নিয়োগ ঘিরে তুঙ্গে চর্চা, বাড়ল আইনি জটিলতা
আরও পড়ুন-'নোবেল শান্তি পুরষ্কার পেয়েছিলেন রবীন্দ্রনাথ', ভোটের আগে নীতিনের মন্তব্যে তোলপাড়, গর্জে উঠল তৃণমূল
আরও পড়ুন- ভোটের আগে বড় চমক, বিজেপিকে চাপে রেখে বিরাট উইকেট তুলে নিল তৃণমূল, পদ্মশিবিরের তুমুল চর্চা
সূত্রের দাবি, ডাকাত দলের মধ্যে চারজন আংটি কেনার অছিলায় দোকানে ঢোকে। আংটি দেখার সময় হঠাৎই তারা আগ্নেয়াস্ত্র বের করে দোকানের মালিকের কপালে ঠেকায়। সেই সুযোগে দলের অন্য সদস্যরা দোকান থেকে নগদ টাকা সহ বিপুল পরিমাণ সোনা ও রুপোর গয়না লুট করে নেয়। দোকানে চিৎকার-চেঁচামেচি শুরু হতেই আশপাশের মানুষজন জড়ো হতে থাকেন। পরিস্থিতি সামাল দিতে বোমা ফাটাতে ফাটাতে ডাকাতদল ঘটনাস্থল থেকে চম্পট দেয়।
ডাকাতির ঘটনার পর দোকানের মালিক বাপন কর্মকার আতঙ্কে কার্যত দিশেহারা হয়ে পড়েন এবং কথা বলার মতো অবস্থায় ছিলেন না। স্থানীয় এক ব্যবসায়ীর দাবি, “ওরা কয়েকদিন ধরেই নানা অজুহাতে এখানে আসা-যাওয়া করছিল। বিষয়টি তখন বুঝতে পারিনি।”
কীর্ণাহার ব্যবসায়ী সমিতির সম্পাদক তপন কুমার দে জানান, “কপালে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে বোমা ফাটিয়ে ডাকাতির ঘটনা এর আগে এই এলাকায় ঘটেনি। পালানোর সময় ডাকাতদল একটি চারচাকার গাড়ি, একটি মোটরবাইক এবং একটি পিস্তল ফেলে যায়।” ঘটনার জেরে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া ওইসব জিনিস ও অন্যান্য সূত্র ধরে ডাকাতির ঘটনার কিনারা করার চেষ্টা চলছে। এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যে এই ঘটনায় চার জনকে আটক করেছে পুলিশ। তাদের জেরার কাজ চলছে।
আরও পড়ুন- SIR শুনানির লম্বা লাইনে দাঁড়িয়ে রাজ্যের মন্ত্রী, ক্ষোভ উগরে দিলেন কমিশনের বিরুদ্ধে


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us