তৃণমূলের দাপুটে সাংসদের বিরুদ্ধে এবার ভয়ঙ্কর অভিযোগ, ভিডিও ফাঁস হতেই হুলস্থূল, অভিষেক যা বললেন....

বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য ভিডিওটি শেয়ার করে দাবি করেন, কয়েকদিন আগে বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর যে তৃণমূল সাংসদের বিরুদ্ধে সংসদের ভিতরে ই-সিগারেট ব্যবহারের অভিযোগ তুলেছিলেন, তিনি তৃণমূলের দাপুটে সাংসদ।

বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য ভিডিওটি শেয়ার করে দাবি করেন, কয়েকদিন আগে বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর যে তৃণমূল সাংসদের বিরুদ্ধে সংসদের ভিতরে ই-সিগারেট ব্যবহারের অভিযোগ তুলেছিলেন, তিনি তৃণমূলের দাপুটে সাংসদ।

author-image
IE Bangla Web Desk
New Update
Kirti Azad, E Cigarette Parliament, TMC MP Controversy, BJP IT Cell Amit Malviya, Parliament Smoking Row, Anurag Thakur Statement, Pradeep Bhandari BJP, Mamata Banerjee Explanation Demand, Lok Sabha Controversy, Indian Parliament News

তৃণমূলের দাপুটে সাংসদের বিরুদ্ধে এবার ভয়ঙ্কর অভিযোগ

সংসদ ভবনের ভিতরে ধূমপান ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্কের সূত্রপাত হয়েছে। তৃণমূল কংগ্রেসের সাংসদ কীর্তি আজাদের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে তীব্র আক্রমণ শুরু করেছে বিজেপি। ভাইরাল ভিডিওতে কীর্তি আজাদকে লোকসভার ভিতরে বসে ধূমপান করতে দেখা যাচ্ছে। বিজেপির দাবি, তিনি সংসদে বসে ই-সিগারেট খাচ্ছেন।

Advertisment

বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য ভিডিওটি শেয়ার করে দাবি করেন, কয়েকদিন আগে বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর যে তৃণমূল সাংসদের বিরুদ্ধে সংসদের ভিতরে ই-সিগারেট ব্যবহারের অভিযোগ তুলেছিলেন, তিনি কীর্তি আজাদই। মালব্য লেখেন, সংসদের মতো জায়গায় এমন আচরণ সম্পূর্ণ অগ্রহণযোগ্য। তাঁর মতে, ধূমপান আইনত নিষিদ্ধ না হলেও সংসদের ভিতরে এই ধরনের আচরণ শিষ্টাচার ও নিয়মবিরোধী।

অমিত মালব্য আরও বলেন, কীর্তি আজাদের মতো একজন সাংসদের কাছে সংসদের নিয়মকানুন কোনও গুরুত্ব পাচ্ছে না। সংসদের ভিতরে ই-সিগারেট হাতের তালুতে লুকিয়ে রাখার সাহস নিয়েই তিনি প্রশ্ন তোলেন। একই সঙ্গে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তাঁর সাংসদের এই আচরণ নিয়ে ব্যাখ্যা দাবি করেন।

যদিও ভাইরাল ভিডিওটিতে কীর্তি আজাদকে ডান হাত মুখের কাছে প্রায় পাঁচ সেকেন্ড ধরে রাখতে দেখা গেলেও, সেই ফুটেজে স্পষ্টভাবে কোনও সিগারেট, ই-সিগারেট বা ধোঁয়া দেখা যায়নি। তবুও এই ভিডিও ঘিরে রাজনৈতিক বিতর্ক ক্রমশ জোরদার হচ্ছে।

বিজেপির মুখপাত্র প্রদীপ ভান্ডারীও ওই ভিডিওটি শেয়ার করে কড়া প্রতিক্রিয়া জানান। তিনি লেখেন, “এটি একটি অপরাধ এবং গণতন্ত্রের মন্দিরের অপমান। মমতা বন্দ্যোপাধ্যায়কে এর জবাব দিতে হবে। তাঁর সাংসদরা দেশের মানুষের সামনে কী উদাহরণ রাখছেন?”

উল্লেখ্য, কয়েকদিন আগেই লোকসভায় বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর এক তৃণমূল সাংসদের বিরুদ্ধে সংসদের ভিতরে ই-সিগারেট ব্যবহারের অভিযোগ তুলেছিলেন। তিনি স্পিকারকে উদ্দেশ্য করে প্রশ্ন করেছিলেন, দেশে যেখানে ই-সিগারেট নিষিদ্ধ, সেখানে সংসদের ভিতরে কীভাবে এই ধরনের ধূমপান সম্ভব হচ্ছে। তিনি দাবি করেন, এক তৃণমূল সাংসদ একাধিক দিন ধরে লোকসভার ভিতরে ই-সিগারেট ব্যবহার করছেন।

এই অভিযোগের প্রেক্ষিতে তৃণমূল সাংসদ কীর্তি আজাদ পাল্টা প্রতিক্রিয়া দিয়ে বলেন, তিনি চাইলে এমন বহু সাংসদের নাম বলতে পারেন যারা সংসদ ভবনের চত্বরে ধূমপান করেন। তবে কোনও প্রমাণ ছাড়া তিনি কারও বিরুদ্ধে অভিযোগ করতে চান না বলেও মন্তব্য করেন। তাঁর বক্তব্য, সংসদের নিয়ম অনুযায়ী কোনও অভিযোগ আনতে হলে আগে স্পিকারকে জানানো প্রয়োজন।

এদিকে, তৃণমূল কংগ্রেসের সিনিয়র সাংসদ সৌগত রায় বলেন, সংসদের ভিতরে ধূমপান নিষিদ্ধ হলেও খোলা জায়গায় ধূমপানে কোনও নিষেধাজ্ঞা নেই। তিনি অভিযোগ করেন, বিজেপি সরকার আমলে দিল্লিতে দূষণ চরমে পৌঁছেছে। এই ধরনের অভিযোগে সময় নষ্ট না করে সেই দিকে নজর দেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।

লোকসভা সচিবালয়ের সূত্র অনুসারে, এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। কার্যবিবরণীর রেকর্ডিং পরীক্ষা করার পর, নিয়ম অনুসারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। ঠাকুর সাংসদের বিরুদ্ধে এই অভিযোগকে সংসদীয় আচরণের গুরুতর লঙ্ঘন এবং নিয়ম ও বিধিবদ্ধ বিধানের চরম লঙ্ঘন বলে বর্ণনা করেছেন। এই বিতর্ক নিয়েই এবার মুখ খুললেন তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি সাফ জানিয়েছেন, ফুটেজ না দেখা পর্যন্ত তিনি কোনও মন্তব্য করবেন না। অভিযোগ প্রমাণ হলে দলীয় স্তরে পদক্ষেপ করা হবে।

আরও পড়ুন-বিকট শব্দে ভরদুপুরে সিলিন্ডার বিস্ফোরণ, ঝলসে মৃত্যু, তুমুল চাঞ্চল্য, তোলপাড়

আরও পড়ুন-South 24 Parganas News: মাছ ধরতে নামলেই ‘টাকা দাও’! সুন্দরবনেও লাগামছাড়া 'তোলাবাজি'তে ফুঁসছেন মৎস্যজীবীরা 

আরও পড়ুন-SIR List: ‘আমি বেঁচে আছি!’ ভোটার তালিকায় মৃত দেখানোয় শ্মশানে গিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ কাউন্সিলরের 

tmc Kirti Azad