ফের রাজ্যে বিএলও মৃত্যুর ভয়ঙ্কর অভিযোগ, SIR ইস্যুতে তোলপাড় বাংলার রাজ্য-রাজনীতি

ফের রাজ্যে বিএলও মৃত্যুর ভয়ঙ্কর অভিযোগ। যাদবপুরের মুকুন্দপুর এলাকায় বিএলও অশোক দাসের অস্বাভাবিক মৃত্যুর জেরে চূড়ান্ত চাঞ্চল্য ছড়িয়েছে।

ফের রাজ্যে বিএলও মৃত্যুর ভয়ঙ্কর অভিযোগ। যাদবপুরের মুকুন্দপুর এলাকায় বিএলও অশোক দাসের অস্বাভাবিক মৃত্যুর জেরে চূড়ান্ত চাঞ্চল্য ছড়িয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Ashok Das death Kolkata, Ahlayanagar incident, BLO death West Bengal, SIR work pressure, Kolkata police investigation, RN Tagore Hospital, BLO suicide allegation, Election Commission pressure, West Bengal BLO protest, Kolkata local news

ফের রাজ্যে বিএলও মৃত্যুর ভয়ঙ্কর অভিযোগ।

ফের রাজ্যে বিএলও মৃত্যুর ভয়ঙ্কর অভিযোগ। যাদবপুরের মুকুন্দপুর এলাকায় বিএলও অশোক দাসের অস্বাভাবিক মৃত্যুর জেরে চূড়ান্ত চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবার সূত্রে দাবি, বিএলও-র মৃতদেহ বাড়ির বাথরুম থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে আর এন টেগোর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুর পিছনে আত্মহত্যা নাকি অন্য কোনও কারণ, তা ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশের পরেই স্পষ্ট হবে বলে পুলিশ সূত্রে খবর। ঘটনার গুরুত্ব বিবেচনা করে পুলিশ ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

Advertisment

পরিবারের অভিযোগ, অতিরিক্ত কাজের চাপের মধ্যেই ছিলেন বিএলও অশোক দাস। তাঁর স্ত্রী জানিয়েছেন, এসআইআর সংক্রান্ত কাজ নিয়ে নির্বাচন কমিশনের তরফ থেকে নিয়মিত চাপের মুখে পড়তে হচ্ছিল তাঁকে। শুধু অফিসের কাজ নয়, প্রতিবেশীদের তরফ থেকেও মানসিক চাপের শিকার হচ্ছিলেন বলে অভিযোগ পরিবারের। অশোক দাসের বোন জানিয়েছেন, কিছুদিন আগেই ভাই তাঁর শারীরিক অসুস্থতা ও কাজের বাড়তি চাপের কথা পরিবারের সঙ্গে শেয়ার করেন। তাঁর হৃদরোগের সমস্যাও ছিল বলে পরিবার সূত্রে জানা গেছে। 

এদিকে বিএলও-র আকস্মিক মৃত্যুতে পরিবার কার্যত ভেঙে পড়েছে। ছোট সন্তানকে নিয়ে  চরম অনিশ্চয়তায় রয়েছেন মৃতের স্ত্রী। প্রতিবেশীরাও জানিয়েছেন, অশোক দাস ছিলেন শান্ত, পরিশ্রমী এবং অত্যন্ত দায়িত্ববান একজন মানুষ। উল্লেখ্য, রাজ্যে এসআইআর কাজ শুরু হওয়ার পর থেকেই বিএলওদের মধ্যে চাপ বেড়েছে বলে অভিযোগ। একাধিক জায়গায় বিএলও অসুস্থ হয়ে পড়ার পাশাপাশি, চাপের মুখে আত্মহত্যার ঘটনাও সামনে এসেছে। এই পরিস্থিতির প্রতিবাদে তৃণমূল-সমর্থিত বিএলও কর্মীরা রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখিয়েছেন। তাঁদের দাবি, অতিরিক্ত কাজের চাপে অনেক কর্মী মানসিকভাবে ভেঙে পড়ছেন।

পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রতিটি দিক খতিয়ে দেখা হচ্ছে। পরিবার ও স্থানীয় বাসিন্দাদের দাবি, ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত হোক। অশোক দাসের মৃত্যু ফের একবার বিএলওদের কাজের চাপ এবং প্রশাসনিক দায়িত্ব নিয়ে গুরুতর প্রশ্ন তুলে দিয়েছে।

আরও পড়ুন- 'আপনি তো দেবতাদেরও ছাড়ছেন না', মহাকাল মন্দিরের শিলান্যাসের আগে মমতাকে তুলোধোনা শঙ্কর ঘোষের

আরও পড়ুন-মায়াপুরে রুম বুকিংয়ের নামে বিরাট প্রতারণা, অভিযোগ পেতেই 'অ্যাকশনে' ইসকন, ভক্ত ও তীর্থযাত্রীদের জন্য জারি সতর্কতা 

আরও পড়ুন-শীঘ্রই শুরু বিএমসি সহ ২৯ পুরসভার ভোট গণনা, ফলাফলে নজর গোটা দেশের 

আরও পড়ুন-মারকাটারি মেজাজে শীত! এবার কি ঝটপট বিদায়? জানুন হাওয়া অফিসের বড় আপডেট   

BLO death