/indian-express-bangla/media/media_files/2025/06/21/barasat-fire-2025-06-21-22-33-32.jpg)
Khardaha fire: প্রতীকী ছবি।
Republic Day 2026 Fire: প্রজাতন্ত্র দিবসের উৎসবের আবহেই বিষাদের ছায়া কলকাতায়। ২৬শে জানুয়ারি ভোরে শহরের বুকে ঘটে গেল এক ভয়াবহ অগ্নিকাণ্ড। আনন্দপুরের কাছে নাজিরাবাদ এলাকায় একটি বিশাল গোডাউনে বিধ্বংসী আগুন লাগে। টিনের শেড দেওয়া ওই গুদামটিতে দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় কাজ করলেও, ভেতরে ৩-৪ জন কর্মীর আটকে থাকার আশঙ্কায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
স্থানীয় ও দমকল সূত্রে খবর, ভস্মীভূত ওই গোডাউনটি একটি নামী ফুড ডেলিভারি সংস্থার। সেখানে বিপুল পরিমাণে নরম পানীয় (Soft Drinks) এবং প্যাকেটজাত খাদ্যসামগ্রী মজুত ছিল। আজ ভোরে স্থানীয়রা হঠাৎই গুদাম থেকে কালো ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা বের হতে দেখেন। মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ আকার ধারণ করে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১০টি ইঞ্জিন।
ঘন্টার পর ঘন্টা লড়াই, এখনও বেরোচ্ছে ধোঁয়া
ভোর থেকে আগুন নেভানোর কাজ চললেও বেলা গড়িয়ে সকাল হয়ে যাওয়ার পরেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। দাহ্য বস্তু ও প্লাস্টিক থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং শেডটি প্রায় ভস্মীভূত হয়ে যায়। এখনও ধ্বংসস্তূপ থেকে ধোঁয়া বের হতে দেখা যাচ্ছে। দমকলকর্মীরা পকেট ফায়ার নেভানোর চেষ্টা চালাচ্ছেন।
আটকে পড়া কর্মীদের খোঁজ নেই, কান্নায় ভেঙে পড়েছে পরিবার
আগুনের ভয়াবহতার থেকেও বড় আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে নিখোঁজ কর্মীদের বিষয়টি। স্থানীয়দের দাবি, আগুন লাগার সময় গোডাউনের ভেতরে ৩-৪ জন কর্মী ছিলেন। আগুন লাগার পরেই ভেতর থেকে চিৎকার ও চেঁচামেচি শোনা গিয়েছিল।
আরও পড়ুন-Jamalpur News: উপরে আপেল-কমলা, নিচে সর্বনাশের ফাঁদ! ফলের দোকানেই কোটি টাকার 'জাল' স্বপ্ন বিক্রি!
কিন্তু আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে কেউ বের হতে পেরেছেন কি না, তা নিশ্চিত নয়। এখনও পর্যন্ত তাঁদের কোনো খোঁজ পাওয়া যায়নি। গোডাউনের বাইরে উৎকণ্ঠায় প্রহর গুনছেন নিখোঁজদের পরিজনরা। দমকল বাহিনী কুলিং প্রসেস চালিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করছে।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us