/indian-express-bangla/media/media_files/caWz8xDhhxfVdkarmE8M.jpg)
পুজোয় যাত্রী চাপ সামাল দিতে বিরাট উপহার রেলের
কলকাতা ও বেনারসের মধ্যে পূজা বিশেষ ট্রেন চলাচলের ঘোষণা করেছে ভারতীয় রেল। আসন্ন পূজা, দীপাবলি ও ছট পুজোর সময় যাত্রীদের বাড়তি চাপ সামাল দিতেই বিশেষ এই উদ্যোগ গ্রহণ করেছে ভারতীয় রেল। বিশেষ ট্রেন চালু হলে ২২,৪০০-এর বেশি অতিরিক্ত যাত্রী যাতায়াত করতে পারবেন বলে রেলের তরফে জানানো হয়েছে।
বেনারস থেকে কলকাতা পূজা স্পেশ্যাল ট্রেন ২৩ সেপ্টেম্বর থেকে ৪ নভেম্বর প্রতি মঙ্গলবার সকাল ১০:৪৫ মিনিটে ছাড়বে এবং পরের দিন সকাল ৫:২৫ মিনিটে কলকাতায় পৌঁছাবে। কলকাতা থেকে সেই ট্রেন ২৪ সেপ্টেম্বর থেকে ৫ নভেম্বর প্রতি বুধবার সকাল ৮:২৫ মিনিটে ছাড়বে এবং পরের দিন সকাল ৪:১৫ মিনিটে বেনারসে পৌঁছাবে।
এই ট্রেনগুলি পূর্ব রেল অন্তর্গত মোট ২২টি স্টেশনে থামবে। বিশেষ এই ট্রেনে থাকছে ট্রেনে এয়ার কন্ডিশন্ড কেবিনের সুবিধা। এই ট্রেনের টিকিট বুকিংয়ের তারিখ শীঘ্রই রেলের তরফে জানানো হবে।
অপরদিকে জনজাতি তালিকাভুক্তির দাবিতে আদিবাসী কুড়মি সমাজ রেল ও সড়ক অবরোধের প্রতিবাদে দুর্ভোগের মুখে পড়েছেন যাত্রীরা। ট্রেন বাতিলে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে খড়্গপুর-টাটানগর এবং খড়্গপুর-আদ্রা শাখায়।
বাতিল হওয়া ট্রেনগুলির মধ্যে রয়েছে
৬৩৫৪১ আসানসোল – গোমোহ MEMU
১৩৫৫৩ আসানসোল – বারানসী MEMU এক্সপ্রেস
১৩৩১৯ দুমকা – রাঁচি এক্সপ্রেস
১৩৫০৩ বর্ধমান – হাতিয়া MEMU এক্সপ্রেস
২২৩৮৭ হাওড়া – ধানবাদ ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস
১৩৫৪৫ আসানসোল – গয়া MEMU এক্সপ্রেস
২২৩০৩ হাওড়া – গয়া বন্দে ভারত এক্সপ্রেস
পাশাপাশি বেশ কিছু ট্রেনের রুট বদল করা হয়েছে। তার মধ্যে রয়েছে
১৩০০৯ হাওড়া – যোগ নগরী ঋষিকেশ দুন এক্সপ্রেস
১২৩১১ হাওড়া – কালকা নেতাজী এক্সপ্রেস
১২৯৮৭ শিয়ালদহ – আজমের এক্সপ্রেস
১২৩০৭ হাওড়া – জোধপুর এক্সপ্রেস
১২৩২১ হাওড়া – CSMT মুম্বই এক্সপ্রেস
১২৩৮১ হাওড়া – নিউ দিল্লি পূর্ব এক্সপ্রেস


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us