Kolkata fire: কলকাতায় ফের ভয়াবহ আগুন, বি বি গাঙ্গুলি স্ট্রিটে পুড়ে ছাই একের পর এক দোকান

BB Ganguly Street fire: কলকাতার বিবি গাঙ্গুলী স্ট্রিটে ভয়াবহ অগ্নিকাণ্ডে একের পর এক আসবাবপত্র ও প্লাইউডের দোকান পুড়ে ছাই। উত্তুরে হাওয়ার দাপটে দ্রুত ছড়ায় আগুন। দমকলের ১০টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজে হাত লাগায়।

BB Ganguly Street fire: কলকাতার বিবি গাঙ্গুলী স্ট্রিটে ভয়াবহ অগ্নিকাণ্ডে একের পর এক আসবাবপত্র ও প্লাইউডের দোকান পুড়ে ছাই। উত্তুরে হাওয়ার দাপটে দ্রুত ছড়ায় আগুন। দমকলের ১০টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজে হাত লাগায়।

author-image
IE Bangla Web Desk
New Update
Traffic Update, Kolkata Metro Timing January 26, 77th Republic Day West Bengal, Nari Shakti Parade,Republic Day 2026, Republic Day 2026 Speech in Bengali, Republic Day Speech Ideas, Republic Day Speech in Bengali, Republic Day 2026 Speech for Students, 77th Republic Day Speech in Bengali, প্রজাতন্ত্র দিবস 2026, প্রজাতন্ত্র দিবস 2026 ভাষণ, প্রজাতন্ত্র দিবস 2026 ছাত্রদের জন্য বক্তৃতা, 77তম প্রজাতন্ত্র দিবসের বক্তৃতা,Republic Day, January 26, Is its 77th or 78th Republic Day, Constitution of India,Republic Day parade,republic day 2026,  77th or 78th Republic Day in India, 77th or 78th Republic Day this year,Kolkata Fire, Mallikbazar fire, anandapur fire

Kolkata fire: প্রতীকী ছবি।

Kolkata breaking news: বুধবার ব্যস্ত সময়ে কলকাতার বিবি গাঙ্গুলী স্ট্রিটে ভয়াবহ অগ্নিকাণ্ডে চরম আতঙ্ক ছড়াল। একের পর এক প্লাইউড ও আসবাবপত্রের দোকান পুড়ে ছাই হয়ে যায়। উত্তুরে হাওয়ার দাপটে মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে পরপর দোকানে। ঘটনাস্থলে দমকলের অন্তত দশটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়।

Advertisment

ঘিঞ্জি ব্যবসায়িক এলাকায় আগুন লাগায় পরিস্থিতি দ্রুত ভয়াবহ রূপ নেয়। দোকানগুলিতে বিপুল পরিমাণ দাহ্য সামগ্রী মজুত থাকায় আগুন আরও বীভৎস আকার ধারণ করে। গায়ে গায়ে লাগানো দোকানগুলিতে আগুন ছড়িয়ে পড়ে একের পর এক। স্থানীয়দের দাবি, কয়েকটি দোকানের পিছনের বাড়িতেও আগুন ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন- সিঙ্গুরে ফের টাটা? মোদীর সভার আগে সুকান্তর আশ্বাসে রাজনৈতিক তরজা তুঙ্গে

প্রথমে দোকানকর্মীরা নিজস্ব অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। কিন্তু আগুন দ্রুত বড় আকার নিলে সেই চেষ্টা ব্যর্থ হয়। মুহূর্তের মধ্যেই শিখা গ্রাস করে আশপাশের দোকানগুলিকেও। জ্বলন্ত দোকানের পাশেই একাধিক বহুতল থাকায় আতঙ্কে বাসিন্দারা ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে পড়েন।

আরও পড়ুন- “ফুড রেসিজম”-এর বিরুদ্ধে লড়াই, ২ লক্ষ ডলার সেটেলমেন্ট পেলেন দুই ভারতীয় পিএইচডি শিক্ষার্থী

প্রতিদিন ব্যবসার কারণে বিবি গাঙ্গুলী স্ট্রিটের এই এলাকায় মানুষের ভিড় থাকে। সেই ব্যস্ত সময়েই অগ্নিকাণ্ড ঘটায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। গোটা চত্বর জুড়ে কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। দমকলকর্মীরা আগুন যাতে বহুতলগুলিতে ছড়িয়ে না পড়ে, তার জন্য যুদ্ধকালীন তৎপরতায় কাজ চালিয়ে যাচ্ছেন।

আরও পড়ুন-Suntalikhola: কলকাতা থেকে কয়েক ঘণ্টায় অভূতপূর্ব এক ‘নির্জনতার রাজ্য’! চেনেন সুন্দরী সুনতালীখোলা?

এদিকে দমকলের তৎপরতা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন একাংশ বাসিন্দা। তাঁদের অভিযোগ, আগুন দ্রুত নিয়ন্ত্রণে না আসায় ক্ষয়ক্ষতি বেড়েছে। যদিও দমকলের দাবি, ঘনবসতিপূর্ণ এলাকায় এবং দাহ্য সামগ্রীপূর্ণ দোকানের আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সবরকম চেষ্টা চলছে।

kolkata news Bengali News Today NEWS Breaking news Kolkata fire incident Kolkata fire news