West Bengal Weather Update: শীতের 'সুনামি' কলকাতায়, হুড়মুড়িয়ে নামল পারদ, কনকনে ঠাণ্ডা জেলাগুলিতে, আগামী সপ্তাহেই আরও পারদ পতন?

West Bengal Winter Update: শীতের দাপট বাড়ছে দার্জিলিংয়ে। শনিবার পাহাড়ে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ৫ ডিগ্রি সেলসিয়াসে। আগামী সাত দিনের আরও ঠান্ডার পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।

West Bengal Winter Update: শীতের দাপট বাড়ছে দার্জিলিংয়ে। শনিবার পাহাড়ে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ৫ ডিগ্রি সেলসিয়াসে। আগামী সাত দিনের আরও ঠান্ডার পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
West Bengal weather update  ,Kolkata coldest day  ,Cold wave in West Bengal  ,Christmas weather Bengal  ,Winter temperature drop,  North Bengal cold wave  ,Darjeeling Kalimpong weather  ,December winter forecast,  IMD weather update  ,Cold wave alert Bengal,পশ্চিমবঙ্গ আবহাওয়া  ,কলকাতার শীত  ,বঙ্গে শীতের দাপট,  বড়দিনের আবহাওয়া,  শৈত্যপ্রবাহ পশ্চিমবঙ্গ  ,উত্তুরে হাওয়া  ,উত্তরবঙ্গের শীত  ,দার্জিলিং কালিম্পঙ আবহাওয়া  ,ডিসেম্বরের শীত  ,আজকের আবহাওয়ার খবর

শীতের 'সুনামি' কলকাতায়

West Bengal Winter Update: সব বাধা সরে গিয়ে অবশেষে জোরদার শীত নেমে এল রাজ্যে। শনিবার মরশুমের সবচেয়ে ঠান্ডা ভোর দেখল কলকাতা। এক ধাক্কায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে এল ১৪.৫ ডিগ্রি সেলসিয়াসে, যা এবারের শীতের নতুন রেকর্ড। শুধু মহানগরী নয়, লাগোয়া জেলাগুলিতেও দ্রুত নেমেছে পারদ, অনুভূতি আরও শীতল। পশ্চিমের জেলাগুলি অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, প্রতিবছরের মতো এবারও জোরালো শীতের দাপট। এক ধাক্কায় তাপমাত্রা নেমে এসেছে ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

Advertisment

আরও পড়ুন- Suvendu Adhikari: বেলডাঙায় বাবরি শিলান্যাস! হুমায়ুনের ইভেন্টে বিস্ফোরক শুভেন্দু, তোলপাড় রাজ্য রাজনীতি 

শীতের দাপট বাড়ছে দার্জিলিংয়ে। শনিবার পাহাড়ে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ৫ ডিগ্রি সেলসিয়াসে। আগামী সাত দিনের আরও ঠান্ডার পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। দার্জিলিংয়ে আগামী বুধবার পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ৫–৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই।

এদিকে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে শনিবার সর্বনিম্ন তাপমাত্রা আরও কমেছে। এদিন কলকাতার সর্বনিন্ম তাপমাত্রা ছিল ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতর (IMD) জানিয়েছে, আগামী দুই দিনে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর,আগামী সাত দিন রাজ্যের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। পাশাপাশি, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানের কিছু জায়গায় ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন- হুমায়ুন কবীরের বাবরি শিলান্যাসের মাঝেই রাম মন্দিরের কর্মযজ্ঞ, বিরোধীদের তোপে মুখ্যমন্ত্রী  

জেলার পাশাপাশি মহানগরীর বুকেও কাঁপুনি ধরিয়েছে প্রবল শীত। কলকাতায় শীতের আমেজ ভালোই অনুভূত হয়েছে দিনভর। মহানগরে শনিবার ন্যূনতম তাপমাত্রা ছিল ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস, যা মঙ্গলবারের ২০ ডিগ্রি থেকে দুই দিনে প্রায় ৬ ডিগ্রি কম। এক কথায় রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, শীতের জোরদার উপস্থিতি স্পষ্ট। দেরিতে এলেও হাড়-কাঁপানো শীতে কার্যত জোবুথবু দশা বঙ্গবাসীর। শীতপ্রেমীদের জন্য সুখবর, আপাতত পারদ নামার সম্ভাবনা আরও রয়েছে। আবহাওয়া দফতরের সর্বশেষ বুলেটিনে জানানো হয়েছে আগামী সাত দিন রাজ্যে বৃষ্টির সম্ভাবনা একেবারেই নেই। বরং তাপমাত্রা আরও ১ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত নামতে পারে, ফলে রাজ্যজুড়ে শীতের আমেজ আরও বাড়বে।

আরও পড়ুন-অফিস যাত্রীদের জন্য খুশির খবর! শিয়ালদার পর এবার হাওড়া শাখায় ছুটবে নতুন এসি লোকাল

weather Alipore Weather Office Alipur weather Office Bengal Weather cold Extreme Cold Weather