/indian-express-bangla/media/media_files/2026/01/21/cats-2026-01-21-19-45-16.jpg)
উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী
Kolkata News Updates: পশ্চিমবঙ্গের শিক্ষাক্ষেত্রে ফের জাতীয় স্বীকৃতি। রাজ্যের স্কুল শিক্ষা দফতরের পুনর্নির্মিত ‘বাংলার শিক্ষা ৩.০’ (Banglar Shiksha 3.0) পোর্টালকে সম্প্রতি Governance Now-এর ষষ্ঠ ডিজিটাল ট্রান্সফরমেশন সামিট অ্যান্ড অ্যাওয়ার্ডস-এ পুরস্কৃত করা হয়েছে। প্রকল্পটি ‘Excellence in e-learning, Assessment and Digital Education Platform’ বিভাগে বিশেষ স্বীকৃতি অর্জন করেছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার নিজের এক্স হ্যান্ডেলে এই সাফল্যের খবর শেয়ার করেন এবং রাজ্যের শিক্ষা দফতরের কর্মকর্তা ও প্রকল্পের সঙ্গে যুক্ত সকলকে ধন্যবাদ জানান। এই পোর্টাল শিক্ষার্থীদের জন্য আধুনিক, ডিজিটাল ও ই-লার্নিং সুবিধা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং পশ্চিমবঙ্গের ডিজিটাল শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার উদ্যোগের পরিচায় হিসেবে স্বীকৃতি পেয়েছে। বিবৃতি মুখ্যমন্ত্রীর
Happy to share that the project 'BanglarSiksha 3.0' (https://t.co/cLUuLTFPjY) revamped portal of Department of School Education, Government of West Bengal has been awarded the Governance Now 6th Digital Transformation Summit & Awards under the category "Excellence in e-learning,… pic.twitter.com/MdnNqNjk6i
— Mamata Banerjee (@MamataOfficial) January 21, 2026
সোমবার রাতে বিজেপির সর্বভারতীয় সভাপতি পদে মনোনীত হয়েছেন নীতিন নবীন। দলীয় সূত্রের খবর, চলতি মাসের শেষে বাংলায় বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যে আসতে পারেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সদ্য নির্বাচিত সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন।
সূত্রের খবর, রাজ্যে এসে নীতিন নবীন বিজেপির রাজ্য নেতৃত্বের সঙ্গে একাধিক বৈঠক করবেন। এই বৈঠকগুলিতে নির্বাচনী প্রস্তুতি, সাংগঠনিক শক্তি ও মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যালোচনা করা হবে। মঙ্গলবারই বিজেপির সর্বভারতীয় সভাপতি হিসেবে শপথ নেন নীতিন নবীন। তার আগের দিন তিনি ওই পদে নির্বাচিত হন।
দলীয় সূত্র আরও জানিয়েছে, সভাপতি নির্বাচিত হওয়ার আগেই তিনি পশ্চিমবঙ্গ বিজেপির নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন। মনোনয়ন জমা দেওয়ার পর সোমবার রাতে তিনি রাজ্য বিজেপি সভাপতি শমিক ভট্টাচার্য, বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার এবং দলের নেতা অমিতাভ চক্রবর্তী, সুনীল বনসাল, মঙ্গল পাণ্ডে ও অমিত মালব্যর সঙ্গে বৈঠক করেন।
সূত্র অনুযায়ী, রাজ্যে সফরের সময় নীতিন নবীন দলের সর্বস্তরের নেতৃত্বের সঙ্গে দেখা করবেন। রাজ্য নেতৃত্বের পাশাপাশি বিভিন্ন মোর্চা, জেলা সংগঠনের নেতাদের সঙ্গেও বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। একটি বৈঠকে পশ্চিমবঙ্গে চলমান ভোটার তালিকার বিশেষ সংশোধন (SIR) নিয়েও দলের অবস্থান নিয়ে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন রাজ্য বিজেপির এক শীর্ষ নেতা।
এই সম্ভাব্য সফর নিয়ে প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূল কংগ্রেস। দলের প্রবীণ নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, এ ধরনের সফরে বিশেষ কোনও প্রভাব পড়বে না। তাঁর কথায়, “এর আগেও কেন্দ্রীয় বিজেপি নেতারা বাংলায় এসে নির্বাচনে জেতার চেষ্টা করেছিলেন, কিন্তু সফল হননি। জে পি নাড্ডাও বিজেপির সর্বভারতীয় সভাপতি হওয়ার পর বলেছিলেন তিনি দু’বার বাংলায় এসে সংগঠন দেখবেন। কিন্তু যখন বুঝলেন বাংলায় বিজেপির কোনও সম্ভাবনা নেই, তখনই তিনি কার্যত পিছু হটেন। নতুন কেন্দ্রীয় নেতারা আসতেই পারেন, তবে তাঁদেরও খুব শীঘ্রই বিধানসভা নির্বাচনে পরাজয়ের মুখ দেখে রাজ্য ছাড়তে হবে।”
পুরীর জগন্নাথ মন্দিরে বোমাতঙ্ক। বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে পুরীর জগন্নাথ মন্দির। সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে ধুন্ধুমার। ঘটনার খবর পাওয়ার পরই বাড়ানো হয়েছে পুরীর মন্দিরের নিরাপত্তা ব্যাবস্থা।
পুরীর ঐতিহ্যবাহী জগন্নাথ মন্দিরে বোমা হামলার হুমকি ঘিরে চাঞ্চল্য ছড়াল। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে বোমা বিস্ফোরণের হুমকি দেওয়ার পরই মন্দির চত্বর এবং আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে বুধবার প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, ওই হুমকি-বার্তা সংক্রান্ত ঘটনায় ইতিমধ্যেই একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মঙ্গলবার একটি ফেসবুক পোস্ট সামনে আসে, যেখানে জগন্নাথ মন্দিরে হামলার পাশাপাশি পুরীর একটি শপিং কমপ্লেক্স এবং বিজেডি-র রাজ্যসভার সাংসদ শুভাশিস শুভাশিস খুন্টিয়াকেও আক্রমণের হুমকি দেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, যে মহিলার ফেসবুক অ্যাকাউন্ট থেকে ওই পোস্টটি করা হয়েছে বলে দেখা যাচ্ছে, তিনি এই ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন। তাঁর দাবি, তাঁর নাম ব্যবহার করে কেউ ভুয়ো অ্যাকাউন্ট খুলে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করেছে। ওই মহিলার বক্তব্যের ভিত্তিতে একজন পুরুষকে আটক করে জেরা করা হচ্ছে।
পুরীর সাইবার থানায় এই ঘটনায় একটি মামলা রুজু করা হয়েছে এবং পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। তদন্তের অংশ হিসেবে সোশ্যাল মিডিয়া পোস্টটির উৎস এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করার চেষ্টা চলছে।
এক পুলিশ আধিকারিক জানান, “জগন্নাথ মন্দির এবং সংলগ্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও কড়া করা হয়েছে।” অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এবং নজরদারি বাড়ানো হয়েছে।
বৃহস্পতিবার থেকে শুরু হতে চলেছে ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। আগামী ২২ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত কলকাতার আন্তর্জাতিক সাহিত্য উৎসব অনুষ্ঠিত হবে। ১৫ বছর পর এবার বইমেলায় অংশগ্রহণ করছে চিন । প্রকাশক ও পুস্তক বিক্রেতা গিল্ডের সভাপতি সুধাংশু শেখর দে এবং সাধারণ সম্পাদক ত্রিদিব কুমার চট্টোপাধ্যায় জানিয়েছেন, চিনা প্রকাশকদের জন্য ইতিমধ্যেই স্টল বরাদ্দের কাজ শুরু হয়েছে। ২২ জানুয়ারি বিকেল ৪টেয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবছর বইমেলায় এক হাজারেরও বেশি প্রকাশক ও প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন- SIR নিয়ে তোলপাড় বাংলা, তড়িঘড়ি বিরাট সিদ্ধান্ত নিল কমিশন
মেলা শুরুর ঠিক আগে চিনের অংশগ্রহণ নিশ্চিত হওয়ায় মোট ২১টি দেশের উপস্থিতি নিশ্চিত হল, যা কলকাতা আন্তর্জাতিক বইমেলাকে আবারও একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মঞ্চ হিসেবে প্রতিষ্ঠিত করল। বইমেলা প্রাঙ্গণে দর্শনার্থীদের সুবিধার্থে মোট নয়টি প্রবেশ ও প্রস্থান গেট তৈরি করা হয়েছে। সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রকাশকদের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন উঠলে গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিব কুমার চট্টোপাধ্যায় বলেন, “বইয়ের কোনও আন্তর্জাতিক সীমানা নেই।”
আরও পড়ুন- সুপ্রিম ধাক্কার পর কমিশনের উপর আরও চাপ বাড়ালো তৃণমূল, ভোটের আগেই খেলা শুরু অভিষেকের
- Jan 21, 2026 14:43 IST
West Bengal News LIVE Updates: ২৬ জানুয়ারির আগে সীমান্তবর্তী জেলায় রুটমার্চ পুলিশের
দুদিন পরেই নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস এবং আসন্ন প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে গোটা জেলাজুড়ে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। সেই নিরাপত্তা ব্যবস্থার অঙ্গ হিসেবেই আজ সেন্ট্রাল আর্মড ফোর্স (CRPF)-কে সঙ্গে নিয়ে রুট মার্চ চালানো হল ইসলামপুর থানার গোপীনাথপুর, দারকাটা ও বরাকুলি এলাকায়। রুট মার্চের মাধ্যমে এলাকাজুড়ে শক্ত বার্তা দিল প্রশাসন, আইনশৃঙ্খলা নিয়ে কোনওরকম আপস নয়। অভিযানের পাশাপাশি নিরাপত্তা বাহিনীর আধিকারিকরা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি কথা বলেন, শোনেন তাঁদের মতামত ও অভিযোগ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, উৎসব ও জাতীয় গুরুত্বপূর্ণ দিবসকে ঘিরে যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই লক্ষ্যেই গোটা জেলা জুড়ে কার্যত নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে এলাকা। বাড়ানো হয়েছে টহলদারি, নজরদারি ও চেকিং। প্রশাসনের স্পষ্ট বার্তা শান্তি ও সৌহার্দ্য বজায় রাখতে কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হবে। প্রজাতন্ত্র দিবস ও নেতাজির জন্মদিন শান্তিপূর্ণভাবে পালনে জেলা জুড়ে চলবে কড়া নিরাপত্তা ব্যবস্থা।
- Jan 21, 2026 14:42 IST
West Bengal News LIVE Updates: শুনানিতে এসে পড়ে গিয়ে হাত ভাঙল বৃদ্ধার, গর্জে উঠল তৃণমূল
"বাংলার মানুষের আর কত ক্ষতি করবে 'নির্যাতন' কমিশন? বিজেপির পায়ে তেল ঘষতে ঘষতে এরা মানবিকতা বহু আগেই ভুলেছে। বিনা প্রস্তুতিতে অপরিকল্পিত SIR চাপিয়ে দিয়ে সাধারণ বাঙালির জীবনকে এরা নরক গুলজার করে তুলেছে।শুনানিতে এসে পড়ে গিয়ে হাত ভাঙল মুর্শিদাবাদের ৬৫ বছরের বৃদ্ধা সিরিফা বেওয়ার। এখন চিকিৎসার খরচ বা ক্ষতিপূরণ নির্বাচন কমিশন দেবে? গরিব বাঙালিদের এইভাবে বিপদে ফেলে মজা পায় দিল্লির দালালরা। ধিক্কার!" এক্স হ্যান্ডেলে পোস্ট তৃণমূলের। - Jan 21, 2026 14:19 IST
West Bengal News LIVE Updates: উত্তাল রাজপথ, ব্যারিকেড ভাঙার চেষ্টা আশাকর্মীদের
ধর্মতলায় পুলিশের সঙ্গে বচসা, ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন হাজার হাজার আশাকর্মী। নিজেদের দাবি-দাওয়া আদায় ও আটক আশাকর্মীদের মুক্তির দাবিতে রাজপথ দখলের হুঁশিয়ারি আশাকর্মীদের। ভাতা বৃদ্ধি, মাতৃত্বকালীন ছুটি এবং অন্যান্য দাবিতে রাজ্যের আশা কর্মীরা বুধবার স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের সঙ্গে বৈঠকের জন্য সল্ট লেকের স্বাস্থ্য ভবনের দিকে রওনা হন। তবে সকাল থেকেই স্বাস্থ্য ভবনের দিকে যাওয়ার পথে পুলিশি বাধার মুখে পড়েন আন্দোলনকারীরা। শিয়ালদহ স্টেশনে পৌঁছাতেই তাঁদের আটকে দেওয়া হয় বলে অভিযোগ। এরই পালটা স্লোগান বিক্ষোভ শুরু হয়। আশা কর্মীরা অভিযোগ করেছেন, সল্টলেক যাওয়ার পথে স্বাস্থ্য কর্মীদের বাধা দিচ্ছে শাসকদলের পুলিশ। উত্তর দিনাজপুর জেলা সম্পাদক ও সভাপতির ওপরও 'হাউস অ্যারেস্টের' অভিযোগ তুলেছেন তাঁরা।
- Jan 21, 2026 14:17 IST
West Bengal News LIVE Updates: মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ কমিশনের
SIR নিয়ে সুপ্রিম কোর্টে চলমান মামলায় নির্বাচন কমিশন একটি বিস্তৃত হলফনামা জমা দিয়েছে। ওই হলফনামায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলা হয়েছে। কমিশনের দাবি, পুরো সংশোধন প্রক্রিয়ায় সহযোগিতা করার বদলে মুখ্যমন্ত্রী প্রতিটি ধাপে বাধা সৃষ্টি করেছেন এবং কমিশনের বিরুদ্ধে জনসাধারণকে উসকে দিয়েছেন।
হলফনামায় অভিযোগ করা হয়েছে, মুখ্যমন্ত্রীর প্ররোচনাতেই চাকুলিয়ায় প্রায় ৭০০ জন দুষ্কৃতী ব্লক উন্নয়ন আধিকারিকের কার্যালয়ে হামলা চালায় এবং ভোটার তালিকা সংশোধনে ব্যবহৃত কম্পিউটার ভাঙচুর করে। কমিশনের আরও দাবি, তৃণমূলের মন্ত্রী ও বিধায়কদের আচরণে ভয়ের পরিবেশ তৈরি হয়েছে, যার ফলে ব্লক লেভেল অফিসার (BLO) ও ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসাররা (ERO) তাঁদের দায়িত্ব পালনে বাধার মুখে পড়ছেন।
হলফনামায় বলা হয়েছে, মুখ্যমন্ত্রী উস্কানিমূলক বক্তব্য রেখে জনগণকে আইন নিজের হাতে তুলে নিতে প্ররোচিত করেছেন। নির্বাচন কমিশনের আরও অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের কাজে যুক্ত আধিকারিকদের কাজকর্মে বাধা সৃষ্টি করা হচ্ছে। পাশাপাশি, স্থানীয় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগও তোলা হয়েছে। কমিশনের দাবি, BLO-দের অভিযোগের ভিত্তিতে পুলিশ এফআইআর নথিভুক্ত করতেও অনীহা দেখাচ্ছে। অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে “উদ্বেগজনক” বলেও উল্লেখ করা হয়েছে হলফনামায়।
- Jan 21, 2026 14:16 IST
West Bengal News LIVE Updates: ফোর্ট উইলিয়াম মন্তব্যে রাজ্যপালের হস্তক্ষেপের দাবি
সাংস্কৃতিক উৎসবের আবহে রাজ্য রাজনীতিতে চরম উত্তেজনা তৈরি হয়েছে বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন (SIR) ও সেনাবাহিনী সংক্রান্ত বিতর্কে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক মন্তব্যে ক্ষুব্ধ সেনাবাহিনী বিষয়টি রাজ্যপাল সি ভি আনন্দ বোসের হস্তক্ষেপের দাবি তুলেছে। লোকভবনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, ফোর্ট উইলিয়ামের কমান্ড সদর দপ্তরের দুই সেনা জেনারেল গত সপ্তাহে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে মুখ্যমন্ত্রীর অভিযোগের বিরুদ্ধে আপত্তি জানিয়ে একটি চিঠি জমা দিয়েছেন। নবান্নে এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, "আমার কাছে তথ্য আছে যে, ফোর্ট উইলিয়ামের একজন কমান্ডান্ট বিজেপির সমর্থনে SIR-এর কাজ করছেন। তিনি সেখানে বসে বিজেপির পার্টি অফিসের কাজ করছেন। আমি হাত জোড় করে অনুরোধ করছি, আপনারা এই ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকুন।"
- Jan 21, 2026 12:37 IST
West Bengal News LIVE Updates: মন্ত্রীর রোষানলে সিপিএম
এসআইআর হয়রানি ও তৃণমূলের দুর্নীতির অভিযোগে পথসভা চলাকালীন রাজ্যের মন্ত্রীর সঙ্গে বাম ছাত্র সংগঠনের নেতা-কর্মীদের বচসাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে। অভিযোগ, পথসভায় বক্তব্য রাখার সময় এসএফআই নেতার হাত থেকে মাইক কেড়ে নেওয়ার চেষ্টা করেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। যদিও এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কোনও বড় ধরনের অশান্তি বা গোলযোগ হয়নি।
- Jan 21, 2026 11:47 IST
West Bengal News LIVE Updates: SIR নিয়ে এবার নবান্ন থেকে গেল নির্দেশ
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ কঠোরভাবে মেনে চলার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। “লজিক্যাল ডিসক্রেপ্যান্সি”-র নামে সাধারণ মানুষকে যেন কোনওভাবেই হয়রানি করা না হয়, সে বিষয়ে জেলা শাসকদের স্পষ্ট বার্তা দেন মুখ্যমন্ত্রী।
- Jan 21, 2026 11:17 IST
West Bengal News LIVE Updates: সরস্বতী পুজোয় কেমন থাকবে আবহাওয়া?
সরস্বতী পুজোর আগে কলকাতার আবহাওয়া নিয়ে সাধারণ মানুষের কৌতূহল তুঙ্গে। ঠান্ডা থাকবে নাকি গরম পড়বে, বৃষ্টি হবে কি না! এই সব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সবার মনে। পুজোর দিন কীভাবে কাটবে, তা অনেকটাই নির্ভর করছে আবহাওয়ার ওপর।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে তাপমাত্রা সামান্য বাড়তে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে। ফলে চলতি সপ্তাহে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকবে। সকালে হালকা শীতের আমেজ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কেটে যাবে।
- Jan 21, 2026 10:27 IST
West Bengal News LIVE Updates: বিরাট দুর্ঘটনা থেকে রেহাই মার্কিন প্রেসিডেন্টের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিমানে বিরাট কারিগরি ত্রুটি। অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রেহাই। আজ সকালে দাভোসে যাওয়ার পথে ট্রাম্পের বিমান এয়ার ফোর্স ওয়ানে কারিগরি সমস্যা ধরা পড়ায় তড়িঘড়ি বিমানটি ফিরে আসতে বাধ্য হয়। প্রাথমিক তথ্য অনুযায়ী, টেকঅফের পরই বিমানের পাইলট একটি ছোটখাটো বৈদ্যুতিক সমস্যা শনাক্ত করেন, যার ফলে সুরক্ষার কারণে বিমানকে ফিরিয়ে আনা হয়।পরবর্তীতে, ট্রাম্প এবং তাঁর সফর দল অন্য একটি বিমানে চড়ে সুইজারল্যান্ডের দাভোসের উদ্দেশ্যে রওনা হন।
- Jan 21, 2026 10:20 IST
West Bengal News LIVE Updates: আশাকর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার
আশা কর্মীদের বিক্ষোভে ধুন্ধুমার শিয়ালদা স্টেশন চত্ত্বর। অফিস টাইমে অবরুদ্ধ শিয়ালদা স্টেশনের ১৩ নম্বর প্ল্যাটফর্ম। অভিযোগ স্বাস্থ্য ভবনে বৈঠকের জন্য ডেকেও তাদের কেন আটকানো হল প্রশ্ন তুললেন আশা কর্মীরা। পাশাপাশি সরকার ফেলে দেওয়ার হুঙ্কার।
ভাতা বৃদ্ধি, মাতৃত্বকালীন ছুটি ও অন্যান্য দাবির পক্ষে আজ স্বাস্থ্য সচিবের সঙ্গে বৈঠক করার কথা ছিল আশা কর্মীদের। দেওয়ার কথা ছিল ডেপুটেশন। তবে শেষ পর্যন্ত সেই বৈঠক হবে কিনা, তা এখনও অনিশ্চিত। ২৯ দিন ধরে কর্মবিরতি পালন করছেন আশা কর্মীরা।
সকাল থেকেই স্বাস্থ্য ভবনের দিকে যাওয়ার পথে পুলিশি বাধার মুখে পড়েছেন আন্দোলনকারীরা। শিয়ালদহ স্টেশনে পৌঁছাতেই তাদের আটকে দেওয়া হয়। স্টেশনেই শুরু হয় স্লোগান-তুলির বিক্ষোভ। কর্মীরা অভিযোগ করেছেন, পথে স্বাস্থ্য কর্মীদের বাধা দিচ্ছে শাসকদলের কিছু ব্যক্তি। উত্তর দিনাজপুর জেলা সম্পাদক ও সভাপতির ওপরও হোম অ্যারেস্টের অভিযোগ তুলেছেন তাঁরা।
গত রাত থেকেই স্বাস্থ্য ভবনের সামনে ব্যারিকেড বসানো হয়েছে। পুরো চত্বর কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। তবুও আন্দোলনে অনড় রয়েছেন আশা কর্মীরা। উত্তরবঙ্গের একাধিক জেলা থেকে এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকেও সকাল থেকেই ট্রেনে চড়ে কলকাতার উদ্দেশ্যে আসতে শুরু করেছেন বহু আশা কর্মী। মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকে সংখ্যাধিক্য বেশি।
আন্দোলনরত আশা কর্মীদের দেখলেই পুলিশ বাধা দিচ্ছে। চলেছে ধরা-পাকড়, কিছু কর্মীকে আটকও করা হয়েছে। মেদিনীপুর থেকে বাঁকুড়া, সর্বত্রই পাল্টা বিক্ষোভ শুরু করেছেন আশা কর্মীরা। কর্মীরা প্রতিশ্রুতিবদ্ধ, তাঁদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন থামবে না।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us