Bengal Breaking News Updates: হুমায়ুন সাসপেন্ড হতেই জেলা তৃণমূলে বিরাট ভাঙন, বিজেপিতে যোগ দিলেন দাপুটে তৃণমূল নেতা

Top Breaking News Bengal Updates Today 07 December 2025: পশ্চিমবঙ্গ ও কলকাতার সর্বশেষ খবরের ব্রেকিং আপডেট, রাজনৈতিক ঘটনাবলী, আবহাওয়ার পুর্বাভাস, জানুন আজকের গুরুত্বপূর্ণ নিউজ আপডেট

Top Breaking News Bengal Updates Today 07 December 2025: পশ্চিমবঙ্গ ও কলকাতার সর্বশেষ খবরের ব্রেকিং আপডেট, রাজনৈতিক ঘটনাবলী, আবহাওয়ার পুর্বাভাস, জানুন আজকের গুরুত্বপূর্ণ নিউজ আপডেট

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
West Bengal Breaking News, Top 5 News Bengal, Kolkata News Live, পশ্চিমবঙ্গের খবর, ভারতীয় মহিলা ক্রিকেট দল, Women’s World Cup 2025, Narendra Modi Meeting, টিম ইন্ডিয়া জয়, SIR ভোটার তালিকা, পূর্ব বর্ধমান আধার কার্ড, Aadhaar Card Recovery, SIR Bengal Controversy, BJP vs TMC, Rahul Gandhi Vote Fraud, Haryana Election Scam, Brazilian Model Voter, Haryana Election Controversy, Mirzapur Train Accident, হাওড়া কালকা মেল দুর্ঘটনা, Uttar Pradesh Rail Accident, কার্তিক পূর্ণিমা দুর্ঘটনা, Bengal Political News, Supreme Court Bengal Case, MGNREGS Bengal Update, NREGA Funds, Centre Rural Development Ministry, Bengal Employment Scheme, Kolkata Live Update, Bengali News Today, west bengal news update 2025, Bengal Headlines Today

West Bengal News : পড়ুন গুরুত্বপূর্ণ খবরের টাটকা আপডেট

West Bengal News | kolkata news Breaking News Updates: বছর ঘুরলেই বাংলায় বিধানসভা ভোট। তার আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন শ'য়ে শ'য়ে কর্মী সমর্থক। মুর্শিদাবাদ জেলা বিজেপি সভাপতি মলয় মহাজনের হাত ধরে আজ বিজেপিতে যোগ দিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি বৈদ্যনাথ ঘোষ-সহ প্রায় দেড়শো কর্মী-সমর্থক। তাদের মধ্যে ছিলেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষও। বড়ঞা ব্লকের ডাকবাংলোয় অবস্থিত বিজেপি কার্যালয়ে জেলা ও ব্লক নেতৃত্বের উপস্থিতিতে এই যোগদান অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানের শেষে সাংবাদিক বৈঠকে জেলা সভাপতি মলয় মহাজন ভোটের আগে দলের শক্তিবৃদ্ধি এবং আগামী দিনের রাজনৈতিক রণকৌশল নিয়ে একাধিক মন্তব্য করেন।

Advertisment

বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। তার আগে আজ রবিবার ব্রিগেড পারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হচ্ছে 'পাঁচ লক্ষ কন্ঠে গীতা পাঠ'। এই অনুষ্ঠানের আয়োজন করছে ‘সনাতন সংস্কৃতি সংসদ’। এরই পালটা এক লক্ষ কন্ঠে কোরান পাঠের ঘোষণা হুমায়ুন কবীরের। ফেব্রুয়ারি মাসের প্রথমদিকে এই অনুষ্ঠান হতে চলেছে বলেই হুঙ্কার ছোঁড়েন ভরতপুরের বিধায়ক। তিনি বলেন, কোরান পাঠের পর মাংস ভাত খাইয়ে বাবরি মসজিদের কাজ শুরু করব, বিজেপিকে নিশানা করে হুমায়ুন কবীর আরওবলেন, "বাংলা দখল করার জন্য বিজেপি গীতা পাঠের আয়োজন করেছে"।

ফের বাংলায় ধর্ষণ করে খুনের বিরাট অভিযোগ 

 দক্ষিণ ২৪ পরগনার নোদাখালী থানার অন্তর্গত বিদিরা এলাকায় এক মহিলাকে ধর্ষণ করে খুনের অভিযোগ। স্থানীয় বাসিন্দা ও পরিবারের অভিযোগ শনিবার সন্ধ্যা নাগাদ ওই মহিলা বাড়ি থেকে বেরিয়ে দোকানের উদ্দেশ্যে যাচ্ছিলেন। সেই সময় বাড়ি থেকে ঢিল ছড়া দূরত্বে মহিলাকে ধর্ষণ করে খুন করা হয়। স্থানীয় বাসিন্দারা নোদাখালি থানায় খবর দিলে পুলিশ পৌঁছে একটি বাগান থেকে রক্তাক্ত অবস্থায় মহিলার দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। পুলিশ জানিয়েছে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। স্থানীয়দের দাবি অর্ধনগ্ন অবস্থায় মহিলাদের উদ্ধার হয়েছে এবং গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। একটি বাগানের ভিতর থেকে মহিলার দেহ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ধর্ষণ করে খুন নাকি অন্য কোন ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই বাগান সংলগ্ন একটি বাড়ি সিল করেছে পুলিশ। পাশাপাশি একজনকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।

আরও পড়ুন- সরকারি অফিসার সেজে মহিলার সঙ্গে কুকীর্তি, বিরাট অভিযোগে পুলিশের জালে কে? জানলে চমকে যাবেন

পাঁচ লক্ষ কন্ঠে গীতাপাঠ 

বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। তার আগে আজ রবিবার ব্রিগেড পারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হতে চলেছে পাঁচ লক্ষ কন্ঠে গীতা পাঠ। এই অনুষ্ঠানের আয়োজন করছে ‘সনাতন সংস্কৃতি সংসদ’। গীতা পাঠ অনুষ্ঠানে পাঁচ লাখের বেশি মানুষ অংশ নেবেন বলে জানানো হয়েছে ‘সনাতন সংস্কৃতি সংসদ’-এর তরফে। আজকের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যেকে আমন্ত্রণ জানানো হয়েছে। রবিবার সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত গীতা পাঠ চলবে বলে জানান আয়োজকরা। অসম , ত্রিপুরা, দিল্লি, বিহার, ওড়িশা সহ বিভিন্ন রাজ্য থেকে মানুষ যোগ দেবেন। এছাড়াও নেপাল এবং বাংলাদেশ থেকেও কিছু অতিথি ও গীতাপ্রেমীকে আমন্ত্রণ জানানো হয়েছে। অনুষ্ঠানের আয়োজন সম্পূর্ণভাবে ধর্মীয় ও সাংস্কৃতিক রীতিনীতি মেনে করা হয়েছে। এর সঙ্গে কোনও রাজনীতির সম্পর্ক নেই বলেও আয়োজকদের তরফে জানানো হয়েছে।

আরও পড়ুন- ফিল্মি কায়দায় হাইওয়েতে ধাওয়া, গাড়ির ডিকি খুলতেই চোখ ছানাবড়া দুঁদে পুলিশ কর্তাদের

আজকের অনুষ্ঠানের বিপূল জনসমাগমকে মাথায় রেখে বিশেষ উদ্যোগ নিয়েছে রেল। শিয়ালদহ এবং হাওড়া শাখায় রবিবার মোট ২০টি বিশেষ ট্রেন চালানো হবে। শিয়ালদহ-শাখার মধ্যে কৃষ্ণনগর, শান্তিপুর, বনগাঁ, হাসনাবাদ, লক্ষ্মীকান্তপুর, ডায়মন্ড হারবার ও ক্যানিং থেকে চলবে বিশেষ ইএমইউ ট্রেন। হাওড়া শাখার জন্যও ছয়টি বিশেষ ট্রেন চালানো হবে। আয়োজকদের তরফে দাবি,এবার পাঁচ লাখ মানুষের অংশগ্রহণ হবে। এদিনের অনুষ্ঠান উপস্থিত থাকবেন প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বর্তমান বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য, তাঁর পূর্বসূরি এবং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং অন্যান্য সিনিয়র নেতারা।

বাংলাকে 'অবহেলা'র অভিযোগ খারিজ, তৃণমূলকে দুষলেন নির্মলা সীতারমন

রাজ্যসভায় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন তৃণমূলের বিরুদ্ধে তোলা কেন্দ্রের অবহেলার অভিযোগ পুরোপুরি খারিজ করেছেন। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার কখনও রাজ্যকে উপেক্ষা করেনি, বরং তৃণমূল কংগ্রেস নিজেই রাজ্যের উন্নয়নকে বাধা দিচ্ছে। সীতারমন আরও জানান, অনেক কোম্পানি রাজ্য ছাড়েছে এবং রাজ্যের জিডিপি বৃদ্ধির হার, যা আগে ১০ শতাংশ ছিল, এখন কমে ৩ শতাংশে নেমে এসেছে। বিতর্ক চলাকালীন তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ দাবি করেন, রাজ্যকে জিএসটি ক্ষতিপূরণ এবং অন্যান্য কেন্দ্রীয় তহবিল হিসেবে ১.৭৫ লক্ষ কোটি টাকা দেওয়া হয়নি। জবাবে অর্থমন্ত্রী বলেন, ১ এপ্রিল ২০১১ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত ৪৪৮টি তালিকাভুক্ত কোম্পানি এবং ৬,৪৪৭টি সংস্থাই পশ্চিমবঙ্গ ছেড়েছে,যা রাজ্যের অর্থনৈতিক বৃদ্ধিকে প্রভাবিত করেছে। সীতারমন বলেন, “মোদী সরকার রাজ্যে উন্নয়ন প্রকল্পগুলোকে উৎসাহিত করেছে, কিন্তু তৃণমূল কংগ্রেসের দুর্নীতি রাজ্যের উন্নয়নে বাধা সৃষ্টি করছে। শিল্প প্রতিষ্ঠান রাজ্য ছেড়ে চলে যাচ্ছে, এবং তৃণমূল গ্রামীণ মানুষের অধিকার লঙ্ঘন করছে।”

আরও পড়ুন- বিরাট বিস্ফোরণ, গোয়ার নাইট ক্লাবে ঝলসে মৃত্যু কমপক্ষে ২৩ জনের, বুক কেঁপে উঠল রাষ্ট্রপতি মুর্মুর, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

আরও পড়ুন-Egg price hike: ডিমের দামে বিরাট লাফ! মধ্যবিত্তের পকেটে বিরাট কোপ, চিন্তা মিড-ডে মিলেও  

  • Dec 07, 2025 12:05 IST

    West Bengal News Live: গোয়ায় নাইটক্লাবে ঝলসে-শ্বাসরোধে ২৫ মৃত্যুতে শোকস্তব্ধ মোদী

    গোয়ারআরপোরায়নাইটক্লাবেভয়াবহঅগ্নিকাণ্ডেপ্রাণহানিরঘটনায়গভীরশোকপ্রকাশকরেছেনপ্রধানমন্ত্রীনরেন্দ্রমোদীদুর্ঘটনায়নিহতদেরপরিবারকেপ্রধানমন্ত্রীজাতীয়ত্রাণতহবিলথেকেলক্ষটাকাএবংআহতদের ৫০,০০০ টাকাকরেআর্থিকসাহায্যঘোষণাকরাহয়েছেশনিবাররাতেউত্তরগোয়ারআরপোরা গ্রামের একটি জনপ্রিয়নাইটক্লাবেভয়াবহ বিস্ফোরণ ও আগুন লাগারঘটনাঘটে। ঘটনায়কমপক্ষে ২৫ জনের মৃত্যু হয়েছে। মাত্র এক বছর আগে চালু হওয়া এই নাইটক্লাবটি দ্রুত জনপ্রিয়তাপেয়েছিল পর্যটকদের মধ্যে।



  • Dec 07, 2025 11:11 IST

    West Bengal News Live: "মুঘলপ্রেমী বিধায়ক", হুমায়ুনকে খোঁচা VHP-এর

    মুর্শিদাবাদেররেজিনগরেবাবরিমসজিদেরভিত্তিপ্রস্তরস্থাপনকেকেন্দ্রকরেতীব্ররাজনৈতিকবিতর্কতৈরিহয়েছেশনিবারকড়ানিরাপত্তারমধ্যেইবাবরিমসজিদেরনামেসেইমসজিদেরভিত্তিপ্রস্তরস্থাপনকরেনস্থগিততৃণমূলকংগ্রেসবিধায়কহুমায়ুনকবীরঘটনারপরইকড়াপ্রতিক্রিয়াজানিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি। সংগঠনের জাতীয় মুখপাত্র বিনোদ বনসাল সতর্কবার্তা দিয়ে বলেন, এই ঘটনার জেরে কোথাও হিন্দুদের উপর আক্রমণ হলে তার দায় সরাসরিহুমায়ুনকবীর, মুখ্যমন্ত্রী মমতাবন্দ্যোপাধ্যায় এবং রাজ্য প্রশাসনের উপরপড়বে



  • Dec 07, 2025 10:08 IST

    West Bengal News Live: পাঁচ লক্ষ কন্ঠে গীতাপাঠ

    বছরঘুরলেইবিধানসভানির্বাচনতারআগে আজরবিবার ব্রিগেডপারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হতেচলেছে 'পাঁচলক্ষকন্ঠেগীতাপাঠ'এই অনুষ্ঠানের আয়োজন করছে ‘সনাতন সংস্কৃতি সংসদ’। গীতা পাঠ অনুষ্ঠানে পাঁচ লাখের বেশি মানুষ অংশ নেবেন বলে জানানো হয়েছে ‘সনাতন সংস্কৃতি সংসদ’-এর তরফে। আজকের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং মুখ্যমন্ত্রী মমতাবন্দ্যোপাধ্যেকে আমন্ত্রণ জানানো হয়েছে



kolkata news West Bengal News Breaking news