Kolkata Fire:সাতসকালে কলকাতায় বিধ্বংসী আগুন, কালো ধোঁয়ায় ঢাকল চারদিক, তুমুল চাঞ্চল্যে তোলপাড়!

Kolkata Fire: ফের আগুন বড়বাজারে। ইলেকট্রিকের সামগ্রীর দোকানে আগুন লাগে। মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে।

Kolkata Fire: ফের আগুন বড়বাজারে। ইলেকট্রিকের সামগ্রীর দোকানে আগুন লাগে। মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে।

author-image
IE Bangla Web Desk
New Update
Kolkata fire,  bura Bazaar fire,  Market fire Kolkata,  Electric shop fire,  West Bengal fire news  ,Fire emergency, Kolkata  ,Fire brigade Kolkata,বড় বাজার আগুন,  মার্কেট আগুন কলকাতা  ,ইলেকট্রিক দোকান আগুন,  পশ্চিমবঙ্গ অগ্নি সংবাদ  ,দমকল কলকাতা  ,আগুন নিয়ন্ত্রণ

Bura Bazaar fire: বড়া বাজারে আগুন। এক্সপ্রেস ফটো।

শনিবার ভোরে কলকাতার বড় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বড় বাজারের একটি ইলেকট্রিক সামগ্রীর দোকান থেকে আগুন শুরু হয়ে মুহূর্তের মধ্যে আশেপাশের বেশ কয়েকটি বিল্ডিংয়ে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। আতঙ্কিত মানুষজন বাড়িঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসে। ঘটনাস্থলটি দেখে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

Advertisment

প্রাথমিক তদন্ত অনুযায়ী, আগুনের সূত্রপাত ১৭ নম্বর এজরা ষ্ট্রিটের দ্বিতীয় তলের একটি ইলেকট্রিক সামগ্রীর দোকান থেকে। দোকানটি ছিল ঠাসা ইলেকট্রিক সামগ্রীতে, যা আগুনের দ্রুত ছড়িয়ে পড়ার কারণ হিসেবে ধরা হচ্ছে। স্থানীয়রা প্রথমে নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে দমকলের দশটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে আসে এবং যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।

আরও পড়ুন- West Bengal Weather Update: দার্জিলিঙের পারদ ৭ ডিগ্রিতে, কাঁপছে শ্রীনিকেতনও! আগামী সপ্তাহ থেকেই মারকাটারি ঠান্ডা রাজ্যজুড়ে?

Advertisment

অগ্নিকাণ্ডের আরও জটিলতা তৈরি করেছে গেঞ্জি এলাকায় দোকানগুলিতে প্রচুর দাহ্য পদার্থ মজুত থাকা। আগুনের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে কিছু দোকান থেকে চটকাবাজির মতো শব্দ শোনা গেছে, যা দাহ্য পদার্থ ফাটার কারণে হয়েছে বলে অনুমান করা হচ্ছে। দমকল কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছেন।

আরও পড়ুন-RG Kar case:আরজিকর কাণ্ডে ভরা আদালতে সিবিআইকে ‘নির্লজ্জ’ বলে আক্রমণ নিহত তরুণী চিকিৎসকের মায়ের

উল্টোদিকে থাকা বিল্ডিংয়ের উপর থেকে দমকল কর্মীরা আগুন নেভাচ্ছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত এখনো পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। পাশাপাশি পরপর সিলিন্ডার ফাটার শব্দ শোনা যাচ্ছে। দমকল কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় কাজ চালিয়ে যাচ্ছেন এবং আশপাশের এলাকায় মানুষের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করছেন।

আরও পড়ুন- Suvendu Adhikari: 'ঐতিহাসিক জয়, বিস্ময়কর মুহূর্ত, এবার বাংলার পালা', বিহারে NDA-র বিপুল সাফল্যে উচ্ছ্বসিত শুভেন্দু

আবহাওয়া, বাতাসের গতিবেগ এবং প্রচুর দাহ্য পদার্থের কারণে অগ্নিকাণ্ডের তীব্রতা এখনও নিয়ন্ত্রণের বাইরে। স্থানীয় প্রশাসন, দমকল ও এলাকার মানুষ মিলে আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছেন, যাতে ক্ষয়ক্ষতি সর্বনিম্ন রাখা যায় এবং আশেপাশের বিল্ডিংগুলোতে আগুন ছড়িয়ে না পড়ে।

kolkata news west bengal latest news Breaking news Kolkata fire incident burra Bazar fire Market fire Kolkata