/indian-express-bangla/media/media_files/2025/12/30/kolkata-coldest-day-of-season-minimum-temperature-drops-across-bengal-2025-12-30-17-56-45.jpg)
রাজ্যজুড়ে শীতের সুনামি
kolkata coldest Night: শীতের দাপটে কাঁপছে গোটা বাংলা। ক্রমাগত তাপমাত্রা কমতে থাকায় রাজ্যজুড়ে হাড় কাঁপানো ঠান্ডা অনুভূত হচ্ছে। মঙ্গলবারই কলকাতায় চলতি মরসুমের সবচেয়ে শীতলতম দিন । এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা নেমে দাঁড়ায় ১২.৬ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের থেকে ১.২ ডিগ্রি কম। এর আগের দিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস।
শুধু রাতের তাপমাত্রাই নয়, দিনের তাপমাত্রাও ছিল অস্বাভাবিকভাবে কম। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল মাত্র ১৮.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৭.২ ডিগ্রি কম। আবহাওয়া দফতরের আধিকারিকদের মতে, দিনের বেলায় তাপমাত্রা এতটা কম থাকায় সারাদিনই তীব্র শীত অনুভূত হয়েছে। আবহাওয়াবিদদের দাবি, বহু বছর পর কলকাতা এমন দীর্ঘস্থায়ী শীতের স্পেল দেখল।
কলকাতা থেকে শাহি গর্জনের মাঝেই দিল্লিতে মোদীর সঙ্গে দেখা করলেন অধীর, তুমুল চর্চা
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিন কলকাতায় তাপমাত্রা মোটামুটি একই রকম থাকবে। বরং রাতের তাপমাত্রা আরও কিছুটা কমার সম্ভাবনাও রয়েছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও শীতের প্রকোপ অব্যাহত থাকবে।
সোমবার দক্ষিণবঙ্গের মধ্যে পুরুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ৭.২ ডিগ্রি সেলসিয়াসে। দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪.৪ ডিগ্রি সেলসিয়াস। আসানসোলে ৯.১, দীঘায় ১১.২, কোচবিহারে ১৩.৬, শ্রীনিকেতনে ৭.৩, কালিম্পঙে ১০ এবং বর্ধমানে ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
এক আবহাওয়া আধিকারিক বলেন, “আগামী দু’দিন কলকাতা ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন হবে না। অর্থাৎ এই শীতের দাপট আপাতত বজায় থাকবে। তার পরে ধীরে ধীরে সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। তবে নতুন বছরের আগে শীতের তীব্রতা কমার কোনও সম্ভাবনা নেই।”
Khaleda Zia death: প্রয়াত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া, বড় সিদ্ধান্ত BNP-এর
কলকাতায় আকাশ মূলত পরিষ্কার থাকবে। তবে ভোরের দিকে কিছু এলাকায় হালকা কুয়াশা দেখা যেতে পারে। দক্ষিণবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়াই থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। রাজ্যজুড়ে হালকা থেকে মাঝারি কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে, যার ফলে দৃশ্যমানতা কমে ২০০ মিটার পর্যন্ত নেমে যেতে পারে।
এদিকে উত্তরবঙ্গের জন্য আলাদা করে কুয়াশার সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। দার্জিলিং, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। এই সব এলাকায় দৃশ্যমানতা ১৯৯ মিটার থেকে কমে ৫০ মিটার পর্যন্ত নেমে যেতে পারে। পাশাপাশি বুধবার থেকে শুক্রবারের মধ্যে দার্জিলিংয়ে হালকা বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনাও রয়েছে বলে জানানো হয়েছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us