/indian-express-bangla/media/media_files/2025/02/07/4Lu6wx256cD6BvmucFaG.jpg)
প্রতীকী ছবি।
গতকাল সন্ধেয় কলকাতা পুরসভার ১০৮ নম্বর ওয়ার্ডের গুলশন কলোনিতে দুষ্কৃতী দৌরাত্ম্য নিয়ে রীতিমতো চর্চা ছড়িয়ে পড়ে। সন্ধেয় কয়েকজন দুষ্কৃতী বাইকে এসে এলাকায় গুলি চালিয়ে ভাঙচুর করে রীতিমতো তাণ্ডব চালায়। এলাকায় বোমাবাজিও চলে। সিসিটিভি ফুটেছে দুষ্কৃতীদের দৌরাত্ম্যের রোমহর্ষক ছবি সামনে এসেছে। সেই ঘটনার তদন্ত নেমে এখনও পর্যন্ত তিন দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ বাজেয়াপ্ত করা হয়েছে।
ঘটনার সূত্রপাত গতকাল সন্ধেয়। স্থানীয়রা বলছেন, গুলশন কলোনিতে তৃণমূলেরই দুই গোষ্ঠীর কোন্দল এখন চরম মাত্রায় পৌঁছে গিয়েছে।। তারই জেরে গতকাল সন্ধ্যে থেকে রাতে দফায় দফায় শাসকদল তৃণমূলের ঘনিষ্ঠ মিনি ফিরোজ ও তার দলবলই এলাকায় তাণ্ডব চালিয়েছে।
আরও পড়ুন- West Bengal News Live Updates:'এখন কিছু করার নেই', SSC কাণ্ডে সাফ জানাল সুপ্রিম কোর্ট, খারিজ মামলা
পুলিশ ঘটনার তদন্তে নেমে এখনও পর্যন্ত তিন দুষ্কৃতীকে গ্রেফতার করেছে। কলকাতার নারকেলডাঙা এবং এন্টালি চত্বর থেকে গ্রেফতার করা হয়েছে ওই তিনজনকে। ধৃতদের কাছ থেকে দুটি সেভেন এম এম পিস্তল এবং কার্তুজ বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে গতকাল সন্ধ্যেয় যখন প্রথম গুলশন কলোনি এলাকায় দুষ্কৃতীরা তাণ্ডব চালায় তারপরেই সেখানে বিশাল পুলিশ বাহিনী যায়। পরে পুলিশের সামনেই রাতের দিকে আরও দুষ্কৃতী গিয়ে সেখানে তাণ্ডব চালায় বলে অভিযোগ। যদিও গুলি-বোমাবাজিতে হতাহতের ঘটনা ঘটেনি।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us