অবিলম্বে বকেয়া DA কার্যকর করার দাবি, উত্তাল রাজপথ, অবরুদ্ধ ধর্মতলা

মিছিলকে ঘিরে সকাল থেকেই শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় বিশাল পুলিশবাহিনী মোতায়েন ছিল। দুপুর গড়াতেই কাতারে কাতারে মানুষ এই মিছিলে অংশ নেন। মুহূর্তে উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি।

মিছিলকে ঘিরে সকাল থেকেই শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় বিশাল পুলিশবাহিনী মোতায়েন ছিল। দুপুর গড়াতেই কাতারে কাতারে মানুষ এই মিছিলে অংশ নেন। মুহূর্তে উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি।

author-image
IE Bangla Web Desk
New Update
DA arrears, government employees protest, Kolkata march, Kalighat rally, Supreme Court order, Sangrami Joutho Mancha, pending dearness allowance, 6 lakh vacant posts, West Bengal, 2026 Assembly elections

অবিলম্বে বকেয়া DA কার্যকর করার দাবি, উত্তাল রাজপথ, অবরুদ্ধ ধর্মতলা

ডিএ মামলায় বকেয়া মহার্ঘ ভাতা অবিলম্বে কার্যকর করার দাবিতে ফের রাজপথে নামলেন সংগ্রামী যৌথ মঞ্চসহ একাধিক সরকারি কর্মী সংগঠন। এদিন দুপুরে মেট্রো চ্যানেল থেকে কালীঘাট পর্যন্ত একটি মহামিছিলের ডাক দেওয়া হয়। এই অভিযানে সংগ্রামী যৌথ মঞ্চসহ সরকারবিরোধী শতাধিক সংগঠন অংশ নেন। 

Advertisment

মিছিলকে ঘিরে সকাল থেকেই শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় বিশাল পুলিশবাহিনী মোতায়েন ছিল। দুপুর গড়াতেই কাতারে কাতারে কর্মী এই মিছিলে অংশ নেন। মুহূর্তে  উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি। ধর্মতলা কার্যত অবরুদ্ধ হয়ে ওঠে। আন্দোলনকারীরা অবিলম্বে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বকেয়া ডিএ-এর ২৫ শতাংশ অর্থাৎ ২০০৮-২০১৯ সাল পর্যন্ত জমে থাকা বকেয়া পরিশোধের দাবি তুলেছেন।

ডিএ মামলায় ৫ ফেব্রুয়ারি রায় ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট। সেই নির্দেশের পরও রাজ্য সরকার তা কার্যকর করতে প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়ায় আদালত অবমাননার অভিযোগ দায়ের করা হয়েছে। সংগ্রামী যৌথ মঞ্চ সহ বিভিন্ন সংগঠন জানিয়েছে, সুপ্রিম নির্দেশ না মানা হলে বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের বিভিন্ন এলাকায় ধারাবাহিক বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি চলবে। এদিকে, সিপিআই(এম)-সমর্থিত পশ্চিমবঙ্গ কো-অর্ডিনেশন কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী বলেন, “সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও রাজ্য সরকার নানা অজুহাতে বিষয়টি ঝুলিয়ে রাখার চেষ্টা করছে। তাই আইনি লড়াইয়ের পাশাপাশি রাজপথে আন্দোলনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

Advertisment

সুপ্রিম কোর্টের রায় ঘোষণার পর মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে ডিএ নিয়ে মন্তব্য এড়িয়ে গেছেন এবং বিষয়টি বিচারাধীন বলে জানিয়েছেন। অন্যদিকে, বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর অবস্থানকে কটাক্ষ করে প্রশ্ন তুলেছেন সুপ্রিম কোর্টের রায় ঘোষণার পরেও কীভাবে বিষয়টি ‘সাব জুডিস’ থাকতে পারে।

এদিনের মিছিলে বিপুল সংখ্যক সরকারি কর্মী উপস্থিত ছিলেন। আন্দোলনকারীরা বকেয়া ডিএ-র পাশাপাশি রাজ্যে ৬ লক্ষ শূন্যপদ অবিলম্বে পূরণের দাবি তুলেছেন। তারা অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে দাবি জানানো হলেও রাজ্য সরকার কোনও কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। এই কারণে বাধ্য হয়ে তারা পুনরায় রাজপথে নেমেছেন। পুলিশ মিছিলের রুট জুড়ে মোতায়েন থাকলেও বড় কোনও অশান্তির খবর পাওয়া যায়নি। আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়েছেন, দাবি পূরণ না হলে আগামী দিনে আন্দোলন আরও তীব্র হবে।

আরও পড়ুন-সম্পত্তি বাজেয়াপ্ত করার পর এবার হুমায়ুনের জামাইকে তলব, ভোটের আগে নোটিস ঘিরে জোর চর্চা রাজ্য-রাজনীতিতে

Da