/indian-express-bangla/media/media_files/2025/11/21/earthquake-2025-11-21-10-49-50.jpg)
Kolkata earthquake Today: কলকাতায় ভূমিকম্প। আতঙ্কে বহুতল ছেড়ে রাস্তায় বেড়িয়ে পড়েছেন মানুষজন।
earthquake tremors Kolkata: শুক্রবার সকালে আচমকা শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলা। সকাল ১০টা ১০ মিনিট নাগাদ এই কম্পন অনুভূত হয়। ইউরোপিয়ান-মেডিটারেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (EMSC) অনুযায়ী, ভূমিকম্পের মাত্রা ছিল রিকটার স্কেলে ৫.৭। কম্পন শুরু হতেই কলকাতার বিভিন্ন বহুতলে হুড়োহুড়ি পড়ে যায় নিচে নামার জন্য।
সবচেয়ে আতঙ্কজনক দৃশ্য দেখা যায় সল্টলেক সেক্টর ফাইভ, নিউ টাউন ও রাজারহাট অঞ্চলে। এই এলাকায় বড় বড় আইটি বিল্ডিং ও কর্পোরেট টাওয়ারে কর্মরত হাজার হাজার মানুষ কম্পন অনুভূত হতেই আতঙ্কে ছুটে রাস্তায় বেরিয়ে আসেন। মুহূর্তের মধ্যেই অফিসপাড়া জুড়ে বিশৃঙ্খলার পরিবেশ তৈরি হয়। বহু কর্মী জানান, কম্পন এতটাই তীব্র ছিল যে চেয়ার, টেবিল, এমনকি কাঁচের কেবিনও দুলতে থাকে।
আরও পড়ুন- Kolkata earthquake: হালকা নয়, জোরালো কম্পন—কলকাতা থেকে কোচবিহার, একাধিক জেলায় ভূমিকম্প
শুধু সল্টলেক বা নিউ টাউনই নয়, ধর্মতলা, ভবানীপুর, নিউ আলিপুর, বেহালা, বিধাননগর—শহরের নানা প্রান্তেই একই ছবি দেখা গেছে। বহুতল আবাসন, সরকারি ভবন, শপিং মল—সব জায়গায় মানুষকে তড়িঘড়ি বেরিয়ে আসতে দেখা যায়। দক্ষিণ কলকাতার এক বাসিন্দা জানান, “হঠাৎ পুরো ঘরটা কেঁপে উঠল। বুঝে ওঠার আগেই আমরা নিচে নেমে আসি।”
আরও পড়ুন- West Bengal News Live Updates: ফের সুপার অ্যাকশন মোডে ED! একসঙ্গে ২৫ জায়গায় একযোগে হানা
উত্তর কলকাতার শ্যামবাজার, হাতিবাগান ও কলেজ স্ট্রিট এলাকাতেও একইভাবে কম্পন অনুভূত হয়েছে বলে জানা যায়। বেশ কিছু জায়গায় লিফট বন্ধ হয়ে যায় নিরাপত্তার কারণে। স্কুল-কলেজের ছাত্রছাত্রীরাও আতঙ্কে খোলা জায়গায় চলে আসে। প্রশাসন সূত্রে জানা গেছে, এই ভূমিকম্পের উৎসস্থল ছিল বাংলাদেশ। সেখান থেকেই কম্পনের তরঙ্গ ছড়িয়ে পড়ে পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে।
তবে সবার জন্য স্বস্তির খবর, এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনও বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর মেলেনি। তবু বিপর্যয় মোকাবিলা দপ্তর ও কলকাতা পুলিশ পরিস্থিতির ওপর নজর রাখছে।
আরও পড়ুন-West Bengal Weather Update: বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ, বাংলায় শীতের পথে বড় বাধা
বিশেষজ্ঞদের মতে, রিখটার স্কেলে ৫.৭ মাত্রার ভূমিকম্প যথেষ্ট শক্তিশালী এবং বহুতলে কম্পন খুব স্পষ্ট অনুভূত হয়। তাই ভবিষ্যতে এমন পরিস্থিতিতে সতর্কতা বাড়ানো জরুরি বলেও পরামর্শ দিচ্ছেন ভূকম্পবিদরা।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us