Kolkata-Bangladesh Erathquake: প্রবল কম্পন, কলকাতার পাশাপাশি বাংলাদেশে তীব্র ভূমিকম্প, আফটার শকের আশঙ্কা?

Kolkata-Bangladesh Erathquake:শুক্রবার সকালে আচমকাই ভূকম্পনে কেঁপে উঠল কলকাতা-সহ রাজ্যের বেশ কয়েকটি জেলা। শহরজুড়ে হালকা থেকে তীব্র কম্পন অনুভূত হওয়ায় এক মুহূর্তের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে।

Kolkata-Bangladesh Erathquake:শুক্রবার সকালে আচমকাই ভূকম্পনে কেঁপে উঠল কলকাতা-সহ রাজ্যের বেশ কয়েকটি জেলা। শহরজুড়ে হালকা থেকে তীব্র কম্পন অনুভূত হওয়ায় এক মুহূর্তের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে।

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal News Live Today,  Kolkata Weather Forecast Feb 6  ,Sikkim Earthquake Impact North Bengal  ,Supreme Court DA Case West Bengal  ,WB Interim Budget 2026 Highlights  ,Lakshmir Bhandar 1500 hike  ,Suvendu Adhikari vs Mamata Banerjee 2026 polls,পশ্চিমবঙ্গের আজকের খবর,কলকাতার তাজা খবর,Kolkata Live Updates,  সিকিম ভূমিকম্প আপডেট ,Sikkim Earthquake News,  ডিএ মামলার রায়,DA Case Supreme Court Verdict, লক্ষ্মীর ভাণ্ডার টাকা বৃদ্ধি,Lakshmir Bhandar Hike News,পশ্চিমবঙ্গের আবহাওয়া,West Bengal Weather Report,শুভেন্দু অধিকারী ১৭৭ আসন,Suvendu Adhikari 177 Seats

প্রবল কম্পন, কলকাতার পাশাপাশি বাংলাদেশে তীব্র ভূমিকম্প

Kolkata-Bangladesh Erathquake:শুক্রবার সকালে আচমকাই ভূকম্পনে কেঁপে উঠল কলকাতা-সহ রাজ্যের বেশ কয়েকটি জেলা। শহরজুড়ে হালকা থেকে  তীব্র কম্পন অনুভূত হওয়ায় এক মুহূর্তের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে। কলকাতা শহরের বিভিন্ন এলাকায় বাড়ি-বাড়ি হালকা দুলুনি অনুভূত হওয়ায় বহু মানুষ বাড়ির বাইরে বেরিয়ে আসেন। শুধু কলকাতা নয়, কোচবিহার ও দক্ষিণ দিনাজপুর, মালদহ, নদিয়া জেলাতেও ভূকম্পন টের পেয়েছেন বাসিন্দারা। উত্তরবঙ্গের বেশ কয়েকটি অঞ্চলে কম্পন অনুভূত হয়েছে বলে স্থানীয় সূত্রের খবর। এদিন রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৭। জানা গিয়েছে এদিনের ভূমিকম্পের উৎসস্থল বাংলাদেশ।

Advertisment

আরও পড়ুন- West Bengal News Live Updates: ফের সুপার অ্যাকশন মোডে ED! একসঙ্গে ২৫ জায়গায় একযোগে হানা  

এদিন কলকাতার পাশাপাশি বাংলাদেশের একাধিক এলাকা কেঁপে ওঠে।  শুক্রবার সকালে প্রবল ভূমিকম্পে আতঙ্ক ছড়ায় ঢাকা সহ একাধিক অঞ্চলে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.২। এদিনের কম্পনের প্রভাব পড়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়। প্রাথমিক তথ্য অনুযায়ী, সকাল ১০টা ৮ মিনিট থেকে ১০টা ১০ মিনিটের মধ্যে কয়েক সেকেন্ড ধরে কম্পন অনুভূত হয়। কলকাতা, মালদা, নদিয়া, কোচবিহারসহ একাধিক জেলায় ভূমিকম্পের হালকা কম্পন টের পান বাসিন্দারা।

Advertisment

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানিয়েছে, পশ্চিমবঙ্গ ছাড়াও উত্তর–পূর্ব ভারতের বিভিন্ন এলাকায়ও ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বাংলাদেশের ঢাকার ঘোড়াশাল এলাকা এবং এর গভীরতা ছিল মাটির প্রায় ১০ কিলোমিটার গভীরে।

আরও পড়ুন-EXCLUSIVE:এনক্রিপটেড অ্যাপে বোমা বানানোর পাঠ! রেড ফোর্ট কাণ্ডে উঠে আসছে আন্তর্জাতিক নেটওয়ার্ক

শুক্রবার সকাল ১০টা ১০ মিনিট নাগাদ কলকাতায় কম্পন অনুভূত হয় এবং প্রায় ২০ সেকেন্ড কম্পন স্থায়ী ছিল বলে জানিয়েছেন অনেকেই। ঢাকার বিভিন্ন এলাকায়ও কম্পনের জেরে বাড়িঘরের জিনিসপত্র নড়ে ওঠার ভিডিও ও ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন স্থানীয়রা। যদিও এদিনের প্রবল কম্পনে এখনও পর্যন্ত কোনও প্রাণহানি বা বড় ধরনের ক্ষতির খবর পাওয়া যায়নি।

Kolkata Earthquake Bangladesh