Kolkata earthquake: হালকা নয়, জোরালো কম্পন—কলকাতা থেকে কোচবিহার, একাধিক জেলায় ভূমিকম্প

West Bengal earthquake: শুক্রবার সকালে কলকাতার পাশাপাশি রাজ্যের একাধিক জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। হঠাৎ করে ভূকম্পনের জেরে প্রবল আতঙ্ক ছড়িয়ে পড়ে।

West Bengal earthquake: শুক্রবার সকালে কলকাতার পাশাপাশি রাজ্যের একাধিক জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। হঠাৎ করে ভূকম্পনের জেরে প্রবল আতঙ্ক ছড়িয়ে পড়ে।

author-image
IE Bangla Web Desk
New Update
Kolkata earthquake,West Bengal earthquake,earthquake tremors Kolkata,Cooch Behar tremors,South Dinajpur earthquake,Bengal seismic activity,earthquake today Bengal, Kolkata breaking news earthquake,remors felt in North Bengal,National Center for Seismology report,mild earthquake West Bengal,earthquake live updates Kolkata,কলকাতায় ভূমিকম্পপশ্চিমবঙ্গে ভূমিকম্প,কলকাতায় কম্পন,কোচবিহারে ভূকম্পন,দক্ষিণ দিনাজপুরে কম্পন,ভূকম্পন রাজ্যজুড়ে,আজকের ভূমিকম্প সংবাদ,কলকাতা ব্রেকিং নিউজ ভূমিকম্প,উত্তরবঙ্গে ভূকম্পন অনুভূত,ভূমিকম্প দপ্তরের রিপোর্ট,রাজ্যে হালকা ভূমিকম্প,কলকাতা লাইভ আপডেট ভূমিকম্প

Kolkata earthquake: প্রতীকী ছবি।

Kolkata earthquake: শুক্রবার সকালে আচমকাই ভূকম্পনে কেঁপে উঠল কলকাতা-সহ রাজ্যের বেশ কয়েকটি জেলা। শহরজুড়ে হালকা থেকে মাঝারি তীব্র কম্পন অনুভূত হওয়ায় এক মুহূর্তের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে। কলকাতা শহরের বিভিন্ন এলাকায় বাড়ি-বাড়ি হালকা দুলুনি অনুভূত হওয়ায় বহু মানুষ বাড়ির বাইরে বেরিয়ে আসেন।

Advertisment

শুধু কলকাতা নয়, কোচবিহার ও দক্ষিণ দিনাজপুর, মালদহ, নদিয়া জেলাতেও ভূকম্পন টের পেয়েছেন বাসিন্দারা। উত্তরবঙ্গের বেশ কয়েকটি অঞ্চলে কম্পন অনুভূত হয়েছে বলে স্থানীয় সূত্রের খবর।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ও তীব্রতা নির্ণয়ের জন্য সংশ্লিষ্ট ভূকম্পন দপ্তর তথ্য যাচাই করছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি থেকে বিস্তারিত রিপোর্ট এখনও প্রকাশ করা হয়নি। তবে কম্পনটি স্বল্পস্থায়ী হলেও বহু জায়গায় তা স্পষ্টভাবে অনুভূত হয়েছে। রাজ্যজুড়ে কোথাও বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর এখনও পর্যন্ত মেলেনি। তবুও প্রশাসনের তরফে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে বলে জানা গেছে।

Advertisment

আরও পড়ুন- West Bengal News Live Updates: ফের সুপার অ্যাকশন মোডে ED! একসঙ্গে ২৫ জায়গায় একযোগে হানা

শুক্রবার সকালে আচমকা শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলি। হঠাৎ কম্পন অনুভূত হতেই আতঙ্কে বাড়ি ও অফিস থেকে রাস্তায় বেরিয়ে আসেন বহু মানুষ। ইউরোপিয়ান-মেডিটারেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (EMSC) জানিয়েছে, ভূমিকম্পটির উৎসস্থল ছিল বাংলাদেশে। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৫.৭। 

আরও পড়ুন-EXCLUSIVE:এনক্রিপটেড অ্যাপে বোমা বানানোর পাঠ! রেড ফোর্ট কাণ্ডে উঠে আসছে আন্তর্জাতিক নেটওয়ার্ক

তবে এখন পর্যন্ত কোথাও বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর মেলেনি।কলকাতার বাসিন্দারা সামাজিক মাধ্যমেও তাদের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন। এক্স- পোস্টে অনেকে লিখেছেন, “কম্পন ছোট হলেও আতঙ্ক ছিল বড়। মুহূর্তের মধ্যেই বিভিন্ন পাড়ায় দুশ্চিন্তার পরিবেশ তৈরি হয়।” কেউ কেউ লিখেছেন, “এই ভূমিকম্পটা ৩০ সেকেন্ডেরও বেশি স্থায়ী ছিল এবং তীব্রতাও যথেষ্ট ছিল।”

আরও পড়ুন-West Bengal Weather Update: বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ, বাংলায় শীতের পথে বড় বাধা

earthquake west bengal latest news Kolkata Earthquake Breaking news